মুখোমুখি বসিবার সুচিত্রা সেন
মলয়চন্দন মুখোপাধ্যায়
India's First Bengali Daily Journal. স্পর্শকাতর, তবু দুঃসাহসী সুচিত্রার দাবি, ছবির ক্যাপশনে আগে তাঁর নাম থাকতে হবে, পরে উত্তমকুমারের। স্পর্ধাযোগ্য সুচিত্রার দ্বিতীয় দাবি, উত্তমের চেয়ে তাঁকে সম্মানদক্ষিণা বেশি দিতে হবে। তার পরেও, ‘শিল্পী’ ছবির আউটডোরে দার্জিলিং গিয়ে সুচিত্রার ইচ্ছে বিঘ্নিত হয়েছিল বলে শুটিং মাঝপথে থামিয়ে তিনি কলকাতা ফিরে আসেন। দীর্ঘ ছ’মাস লেগেছিল সুচিত্রার ক্রোধ গলনাঙ্কে পৌঁছতে। দু-একবার তো বাক্যালাপ বন্ধ করে বসে আছেন সুচিত্রা, হ্যাঁ, উত্তমের সঙ্গে। অথচ পাশাপাশি তাঁদের রোমান্টিক দৃশ্য চিত্রায়িত হচ্ছে। এইসব একদিকে, অন্যদিকে উত্তমকুমার জানাচ্ছেন, সুচিত্রা না এলে উত্তমকুমার হতে পারতেন না।











