Search
Generic filters
Search
Generic filters
অভিজিৎ সিরাজ

অভিজিৎ সিরাজ

অভিজিৎ সিরাজের জন্ম ১৯৫৯ সালে, মুর্শিদাবাদের খোশবাসপুর গ্রামে। বাল্য বয়সেই সপরিবার কলকাতায় পাড়ি। স্কুল-কলেজের পড়াশোনা মহানগরে। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর বাল্যবন্ধু দীপংকর রায়ের সহযোগিতায় মায়াপুরে 'ইসকন' ধর্মীয় সংস্থার মুখপত্রে যোগদান। পরে কলকাতায় ফিরে বিবেকানন্দ মুখোপাধ্যায় সম্পাদিত 'ভারতকথা' সংবাদপত্রে শিক্ষানবিশ সাংবাদিক পদে নিযুক্ত হন। তারপর 'যুগান্তর' দৈনিকের বার্তা বিভাগে চাকরি। সেখানে বছর চারেক কাটিয়ে, অবশেষে ১৯৯২ সালে 'সংবাদ প্রতিদিন' পত্রিকায় পাকাপাকি মিডিয়া জীবন শুরু। দীর্ঘ তিন দশকের উপর সাংবাদিকতা ও লেখালেখি করেছেন তিনি। স্কুলজীবন থেকেই ছোট কাগজ সম্পাদনার অভিজ্ঞতা। পরিণত বয়সে পদ্য রচনায় আগ্রহ কমে গদ্যের প্রতি মনোযোগী হন। সুলেখক রবিশঙ্কর বলের সান্নিধ্যে এসে গল্প রচনায় হাত দেন। লেখালেখির বাইরে একমাত্র শখ শৌখিন ফোটোগ্রাফি চর্চা। নিরিবিলি প্রকৃতির নির্জনতা উপভোগ করতে ভালোবাসেন। এখন অবসর কাটে পড়াশোনা ও মিডিয়া পর্যবেক্ষণে। লেখক হিসেবে ভয়ানক অলস ও নিষ্পৃহ। প্রকাশিত গ্রন্থের সংখ্যা শূন্য।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

অভিজিৎ সিরাজের ছোটগল্প

ফরেস্ট বাংলো অ ভি জি ৎ  সি রা জ শঙ্কর দত্তকে আমি শেষ দেখি আনন্দপুরে মাদুরদহের একটা স্কুল বাড়িতে। অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন। বাড়ির

Read More »

পবিত্র সরকারের বিশেষ রচনা

বাংলাদেশের প্রগতিশীল মানুষদের রবীন্দ্রনাথ সম্বন্ধে একটু বেশি দুর্বলতা আছে। রবীন্দ্রনাথ আমাদের কাছে যত কিছু, তাঁদের কাছেও তত কিছু তো বটেই, কিন্তু তারও চেয়ে অনেকটা বেশি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেনাপতি। বাহান্নর ভাষা-আন্দোলনের সময় থেকে, আয়ুব শাহি ফরমানে রেডিয়োতে রবীন্দ্রসঙ্গীত নিষেধ আর রবীন্দ্র-শতবার্ষিকীর ওপর ফতোয়া জারি থেকে রবীন্দ্রনাথ বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক মহাশক্তিধর যোদ্ধা, তাঁর সম্বন্ধে এঁরা তাই এত স্পর্শকাতর।

Read More »

মীরাতুন নাহারের প্রবন্ধ

হিন্দু-সাম্প্রদায়িকতা এবং মুসলমান-সাম্প্রদায়িকতা উভয়কেই তিনি যুক্তি ও তথ্যদ্বারা দ্ব্যর্থহীন ভাষায় ধ্বংসাত্মক বলে বোঝাতে চেয়েছেন দেশবাসীকে। কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শের দ্বারা অনুপ্রাণিত দেশবাসীকে তিনি হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কে অধিকতর সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিলেন, যদিও তাঁর মূল লক্ষ্য ছিল ‘সাম্প্রদায়িকতার বিষ’ দেশবাসীর মন থেকে নিষ্কাশন করে দেশকে বিপন্মুক্ত করা।

Read More »

গৌতম ঘোষের প্রবন্ধ

চলচ্চিত্রের ধর্ম হল সময়কে ধরে রাখা, সময়ের স্মৃতিমালাকে ধরে রাখা। সেই পদ্ধতি, সেই প্রক্রিয়া কিন্তু চলতেই থাকবে। এখন আমাদের আরও মানবিক হতে হবে। চলচ্চিত্র যারা তৈরি করবেন তারা শুধুমাত্র সস্তার বিনোদন সরিয়ে রেখে একটু মানবিক ছবি করবেন। যেখানে প্রকৃতি ও মানুষের সম্পর্ক, মানুষ ও সমাজের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকবে। যা আমরা বিশ্বের শ্রেষ্ঠ ক্লাসিক সব সিনেমায় দেখেছি, সেই ভাবনায় ভাবতে হবে।

Read More »

সঞ্জয় মুখোপাধ্যায়ের বিশেষ নিবন্ধ

বস্তুত সুকান্ত কবিতার চাইতে বড়। তিনি এক প্রতীকচিহ্ন। সারা ভারতে যখন কবিকে ভাবা হয়েছে জনতার একজন প্রতিনিধি হিসেবে, তখন সুকান্তকেই ভাবা হয়েছে। তামিল বা হিন্দি সিনেমাতেও হয়েছে। যেমন রাজেশ খান্নার ‘অনুরোধ’ নামের ছবিটিতে যে কবিটি রাজেশের বন্ধু ছিলেন তার নাম সুকান্ত। অথবা অতদূরে কেন যাই, বাংলায় উত্তম-তনুজার ‘দেনা পাওনা’ ছবিতে উত্তম যে বন্ধুর চিকিৎসার জন্য কলকাতায় আসেন, তার নামও তো সুকান্ত। তিনিও তো ফুসফুসের রোগী।

Read More »

কালীকৃষ্ণ গুহর কবিতা

একটি রাত্রি কা লী কৃ ষ্ণ  গু হ প্রতিটি রাত্রিকেই নতুন মনে হয়— অচেনা লাগে। আজকের রাত্রিটা যেন চির-অচেনা যেন কিছু ঘটার ছিল যা ঘটেনি

Read More »

অভিজিৎ সিরাজের ছোটগল্প

ফরেস্ট বাংলো অ ভি জি ৎ  সি রা জ শঙ্কর দত্তকে আমি শেষ দেখি আনন্দপুরে মাদুরদহের একটা স্কুল বাড়িতে। অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন। বাড়ির

Read More »