Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বিশ্বদেব মুখোপাধ্যায়ের কবিতা

বি শ্ব দে ব  মু খো পা ধ্যা য়

দেশলাই ও কলের গান

গুড়ি মেরে
বাঘটি এগিয়ে যাচ্ছে আর কিছু দূরে
কোনও এক নির্জন নদীর তীরে জল খাচ্ছে একটি হরিণ।

দেশলাই বাক্সের
উপরে ছবিটি এই। এক কোণে ইংরেজি অক্ষরে
লেখা থাকত ‘ডিয়ার অ্যান্ড টাইগার’।

যতদূর মনে পড়ে বিংশ শতকের প্রায় মাঝামাঝি
.                                    থেকে আরও পঞ্চাশ বছর
এটি ছিল বাংলার জনপ্রিয় একটি দেশলাই।

অনুষঙ্গে প্রায় সমসাময়িক একটি গানের কথাও
মাঝে মাঝে মনে পড়ে, মেগাফোন রেকর্ড, খুব সম্ভবত
.                                  গায়িকা কাননদেবী, গানটির বাণী
‘বনের হরিণ ও জল তুমি খেয়ো না… খেয়ো না…’

আমি
হামাগুড়ি দিতে দিতে তখন আবোধ কৌতূহলে
যা দেখি তা বাঘ নয়। আসলে স্প্রিংয়ের পাকে পাকে
গালার চাকতিটি ঘুরছে, তার ওপর তীক্ষ্ম দাঁত… ও কি!
এ-পাশ ও-পাশ
যেন সাপের ফণাটি দুলছে কাননদেবীর তালে তালে।

°°°

চিত্রণ: দেবাশিস সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 7 =

Recent Posts

অনিন্দিতা মণ্ডল

অনিন্দিতা মণ্ডলের প্রবন্ধ

জীবনের অসীম বিস্ময়: অপু ও বিভূতিভূষণ অ নি ন্দি তা  ম ণ্ড ল জীবন সম্পর্কে আমাদের মনের মাঝে একটা লক্ষ্য অনুসারে নির্দিষ্ট ছক কাটা থাকে।

Read More »
অরণি বসু

অরণি বসুর কবিতা

অ র ণি  ব সু আহূতি অ্যাম্বুল্যান্স থেকে নেমে আগুনের ভিতর দিয়ে সকল আধার কার্ড পেরিয়ে তুমি চলে গেলে। শূন্যতা পাহারা দিচ্ছি আমি। একা একা

Read More »
প্রচেত গুপ্ত

প্রচেত গুপ্তের স্মৃতিকথা

রেলগাড়িতে রোমাঞ্চ প্র চে ত  গু প্ত বুক ধক্ ধক্ করছে। উল্টোদিকের সিটে বসা পুষ্করকে জিজ্ঞেস করলাম— সে আমার যমজ ভাই হলে কী হবে, আমার

Read More »
গৌতম চৌধুরী

গৌতম চৌধুরীর কবিতা

গৌ ত ম  চৌ ধু রী হাতচিঠি বজ্রের মতো লিকলিকে রেখাগুলি হেঁটে যাচ্ছিল অকুতোভয়, অন্ধকার ঝোপঝাড় মাঠ দিগন্ত পার হয়ে। যেন সত্যিই আগুন থেকে উঠে-আসা

Read More »
মন্দাক্রান্তা সেন

মন্দাক্রান্তা সেনের কবিতা

ম ন্দা ক্রা ন্তা  সে ন সাইট সিইং লামাহাটায় গিয়ে তোমাকে ফোন করেছিলাম। তুমি বললে, সাইট সিইং কেমন হচ্ছে? এদিকে আমি তো বসে আছি অরণ্যের

Read More »