একটি রাত্রি
কা লী কৃ ষ্ণ গু হ
প্রতিটি রাত্রিকেই নতুন মনে হয়—
অচেনা লাগে।
আজকের রাত্রিটা যেন চির-অচেনা
যেন কিছু ঘটার ছিল যা ঘটেনি
ঝড়বৃষ্টির সম্ভাবনা নিয়ে প্রেম-বিরহের সমর্থনে
মৃদু হাওয়া বইছে।
মনে হয়, কারা যেন আকাশ পারাপার করছে।
ঝড়বৃষ্টির সম্ভাবনার মধ্যে
আর কী কী ঘটছে?
ভোর হয়ে এল…
°°°
চিত্রণ: দেবাশিস সাহা





