Search
Generic filters
Search
Generic filters
বিশ্বদেব মুখোপাধ্যায়

বিশ্বদেব মুখোপাধ্যায়

বিশ্বদেব মুখোপাধ্যায় বাংলা ভাষার একজন প্রধান কবি ও প্রাবন্ধিক হিসেবে সুপরিচিত। তাঁর কবিতা যেমন তেমনই তাঁর প্রবন্ধও সুগভীর বৈদগ্ধ্যে উজ্জ্বল। তাঁর মননের জগৎ দর্শন, বিজ্ঞান ও সঙ্গীতের প্রজ্ঞায় ভাস্বর, যার পটভূমিকা রচিত হয়েছে এক অনন্ত আধ্যাত্মিক চেতনায়। জন্ম ১৯৪৬-এর ৪ ফেব্রুয়ারি কলকাতায়, কিন্তু মনে মনে আজীবন বসবাস বীরভূম জেলার লাভপুর গ্রামে। তাঁর মাতৃ-পিতৃভূমি কথাসাহিত্যিক তারাশঙ্করের গ্রাম। বিশ্বদেব তাঁর দৌহিত্র। তাঁর মা গঙ্গাদেবী এবং বাবা শান্তিশঙ্কর মুখোপাধ্যায়। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ছায়া যার দশদিক’ প্রকাশিত হয় ১৯৭৫-এ। এ পর্যন্ত তাঁর প্রকাশিত একাধিক কাব্যগ্রন্থ এবং প্রবন্ধ সংকলন পাঠকমহলে বিশেষরূপে সমাদৃত হয়েছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বিশ্বদেব মুখোপাধ্যায়ের গুচ্ছকবিতা

অপেক্ষা জানালার ধারে সারা রাত একা বসে থাকেন কবিষ্ক। লেখেন। তাঁর কাঁধের ওপরে কিছু নেই মেঘের মতো শুধু অন্ধকার আকাশ… .         

Read More »

বিশ্বদেব মুখোপাধ্যায়ের কবিতা

India’s First Bengali Daily Magazine. কত বর্ষ ভজি নাই আহা বঙ্গ নাম/ মজিনি কীর্তন ঢপে!… শোভাবিষ্ট গ্রাম/ উঠোনে রসালো আমসত্ত্ব, রজো, তমো—/ ত্রৈগুণ্যবিষয়া অঙ্গ… নমো, বঙ্গ নমো।// আষাঢ়, শ্রাবণ… ক্রমে ভাদ্র মাস গতে/ লেপন করিয়া নিত্য পরতে পরতে/ পুতের বাৎসল্য আর পতির শৃঙ্গার/ সর্ব রসে রসনার স্বর্ণবর্ণ সার।// অন্ততত্ত্ব, বিশ্ব কয়, নাহি যার সম/ বধূর মধুর রস, বঙ্গ নারী নমো।

Read More »

পবিত্র সরকারের বিশেষ রচনা

বাংলাদেশের প্রগতিশীল মানুষদের রবীন্দ্রনাথ সম্বন্ধে একটু বেশি দুর্বলতা আছে। রবীন্দ্রনাথ আমাদের কাছে যত কিছু, তাঁদের কাছেও তত কিছু তো বটেই, কিন্তু তারও চেয়ে অনেকটা বেশি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেনাপতি। বাহান্নর ভাষা-আন্দোলনের সময় থেকে, আয়ুব শাহি ফরমানে রেডিয়োতে রবীন্দ্রসঙ্গীত নিষেধ আর রবীন্দ্র-শতবার্ষিকীর ওপর ফতোয়া জারি থেকে রবীন্দ্রনাথ বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক মহাশক্তিধর যোদ্ধা, তাঁর সম্বন্ধে এঁরা তাই এত স্পর্শকাতর।

Read More »

মীরাতুন নাহারের প্রবন্ধ

হিন্দু-সাম্প্রদায়িকতা এবং মুসলমান-সাম্প্রদায়িকতা উভয়কেই তিনি যুক্তি ও তথ্যদ্বারা দ্ব্যর্থহীন ভাষায় ধ্বংসাত্মক বলে বোঝাতে চেয়েছেন দেশবাসীকে। কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শের দ্বারা অনুপ্রাণিত দেশবাসীকে তিনি হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কে অধিকতর সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিলেন, যদিও তাঁর মূল লক্ষ্য ছিল ‘সাম্প্রদায়িকতার বিষ’ দেশবাসীর মন থেকে নিষ্কাশন করে দেশকে বিপন্মুক্ত করা।

Read More »

গৌতম ঘোষের প্রবন্ধ

চলচ্চিত্রের ধর্ম হল সময়কে ধরে রাখা, সময়ের স্মৃতিমালাকে ধরে রাখা। সেই পদ্ধতি, সেই প্রক্রিয়া কিন্তু চলতেই থাকবে। এখন আমাদের আরও মানবিক হতে হবে। চলচ্চিত্র যারা তৈরি করবেন তারা শুধুমাত্র সস্তার বিনোদন সরিয়ে রেখে একটু মানবিক ছবি করবেন। যেখানে প্রকৃতি ও মানুষের সম্পর্ক, মানুষ ও সমাজের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকবে। যা আমরা বিশ্বের শ্রেষ্ঠ ক্লাসিক সব সিনেমায় দেখেছি, সেই ভাবনায় ভাবতে হবে।

Read More »

সঞ্জয় মুখোপাধ্যায়ের বিশেষ নিবন্ধ

বস্তুত সুকান্ত কবিতার চাইতে বড়। তিনি এক প্রতীকচিহ্ন। সারা ভারতে যখন কবিকে ভাবা হয়েছে জনতার একজন প্রতিনিধি হিসেবে, তখন সুকান্তকেই ভাবা হয়েছে। তামিল বা হিন্দি সিনেমাতেও হয়েছে। যেমন রাজেশ খান্নার ‘অনুরোধ’ নামের ছবিটিতে যে কবিটি রাজেশের বন্ধু ছিলেন তার নাম সুকান্ত। অথবা অতদূরে কেন যাই, বাংলায় উত্তম-তনুজার ‘দেনা পাওনা’ ছবিতে উত্তম যে বন্ধুর চিকিৎসার জন্য কলকাতায় আসেন, তার নামও তো সুকান্ত। তিনিও তো ফুসফুসের রোগী।

Read More »

কালীকৃষ্ণ গুহর কবিতা

একটি রাত্রি কা লী কৃ ষ্ণ  গু হ প্রতিটি রাত্রিকেই নতুন মনে হয়— অচেনা লাগে। আজকের রাত্রিটা যেন চির-অচেনা যেন কিছু ঘটার ছিল যা ঘটেনি

Read More »

অভিজিৎ সিরাজের ছোটগল্প

ফরেস্ট বাংলো অ ভি জি ৎ  সি রা জ শঙ্কর দত্তকে আমি শেষ দেখি আনন্দপুরে মাদুরদহের একটা স্কুল বাড়িতে। অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন। বাড়ির

Read More »