Search
Generic filters
Search
Generic filters
সঞ্জয় মুখোপাধ্যায়

সঞ্জয় মুখোপাধ্যায়

সঞ্জয় মুখোপাধ্যায়কে ঠিক চলচ্চিত্রবিদ বা প্রাবন্ধিক বলা চলে না। তিনি আমাদের সাংস্কৃতিক আধুনিকতার অন্যতম এক চিন্ত্যক। তাঁর গদ্য অন্যরকম নিসর্গের সন্ধান দেয় সমকালীন বাংলা ভাষায়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়া সত্ত্বেও তাঁর লেখায় আকাদেমিয়ার জীবাশ্ম নেই আর সাজানো আছে মেধার নুড়িপাথর। সুবক্তা। অন্তত ছ’টি চিত্রনাট্যের অনুবাদক। ঋত্বিক-বিশেষজ্ঞ হিসেবে তাঁর পরিচিতি দেশজুড়ে। প্রকাশিত গ্রন্থের তালিকায় আছে ‘স্থানাঙ্ক নির্ণয়’, ‘অন্তর্বর্তী প্রতিবেদন’, ‘ঋত্বিকতন্ত্র’, ‘অনভিজাতদের জন্য অপেরা’, ‘ওগো মায়া ওগো বাতায়ন’। ‘বুনো স্ট্রবেরি’ তাঁর সমাদৃত উপন্যাস।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

প্রবন্ধ: সঞ্জয় মুখোপাধ্যায়

নজরুল আসলে আধুনিক কবিদের মতো নিজেকে ভাষার প্রদেশে সঙ্কুচিত রাখেননি। সেখানেই তাঁকে বোঝার পক্ষে আমাদের ভুল হয়ে যায়। তিনি আদিকবিদের মতো। সমাজের অসুস্থতার নিরাময় দাবি করেছেন প্রগলভতার মধ্যে। তিনি যদি নিতান্ত ভাষাকর্মী হয়ে জীবন নির্বাহ করতেন তাঁকে বিচার করার সময় আমাদের এত অসুবিধে হত না। বদলে তিনি তখনও কংগ্রেসের অহিংস নীতি, তখনও স্বরাজ্য দলের মধ্যপন্থাকে তছনছ করে দিতে চেয়েছেন। তাঁর মনে হয়েছিল, দুর্ভাগা সেই দেশ যার এখনও কবিকে ছায়াসুনিবিড় শান্তির নীড়ের মধ্যে দেখবার প্রয়োজন হয়, দুর্ভাগা সেই দেশ যার বীরের প্রয়োজন হয়। ফলে তিনি কবি ও দেশনেতা দুই মূর্তিরই গায়ে কালি ছিটিয়ে দিলেন, তাতে সময় তাঁকে অধরোষ্ঠ দান করল, কিন্তু নন্দনতাত্ত্বিকরা বিরক্ত হলেন।

Read More »

গোদার পরিচয়: প্রথম অধ্যায়

গোদারের প্রথম দশটি ছবি থেকেই প্রমাণিত হয়ে যায় যে, তিনি আসলে বিশ শতকের ফরাসি আধুনিকতাবাদীদের মত চলচ্চিত্রকেও সন্দর্ভ করতে চেয়েছিলেন। পিকাসোর চিত্রমালা যেমন একটি প্রবন্ধের রেখাচিত্র, তেমনভাবেই গোদার যা কিছু দর্শনীয় ও শ্রাব্য তাকে চিন্তনীয় করে তুলেছেন। আজ যে তাঁর বিহনে সারা পৃথিবী বৈধব্যে আক্রান্ত তার মূল কারণ তিনি প্রমাণ করতে পেরেছিলেন সমস্ত বয়ানই শেষ পর্যন্ত প্রেমপত্র।

Read More »

অরিজিৎ চক্রবর্তীর ছোটগল্প

ট্রমা-চিহ্নিত সেলফিগুলি অ রি জি ৎ  চ ক্র ব র্তী অজ্ঞাত পাণ্ডুলিপি থেকে উদ্ধারকৃত দু’টি টীকা (লেখকের নাম অনুপস্থিত। পাণ্ডুলিপির শেষ কয়েকটি পৃষ্ঠা বহু আগেই

Read More »

পিয়াস মজিদের কবিতা

পি য়া স  ম জি দ অনিমিখ তোমার ভেতর যত ময়ূরতা, কেকা; আমি বন থেকে তার দিকে লক্ষ করে আছি। আমার চোখের সবুজ লোকালয়ের বাকি

Read More »

সুদীপ্ত মাজির কবিতা

সু দী প্ত  মা জি মেঘ জংলা হাওয়ার গন্ধে জাগা নেশার মতো উড়িয়ে দিচ্ছ ওড়না তোমার, দিদিমণি এখন কি আর তেমন সবুজ বয়স আছে কুড়িয়ে

Read More »

চম্পা রায়ের ছোটগল্প

ডিঙি চ ম্পা  রা য় ‘ও যদু… জাল নিয়া এগাও।’ মাঝ-নদীতে কারেন্ট জাল পাতছিল কালিচরণ। যদুকে ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখে হাঁক দিল। যদিও কালিচরণ জানে,

Read More »