না স রী ন জা হা ন
ভ্রমণে যাও
তোমাকে বলেছি— বিদায়!
তুমি ভ্রমণে যাও।
সবুজ অলৌকিক অব্দি
খেয়ে ফেলছে ব্ল্যাকহোল! আমি ফিরে এলাম, আমি, উড়তে পারলাম না।
সোডিয়াম বাতিগুলো অব্দি বাদামি বেশ্যার
অপেক্ষায় থাকে,
মরা মাছির চোখের মতো, কাঠপেন্সিলের মতো বিগ্রহ নিয়ে বাজারে চলবে?
বাতাসে কোথায় আর সন্তর্পণ?
তুমি আর বসে আছ কেন?
কার জন্য অপেক্ষা করছ?
আমি তো উড়তে পারিনি,
তুমি উড়ে যাও ছিঁড়ে যাও,
বাতাসে তুলে দিয়েছি,
বিদায়—
তুমি ভ্রমণে যাও।
°°°
চিত্রণ: দেবাশিস সাহা





