ম ন্দা ক্রা ন্তা সে ন
সাইট সিইং
লামাহাটায় গিয়ে তোমাকে
ফোন করেছিলাম।
তুমি বললে,
সাইট সিইং কেমন হচ্ছে?
এদিকে আমি তো বসে আছি
অরণ্যের নিথর কোলে।
ঠেলে সরালেও নড়ে বসব না।
ভালই হল,
বুঝে গেলাম তুমি অস্থির। চঞ্চল।
আমি মনের মধ্যে নড়ে বসলাম।
মনে মনে অস্থির তো আমিও।
তোমাকে ছেড়ে, নির্জনে,
অনায়াসে ঝাঁপ দিলাম
এই একা আরণ্যক উপত্যকায়।
°°°
চিত্রণ: দেবাশিস সাহা





