প্রফুল্ল রায়: ব্রাত্য সময়ের কথাকার
মলয়চন্দন মুখোপাধ্যায়
প্রফুল্ল রায় নাকি অতীশ দীপঙ্করের বংশের। দেশভাগের অভিশাপেই দেশছাড়া হতে হয় তাঁকে, ১৯৫০-এ। একটা বিধুর বিষয় আমরা লক্ষ্য না করে পারি না। দেশভাগ সুনীল-শ্যামল-মহাশ্বেতা-শীর্ষেন্দু-অতীনদের কেবল ভূমিচ্যুত করেই ছাড়ল না, এমনকি তাঁদের কারুবাসনাকেও অন্যতর রূপ দেওয়ালো। দেশভাগ না হলে আমরা সুনীলের হাতে 'অরণ্যের দিনরাত্রি', শীর্ষেন্দুর 'দূরবীণ' বা প্রফুল্ল রায়ের 'পূর্বপার্বতী' পেতাম না, যেমন পেতাম না শওকত ওসমানের 'কর্ণফুলি' বা হাসান আজিজুল হকের 'আগুনপাখি।'











