
মানুষ, ভালবাসা ও একটি ব্যক্তিগত ভাব-চিত্র
এই মুহূর্তে, এখনই, অসীম বিস্তৃত মহাজগতে অসংখ্য ঘটনা ঘটছে একসঙ্গে। মিলিয়ন আলোকবর্ষ দূরে এক বিশাল নক্ষত্র তার জীবনের শেষ প্রান্তে এসে বিস্ফোরিত হচ্ছে সুপারনোভায়। সেই

এই মুহূর্তে, এখনই, অসীম বিস্তৃত মহাজগতে অসংখ্য ঘটনা ঘটছে একসঙ্গে। মিলিয়ন আলোকবর্ষ দূরে এক বিশাল নক্ষত্র তার জীবনের শেষ প্রান্তে এসে বিস্ফোরিত হচ্ছে সুপারনোভায়। সেই

কিছুকাল ঘুমিয়ে, কিছুকাল লুকিয়ে,/ কিছু শহর, কিছু মানুষের ভিড়ে হারিয়ে/ আমি দেখি—// কোনও এক/ পথহারা দেবদূতের বিষণ্ণ ডানার পাশে/ আমি বুক পেতে দিয়েছি// চুলের ভেতর জন্ম নিয়েছে/ ঘাসফুল থোকা থোকা, বুকের মাঝখানে একটা প্রাচীন পেরেক,// ঝরাপাতার রাজ্যপাটে/ আমার বাম হাঁটুতে গেঁথে আছে—/ আগামী বছরের প্রথম সন্ধ্যা;

India’s First Bengali Daily Journal. আমার কাছে এমন কিছু নেই যা ধরে রাখা যায়,/ ব্যবহার করব না কিন্তু ভাবব আছে, আছে তো— কাছে হোক বা দূরে—/ এইরূপ কোনও জায়গা-জমি, মানুষ/ বা নিজের করে রাখার উপযোগী কোনও পরিচয়—/ কিছুই নেই যা ছুঁয়ে বলা যায়—/ আমি আমাতেই বুঁদ হয়ে থাকি, তোমাতে নয়/ আর এ না থাকার অর্থ আমারই অযোগ্যতা/ তবু চোখ যায়— নামে, তোমার নামে

ভালভাষা উৎসব সংখ্যা ২০২৩|| নুশান জান্নাত চৌধুরীর কবিতা।

India’s First Bengali Daily Journal. তবু তোমায় আমার খুঁজতে থাকা অন্ধ হওয়া চোখ,/ এখন পথের মধ্যে গোলকধাঁধা/ আর আমার অস্তিত্বের সংকট।// এখন আমার স্থিরতা/ বাস্তবতা ও বিভ্রমের সীমানায়,/ এখন আমার ছন্দে আঘাত—/ কেবল তোমার অপেক্ষায়।// এখন আমি নই তো আর/ ছায়ার মধ্যে লুকিয়ে থাকা গভীর একটা ক্ষত,/ এখন আমি রূপান্তর, আর জীবন নামের এক তরল পদার্থ।// ভাবছি, আর জনমে তোমার সঙ্গে নিখোঁজ হব

India’s First Bengali Daily Journal. মনে হয় তাকে তবে দেখেছি কোথায় কবে,/ যেখানে শহর শেষে পদ্মগন্ধ ভাসে দৃশ্যত আনমনা বাতাসে/ হয়ত সেখানে তাকে পেলেও পেতে পারো,/ তবে ভয় হয়, আমাদের শুধু ভয় হয়/ সে কি পাছে ছেঁড়া ঘুড়ি হয়ে আর কোথা হারায়!// ও লেমন ইউক্যালিপ্টাস! ও ম্যাপল-পাইনের বন! ও ল্যাভেন্ডার-ওক!/ একদিন, কোনও একদিন/ গভীর ঘুম থেকে জেগে উঠে যদি তারে কোনও ভোরে/ তোমাদের ফের মনে পড়ে, জেনো—/ সে তো শখের উঠোন ফেলে/ উজানদিঘির পাড়ে/ জোনাকি মেঘের সাথে চলে যায় দূরে

India’s First Bengali Daily Journal. নুশান জান্নাত চৌধুরীর ছবি। ‘অনিবার্যতার স্পর্শে’। ‘আজও রোদ ছিল’। ‘গগনবিহারী’। ‘গন্তব্যের ইশারায়’। ‘পথপানে’। ‘পালকের পাশ দিয়ে’। ‘শতাব্দী-প্রাচীন ভাঙা পিঠ’। ‘সংক্ষিপ্ত মুহূর্তে’। ‘স্মৃতি-বিস্মৃতির অন্তহীন পথে’।

India’s First Bengali Daily Journal. আমার ঘুমের সুযোগে আজ এত কণ্ঠস্বর জেগে ওঠে/ প্রশস্ত প্রেম নিয়ে ধুকেধুকে, ভাবিনিতো আগে!/ আমি তো ভেবেছি— বালি আর জল থৈথৈ,/ কোথায় এ জীবনের বোঝা সই!/ মানুষের বোধে বুদ্ধিতে, উপলব্ধিতে, কই বা এক// বৃহত্তর বোঝাপড়া— আজও আছে বাকি/ আমি তো ভেবেছি আমাদের, সব শুধু ফাঁকি/ আমি তো ভেবেছি— গম্ভীর মুখ করে;/ কোথায় যে এক দুর্গম প্রেম রয়ে গেছে,/ পৃথিবীর তাবৎ প্রেমিক-প্রেমিকার থেকে দূরে

India’s First Bengali Daily Journal. তিস্তার স্বচ্ছ জল জ্বলজ্বল করে, দূরে ভাসে বিন্দু বিন্দু নৌকা। নাজু, গীতাদি, ঝিনুক মিলে বসে বসে সেইসব বিন্দুর মিলিয়ে যাওয়া দেখত। একেকজনের মনে একেক ভাবনার গ্রাস। ঝিনুকের ভাবনা হত নৌকাগুলোকে নিয়ে, আগে সেগুলোকে জাহাজ ভাবত ও, এখন জানে ওসবের নাম নৌকা, কিন্তু জানে না ওরা কোথায় যায়, কে যায়, ওই যে কতক বাদামি রঙের পাখি ওড়ে জলের ওপর আর পরক্ষণেই ডুব দেয় ওদেরই বা কী নাম?

India’s First Bengali Daily Journal. খোলা আকাশ, দূরের পর্বতাঞ্চল আর ওকলাহোমার সুবিস্তীর্ণ তৃণভূমির মাঝ দিয়ে চলে যাওয়া এইসব হাইওয়েতে কত নিষ্প্রাণ জীবই তো পড়ে থাকতে দেখেছে ও কতবার। কত সময় চলতি পথে চোখ পড়েছে ওদের দুমড়েমুচড়ে যাওয়া শরীরের ওপর। কিন্তু আগে বোঝেনি হৃদয়ে এমন কাঁপনও লাগে। একটা দুঃখ, একটা অপরাধবোধে মনটা ছেয়ে থাকল বাকি পথ। স্বামী-স্ত্রীতে আর তেমন কোনও কথাই হল না বাকি রাস্তাটুকু। মন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, রাতের হাইওয়েতে মনোযোগ রাখা কঠিন হয়ে যাচ্ছে।

India’s First Bengali Daily Journal. যেমন করে মজুরের নখ থেকে কাদামাটি খসে যায় নদীগর্ভে/ যেমন করে কিশোরীর মৃদু প্রেম চড়ুইয়ের সাথে উড়ে যায় বনের পাতায়/ তেমন করে আমার নাগাল থেকে তোমাদের হাত খসে যায়// ক্লান্ত পা, ভারী হৃদয় নিয়ে আমি যাই/ পাহাড়-উপত্যকা-মরু-বন দ্রুত ম্লান হয়ে যায়// তোমাদের সাথে দেখা প্রত্যন্ত অপরিচিত প্রান্তরে/ কই, আমাকে তো পাই নাই// আমার সদয় মুখ ও পরিশ্রান্ত বুক জুড়ে জেগে ওঠে ঘরোয়া ঘাসের দল/ একপ্রস্থ শস্যের খেতে,/ এইটুকু ভেবে শুধু সান্ত্বনা পাই

India’s First Bengali Daily Magazine. মাঝে মাঝে মনে হয় ভুলে যাচ্ছি সব/ জলজযন্ত্রণায়/ শুধু বোধ হয়/ ও কিছু নয়— হয়ত এমনই হয়/ আমাদের সাধারণ ক্ষয়…// এখনও ভুলতে পারিনি পুরোটা/ চোখে এখনও কিছুটা জ্যোতি বাকি/ এখনও প্রলাপ বকি/ এখনও শান্তির নিমিত্তে বর্বর বিবাদের বাগদান করি/ আমরা এখনও দুর্ভিক্ষের হাঁ করা মুখ থেকে ঝরি// সেই সুযোগে কিছু না বলেই/ আলো নিভিয়ে দিয়েছে কেউ/ টের পাচ্ছি অসাড় ঠান্ডা// সেই সুযোগে আমার হাতের ওপর/ এ আঁধারেই কেউ/ ফেলে গেল উজ্জ্বল রঙের বীজ/ আমি কি আদিম কোনও জীব!

India’s First Bengali Daily Magazine. জানি কী বলতে চাও;/ এমন কোনও মানুষের কথা যে তোমার প্রতিদিনের দুখের কারণ?/ হয়তো বলবে মানুষ কতটা ভীরু, পুরুষ কতটা বিমুখ/ দারিদ্র কতটা অভিশপ্ত, কবি কতটা নির্লিপ্ত।/ হয়তো বলতে এসেছ কোনও এক বুদ্ধিমান বন্ধুর সুকৌশলের কথা,/ নাকি বলতে চাও কুয়াশাচ্ছন্ন নির্জনতায় শেষবার দেখা/ তোমার প্রেমিকার কথা— রিভলভারের ক্ষতের চেয়েও গভীর ছিল যার চোখ।/ দেবদূতের ডানার মত করুণ বিমূর্ত ন্যায়বিচারের কথা বলতে চাও?

India’s First Bengali Daily Magazine. আমাকে নিয়ে তোমার ভাবনাচিন্তা/ আমাকে ব্যথিত করে।/ তোমার নির্লজ্জতা দেখে আমি/ চোখের জল ধরে রাখতে পারি না।/ তোমার আমার এই যে অবিরাম আলাপ/ তারপরও আমাকে কি বুঝেছ তুমি?/ সেদিন বলাবলি করছিলে—/ আমাকে কী ভীষণ ভালবাসো।/ স্বীকার করি—/ আমার জন্য তোমার ভালবাসা ও অনুভূতিই/ আমাকে দিয়েছে অতুঙ্গস্পর্শী জনপ্রিয়তা।/ শুধু দুঃখ হয়— এইসব অনুভুতির নাজুকতায়।/ খবর পেয়েছি ওরা নাকি/ ফুলের টোকায়ও কুঁকড়ে ওঠে?/ এটাই দূরত্ব।

পণ্যের এই ভয়াবহ সঞ্চালন সংকটে পড়ে পুঁজিপতিরা এখন আগের চেয়ে বেশি উদ্বিগ্ন। তাই অবিক্রীত পণ্য গছিয়ে দেওয়ার জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে বিজ্ঞাপনের প্রচার চালানো হচ্ছে। এই সুযোগেই বিশ্বজুড়ে ‘কন্টেন্ট ক্রিয়েশন’ বা আধেয় নির্মাণের এক নজিরবিহীন বিস্ফোরণ ঘটেছে। যখন বিশ্বের সাধারণ শ্রমজীবী মানুষ দু’বেলা অন্নসংস্থানে হিমশিম খাচ্ছে, তখন ইন্টারনেটে ছোটখাটো ভিডিও প্রচার করে ক্রিয়েটররা বিপুল অর্থ উপার্জন করছেন। এটি আসলে জমে যাওয়া শ্রম ও পণ্যের এক অস্বাভাবিক বণ্টন প্রক্রিয়া। যে পণ্যের রিভিউ করে একজন ক্রিয়েটর লাখ লাখ টাকা আয় করছেন, সেই পণ্যের প্রকৃত উৎপাদনকারী শ্রমিক হয়তো আজ কর্মহীন কিংবা নিম্নতম মজুরিতে মানবেতর জীবনযাপন করছেন।

চন্দ্রাবতীর জীবনের যেটি শ্রদ্ধেয় দিক, তা হল গরলকে অমৃতে পরিণত করা। ব্যক্তিগত জীবনের গভীর শোককে কাটিয়ে উঠে একাগ্রতা নিয়ে পঠনপাঠন ও সৃষ্টিকর্মে মন দেন। পিতাকে সহায়তা করেন কাব্যরচনায়। ১৫৭৫ নাগাদ, যখন চন্দ্রাবতীর বয়স মাত্র পঁচিশ, সেসময় তিনি পিতার লেখা মনসার ভাসান-এ সহযোগিতা করেছিলেন। তারপর একের পর এক নিজস্ব রচনায় ভাস্বর হয়ে থাকে তাঁর কারুবাসনা।

অর্থের লোভ আজ মানবিক অনুভূতিগুলোকে সম্পূর্ণ গিলে ফেলেছে। আজ আভিজাত্য, ভদ্রতা আর গুণের একমাত্র মাপকাঠি হল টাকা। যার কাছে টাকা আছে, তার চরিত্র যত কালোই হোক, সে-ই দেবতা। সাহিত্য, সঙ্গীত, শিল্প— সবই আজ টাকার পায়ে মাথা ঠুকছে। এই বিষাক্ত বাতাসে বেঁচে থাকা দিন দিন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজ ডাক্তাররা মোটা ফিজ ছাড়া কথা বলেন না, আইনজীবীরা মিনিটের হিসাব করেন মোহর দিয়ে। গুণ ও যোগ্যতার বিচার হয় তার বাজারমূল্য দিয়ে। মৌলভি-পণ্ডিতরাও আজ ধনীদের কেনা গোলাম, আর সংবাদপত্রগুলো কেবল তাদেরই গুণগান গায়।

হিন্দুকে মুসলমানদের আপন বলে মনে করতে হবে, একথা তিনি বারবার উচ্চারণ করে গেছেন। ‘যদি ভাবি, মুসলমানদের অস্বীকার করে একপাশে সরিয়ে দিলেই দেশের সকল মঙ্গলপ্রচেষ্টা সফল হবে, তাহলে বড়ই ভুল করব’— বলেছেন তিনি। বাউলদের সাধনার মধ্যে তিনি হিন্দু-মুসলমানের সম্মিলন আবিষ্কার করেন, অনুবাদ করেন মারাঠি সন্ত কবি তুকারামের ‘অভঙ্গ’ যেমন, ঠিক তেমনই কবীরের দোহা। মধ্যযুগের মরমী সুফি কবি কবীর, জোলা, রজব, দাদু প্রমুখের জীবনবৃত্তান্ত উৎসাহের সঙ্গে জেনে নেন ক্ষিতিমোহন সেনের কাছ থেকে, আর সত্তরোর্ধ্ব কবি পারস্যে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসেন কবি হাফেজকে।

হঠাৎ চোখ পড়ে বুথের এক্সিট দরজাটার দিকে… একটা ছোট্ট ছায়া ঘোরাফেরা করছে! চমকে উঠে সে দেখে, সেই বাচ্চাটা না! মায়ের কোলে চড়ে এসেছিল… মজা করে পোলিং অফিসার তার ছোট্ট আঙুলে লাগিয়ে দিয়েছিলেন ভোটের কালি। হুড়োহুড়িতে মা ছিটকে গেছে কোথাও— নাকি আরও খারাপ কিছু! বুকটা ছ্যাঁৎ করে ওঠে তার। শুনশান বুথে পোলিং আর সেক্টর অফিসার গলা যথাসম্ভব নিচুতে রেখে ডাকতে থাকেন বাচ্চাটাকে। একটা মৃদু ফোঁপানি… একটা হালকা ‘মা মা’ ডাক— বাচ্চাটা এইসব অচেনা ডাকে ভ্রূক্ষেপও করে না, এলোমেলো পায়ে ঘুরতে থাকে।

তিনি বলেন গেছেন, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, তাকে জয় করতে প্রেম ও ভালবাসা দিয়ে। মৈত্রী ও করুণা— এই দুটি ছিল তাঁর আয়ুধ, মানুষের প্রতি ভালবাসার, সহযোগিতার, বিশ্বপ্রেমের। তাই তো তাঁর অহিংসার আহ্বান ছড়িয়ে পড়েছিল দেশ ছাড়িয়ে বিদেশে,— চীন, জাপান, মায়ানমার, তিব্বত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানে। এই বাংলায় যে পালযুগ, তা চিহ্নিত হয়ে আছে বৌদ্ধযুগ-রূপে। সুদীর্ঘ পাঁচ শতাব্দী ধরে সমগ্র বাংলা বুদ্ধ-অনুশাসিত ছিল। বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ’ বৌদ্ধ কবিদের দ্বারাই রচিত হয়েছে।