Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

নুশান জান্নাত চৌধুরীর কবিতা

উর্বর আঁধারে

তুমি কোথাও যাওনি তো আর
এ তোমার শুষ্কঋতুর প্রাচীর ভূমি
হাওয়া যে বইছে দেখি এখানেও— তুমি

এ তো আর আজকের কথা নয়
ঝুড়ি ঝুড়ি চূর্ণ হচ্ছ তুমি
ঢেউয়ের পরে ঢেউ
ক্ষয়ে যাচ্ছ তুমি
ভালবাসা কী তার চেয়ে তুমি জেনেছ
ভালবাসা কী নয়

তোমার রংহীন শরীরের অবশেষ থেকে
এখানে গজাতে বীজমূল
আমি কোথাও যাব না আজ থেকে

ভালবেসেছি বলেই দীর্ঘপথ
ভালবেসেছি বলেই
এতশত ঝড়ের দৃশ্য রোপণ
ফিরে আসার শপথ

ভালবাসি বলে
বেদনার উষ্ণজলে
জেগে ওঠা লতাগুল্ম আমাদের রক্তের মধ্যে দিয়ে ছোটে
এখনও সময়ের উপকূলে কখনওসখনও ভেসে ওঠে
ডুবে যাওয়া স্থাপনা, কিছু অসঙ্গত চিত্রকর্ম
শতাব্দীমাঝে চোখ চেয়ে দেখি
ওই আশপাশে আমারই তো বাস ছিল একদিন

মাঝে মাঝে মনে হয় ভুলে যাচ্ছি সব
জলজযন্ত্রণায়
শুধু বোধ হয়
ও কিছু নয়— হয়ত এমনই হয়
আমাদের সাধারণ ক্ষয়…

এখনও ভুলতে পারিনি পুরোটা
চোখে এখনও কিছুটা জ্যোতি বাকি
এখনও প্রলাপ বকি
এখনও শান্তির নিমিত্তে বর্বর বিবাদের বাগদান করি
আমরা এখনও দুর্ভিক্ষের হাঁ করা মুখ থেকে ঝরি

সেই সুযোগে কিছু না বলেই
আলো নিভিয়ে দিয়েছে কেউ
টের পাচ্ছি অসাড় ঠান্ডা

সেই সুযোগে আমার হাতের ওপর
এ আঁধারেই কেউ
ফেলে গেল উজ্জ্বল রঙের বীজ
আমি কি আদিম কোনও জীব!

একদিন মোহিত করেছিল যারা
ওরা, মানে হাতের আস্তিনে রাখা
আধেক নির্দোষ স্মৃতি
ওরাই শোকাহত করছে আজ
এ অন্ধকারে

Advertisement

জটলা বাগানের ধারে
পড়ে আছে পাতা, সামান্য কাঠ
ইচ্ছে হয় আলো জ্বালি—
করি প্রার্থনার পরাগায়নপাঠ

ভালবাসা,
যদি তোমারও ইচ্ছে হয় কোনওদিন ঝরো নদীতীরে
পাতার পতনে যদি তোমারও হৃদয় পোড়ে
তুমি ফিরে এসো
আমাদের সূর্যোষ্ণ বাড়ির দেয়ালে-ছাতে-ঘরে

ভালবাসা,
তুমি তো সীমানা বোঝনি কোনোদিন
জন্মের উপকূল ছেড়ে
তুমি চলে এসো আমাদের হেমন্তে—
এখানে যৌবনের পাপশোক গ্রাম্যফুল হয়ে শুকায় ঘাসে
তুমি এসো আরও কিছু শক্তি, আরও কিছু সময় নিয়ে হাতে

ভালবাসা,
তুমি এসো
এসো থেমে থেমে, জলের এপারে
সদ্যোজাত ভোরে

আকাশের মতো পুরাতন হতে হতে
তুমি এসো
আরও কিছু শক্তি আরও কিছু সময় নিয়ে হাতে

পথে যদি কালো ভাঁজে ভাঁজে দ্রুত এসে যায় রাত
যে রাতে কেউ বোঝে প্রেম
খোঁজে কেউ বারুদের মোহন হাত
খোঁজে কেউ গদ্যময় পূর্ণিমাচাঁদ
তারে তুমি বলে এসো—

ক্ষয়জলে যে যায় চলে
সে কেমন নুয়ে নুয়ে পড়ে; দ্যাখে দাগহীন
জলহীন তালুরেখা তার

সে কেমন খোঁজ করে
উর্বর আঁধারে মৃত-মথ
বিবর্ণ পাতার

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

2 Responses

  1. অনবদ্য কবিতা। কবিকে আগে হয়তো পড়িনি। কিন্তু তাঁর আরও কবিতা পড়তে চাইব।

    1. J. Ghosh, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
      ভাল থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 2 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »
কাজী তানভীর হোসেন

যুদ্ধ: বৈশ্বিক কসাইখানা, পুঁজির সংকট ও শ্রমের মুক্তি

অবিক্রীত পণ্যের পাহাড় যখন পুঁজির পুনরুৎপাদনকে বাধাগ্রস্ত করে, তখন পুঁজিপতিরা তীব্র আতঙ্কে ভোগে। এই সংকট থেকে উত্তরণের জন্য তারা প্রতিযোগী পুঁজিপতির বাজার ও পণ্য ধ্বংস করতে চায়। আর এই ধ্বংসের বৈধ হাতিয়ার হিসেবে তারা রাষ্ট্র ও সামরিক বাহিনীকে ব্যবহার করে যুদ্ধ বাধিয়ে দেয়। অর্থাৎ, উদ্বৃত্ত পণ্য এবং অতিরিক্ত শ্রমকে ধ্বংস করে পুঁজির ভারসাম্য ফিরিয়ে আনাই বুর্জোয়া যুদ্ধের মূল উদ্দেশ্য। এই শোষণের প্রক্রিয়াকে আড়াল করতে রাষ্ট্র একদল বুদ্ধিজীবী ও নীতিবিদ লালন করে, যারা কৃত্রিম ‘দেশপ্রেম’ ও ‘জাতীয়তাবাদ’-এর আফিম খাইয়ে শ্রমিককে বিভ্রান্ত রাখে, যাতে তারা শোষক ও শোষিতের মধ্যকার মৌলিক শ্রেণি-পার্থক্য ভুলে যায়।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

বিশ্বকাপ জৌলুসে আর্জেন্টিনা গণহত্যার বধ্যভূমি

বুয়েনস আইরেসের রিভার প্লেটের যে স্টেডিয়ামে তখন খেলা হত, তার মাত্র এক মাইল দূরে ছিল সামরিক সরকারের বন্দিশিবির নেভি স্কুল অব ম্যাকনিকস। সাংবাদিক ডেভিড কক্স ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহ করতে গেছিলেন। তিনি ‘ডার্টি ওয়ার’ বইতে লিখেছিলেন, যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ চলত তখন ওই টর্চার সেল থেকে কান্নার শব্দ শোনা যেত। আর্জেন্টিনার ভুবনমোহিনী ফুটবলে লেগে আছে রক্ত।

Read More »
রাধাবল্লভ রায়

ধর্মযুদ্ধ

এই যে সংবাদমাধ্যমে প্রতিদিন শতমুখে বিদ্বেষ ছড়ানো হয়, এই যে ফেসবুক জুড়ে বিশেষ সম্প্রদায়কে চিহ্নিত করে সম্মানীয় নেতা-মন্ত্রীদের কুৎসিত ইঙ্গিত, হিংসার প্রদর্শনী— এর প্রতিক্রিয়া কোথায় গিয়ে ঠেকে তাঁরা কি জানেন? পাড়ায় পাড়ায়, রকের আড্ডায়, ক্লাবের আড্ডায়— সর্বত্র বয়োজ্যেষ্ঠদের নির্বোধ অসংযত উচ্চারণ কোন শিশুর হৃদয়ে কেমন ভাবে প্রোথিত হয় তাঁরা কি জানেন? ভেবে দেখেছেন কি এই বিদ্বেষিতার মধ্যে কোথায় গিয়ে দাঁড়াবে আগামী প্রজন্ম?

Read More »