Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

প্রকৃতিপাঠ: বসন্তের শ্বেত শিমুল

শ্বেত শিমুল বা সাদা শিমুল বৃহৎ বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Ceiba pentandra, সমনাম Bombax pentadru, এটি Malvaceae পরিবারের এবং Bombacoideae উপ-পরিবারের উদ্ভিদ। ইংরেজিতে java cotton, Java kapok, White silk cotton tree, silk-cotton, Kapok, Samauma, Ceiba, Kutashalmali ইত্যাদি নামে পরিচিত। সাদা শিমুলের তুলো এবং বীজের উপযোগিতা রয়েছে। সেইসঙ্গে পরম্পরাগত চিকিৎসায় এই শ্বেত শিমুল গাছের ছালের ক্বাথ মূত্রবর্ধক ও কামোদ্দীপক হিসাবে, মাথাব্যথা এবং টাইপ ২ ডায়াবেটিসের চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়ে আসছে।

সাধারণত আমরা যে লাল শিমুল দেখি, তার সঙ্গে এই শ্বেত শিমুলের পার্থক্য অনেক। এই গাছের গায়ের রং সবুজ বা সবুজাভ। ফুল সাদা ও অপেক্ষাকৃত ছোট। উদ্ভিদটির আদি নিবাস মেক্সিকো, মধ্য-আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল, দক্ষিণ আমেরিকার উত্তরাংশ থেকে পশ্চিম আফ্রিকার উষ্ণপ্রধান অঞ্চল। আফ্রিকা ও এশিয়ার নানা অংশেও এর দেখা মেলে। বড় শ্বেত শিমুল গাছের ঠেকনামূল নজরে আসে। গাছটি প্রায় ২৩০ ফুট লম্বা হতে পারে এবং মাটিতে ঠেস দেয়া কাণ্ডের ব্যাস প্রায় ১০ ফুট পর্যন্ত হতে পারে।

চিত্র: লেখক

প্রাকৃতিকভাবে বাংলাদেশে সাদা শিমুল খুবই কম দেখা যায়। বিভিন্ন পার্ক বা উদ্যানে শ্বেত শিমুল গাছের দেখা মেলে। সঙ্গের ছবি গত ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র তীরের শিল্পাচার্য জয়নুল উদ্যান থেকে তোলা। বসন্তে শ্বেত শিমুল গাছে ফুল ফোটে। ফুলগুলি বেশ ছোট আকারের, শ্বেতশুভ্র ফুল গাছের পাতার সঙ্গে এমনভাবে মিশে থাকে যে দূর থেকে ফুল চেনার কোনও উপায় থাকে না। সাদা শিমুলের ফুল ২.৫ সেমি পর্যন্ত চওড়া হয়। গাছের নিচে গেলে দেখতে পাবেন ঝরা ফুলের মেলা। শ্বেত শিমুল গাছে ৫ থেকে ৯টি পত্রিকা নিয়ে করতলাকারভাবে বিন্যস্ত পাতা থাকে, যা ৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে।

শ্বেত শিমুল বাণিজ্যিকভাবে এশিয়ার বৃষ্টিঅরণ্যে, বিশেষ করে জাভাতে, ফিলিপাইন, মালয়েশিয়া এবং চিনের হাইনান দ্বীপ, পাশাপাশি দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশি চাষ হয়। মৌমাছি এবং বাদুড়ের কাছে এই ফুলের মধু অমৃতসমান এবং এরা পরাগমিলনের একটি গুরুত্বপূর্ণ উৎস। বাদুড়রাই রাতে প্রস্ফুটিত ফুলের প্রাথমিক পরাগায়নকারী। এর তন্তু বা তুলে খুব হালকা, স্থিতিস্থাপক, জলপ্রতিরোধী, কিন্তু অত্যন্ত দাহ্য। অনেক জায়গায় এর তুলো গদি, বালিশ, গৃহসজ্জার সামগ্রী, টেডি বিয়ারের মত খেলনায় সিন্থেটিক ফাইবারের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়। এমনকি অতীতে এর তুলো লাইফ জ্যাকেট এবং অনুরূপ জিনিসে ব্যবহৃত হত। বীজগুলি থেকে তৈরি তেল যা স্থানীয়ভাবে সাবানে ব্যবহৃত হয় এবং সার হিসাবে ব্যবহার করা যেতে পারে।

চিত্র্: লেখক

শ্বেত শিমুল বা সাদা শিমুলের ফল ৭ থেকে ১২ সেমি পর্যন্ত লম্বা হয়ে থাকে। ফলের ভেতর বীজ সাদা তুলায় জড়ানো থাকে। এর মূল্যবান তুলোর জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশে বাণিজ্যিকভাবে শ্বেত শিমুল গাছ লাগানো হয়। এর বীজও অত্যন্ত দামি ও কার্যকরী। বীজের তেলের আয়োডিন ভ্যালু ৮৫-১০০। ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় বাণিজ্যিকভাবে বীজের তেল উৎপাদন করা হয়। বায়োফুয়েল আর রং প্রক্রিয়াজাতকরণে এই তেল কাজে লাগে। শ্বেত শিমুলের গাছের বাকল ভেষজ ঔষধে কাজে লাগে। আর মায়ানমারের মিথ অনুযায়ী, শ্বেত শিমুল পবিত্র বৃক্ষ। গুয়াতেমালা ও পুয়ের্তো রিকোর জাতীয় বৃক্ষও শ্বেত শিমুল।

চিত্র : গুগল

প্রকৃতিপাঠ : বিলুপ্তপ্রায় কর্পূর গাছ

প্রকৃতিপাঠ: স্নিগ্ধ ছায়ার তমাল গাছ

প্রকৃতিপাঠ: দৃষ্টিনন্দন ও সুগন্ধী নাগলিঙ্গম

প্রকৃতিপাঠ: খইয়ে বাবলা ফলের গাছ

Advertisement

প্রকৃতিপাঠ: চিনেবাদাম চিনে নিন

প্রকৃতিপাঠ: রসময়ী খেজুর গাছ

প্রকৃতিপাঠ: তাহার নামটি রঞ্জনা

প্রকৃতিপাঠ: উপকারী সোনাপাতা

প্রকৃতিপাঠ: পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ ছাতিম

প্রকৃতিপাঠ: এখন অশোক ফোটার দিন

প্রকৃতিপাঠ: ফলসার বহুবিধ গুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =

Recent Posts

গৌতম চক্রবর্তী

ব্রিটিশ ছোটগল্প

আমি আগে থেকেই আমেরিকার পাখি বইটি সম্পর্কে জানতাম, কিন্তু কখনও বইটির সঙ্গে তেমনভাবে সময় কাটাইনি। ঠিক যেভাবে কেউ নদীর ধারে বসে সময় কাটায়। বাবার হাসপাতালের শয্যার পাশে বসে থাকতে থাকতে আমি যেন ধৈর্যের অর্থ শিখে নিয়েছিলাম। অপেক্ষা করতে শিখেছিলাম। এডি ঠিকই বলেছিল— আমিও মাছ ধরতে যেতে চাইছিলাম। জলের ধারে বসে থাকতে চাইছিলাম। কিন্তু বাবাকে দেখতে যাওয়া ছাড়া অন্য কোনও কাজে বাড়ি থেকে বেরোনো সম্ভব হয়নি। তাই আমি অডুবন-এর সরোবরসম বইয়ে আমার জাল ফেললাম।

Read More »
কাজী তানভীর হোসেন

কন্টেন্ট ক্রিয়েশনের বিস্ফোরণ: তৃতীয় বিশ্বযুদ্ধের এক নীরব পূর্বাভাস

পণ্যের এই ভয়াবহ সঞ্চালন সংকটে পড়ে পুঁজিপতিরা এখন আগের চেয়ে বেশি উদ্বিগ্ন। তাই অবিক্রীত পণ্য গছিয়ে দেওয়ার জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে বিজ্ঞাপনের প্রচার চালানো হচ্ছে। এই সুযোগেই বিশ্বজুড়ে ‘কন্টেন্ট ক্রিয়েশন’ বা আধেয় নির্মাণের এক নজিরবিহীন বিস্ফোরণ ঘটেছে। যখন বিশ্বের সাধারণ শ্রমজীবী মানুষ দু’বেলা অন্নসংস্থানে হিমশিম খাচ্ছে, তখন ইন্টারনেটে ছোটখাটো ভিডিও প্রচার করে ক্রিয়েটররা বিপুল অর্থ উপার্জন করছেন। এটি আসলে জমে যাওয়া শ্রম ও পণ্যের এক অস্বাভাবিক বণ্টন প্রক্রিয়া। যে পণ্যের রিভিউ করে একজন ক্রিয়েটর লাখ লাখ টাকা আয় করছেন, সেই পণ্যের প্রকৃত উৎপাদনকারী শ্রমিক হয়তো আজ কর্মহীন কিংবা নিম্নতম মজুরিতে মানবেতর জীবনযাপন করছেন।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

চন্দ্রাবতী: বঙ্গের প্রথম পদকর্ত্রী

চন্দ্রাবতীর জীবনের যেটি শ্রদ্ধেয় দিক, তা হল গরলকে অমৃতে পরিণত করা। ব্যক্তিগত জীবনের গভীর শোককে কাটিয়ে উঠে একাগ্রতা নিয়ে পঠনপাঠন‌ ও সৃষ্টিকর্মে মন দেন। পিতাকে সহায়তা করেন কাব্যরচনায়। ১৫৭৫ নাগাদ, যখন চন্দ্রাবতীর বয়স মাত্র পঁচিশ, সেসময় তিনি পিতার লেখা মনসার ভাসান-এ সহযোগিতা করেছিলেন। তারপর একের পর এক নিজস্ব রচনায় ভাস্বর হয়ে থাকে তাঁর কারুবাসনা।

Read More »
কাজী তানভীর হোসেন

মহাজনী সভ্যতা

অর্থের লোভ আজ মানবিক অনুভূতিগুলোকে সম্পূর্ণ গিলে ফেলেছে। আজ আভিজাত্য, ভদ্রতা আর গুণের একমাত্র মাপকাঠি হল টাকা। যার কাছে টাকা আছে, তার চরিত্র যত কালোই হোক, সে-ই দেবতা। সাহিত্য, সঙ্গীত, শিল্প— সবই আজ টাকার পায়ে মাথা ঠুকছে। এই বিষাক্ত বাতাসে বেঁচে থাকা দিন দিন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজ ডাক্তাররা মোটা ফিজ ছাড়া কথা বলেন না, আইনজীবীরা মিনিটের হিসাব করেন মোহর দিয়ে। গুণ ও যোগ্যতার বিচার হয় তার বাজারমূল্য দিয়ে। মৌলভি-পণ্ডিতরাও আজ ধনীদের কেনা গোলাম, আর সংবাদপত্রগুলো কেবল তাদেরই গুণগান গায়।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

রবীন্দ্রনাথের দৃষ্টিতে ইসলাম

হিন্দুকে মুসলমানদের আপন বলে মনে করতে হবে, একথা তিনি ‌বারবার উচ্চারণ করে গেছেন। ‘যদি ভাবি, মুসলমানদের অস্বীকার করে একপাশে সরিয়ে দিলেই দেশের‌ সকল মঙ্গলপ্রচেষ্টা সফল হবে, তাহলে বড়‌ই ভুল করব’— বলেছেন তিনি। বাউলদের সাধনার মধ্যে তিনি হিন্দু-মুসলমানের সম্মিলন আবিষ্কার করেন, অনুবাদ করেন মারাঠি সন্ত কবি তুকারামের ‘অভঙ্গ’ যেমন, ঠিক তেমনই কবীরের দোহা। মধ্যযুগের মরমী সুফি কবি কবীর, জোলা, রজব, দাদু প্রমুখের জীবনবৃত্তান্ত উৎসাহের সঙ্গে জেনে নেন ক্ষিতিমোহন সেনের কাছ থেকে, আর সত্তরোর্ধ্ব কবি পারস্যে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসেন কবি হাফেজকে।

Read More »
তপোমন ঘোষ

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে…

হঠাৎ চোখ পড়ে বুথের এক্সিট দরজাটার দিকে… একটা ছোট্ট ছায়া ঘোরাফেরা করছে! চমকে উঠে সে দেখে, সেই বাচ্চাটা না! মায়ের কোলে চড়ে এসেছিল… মজা করে পোলিং অফিসার তার ছোট্ট আঙুলে লাগিয়ে দিয়েছিলেন ভোটের কালি। হুড়োহুড়িতে মা ছিটকে গেছে কোথাও— নাকি আরও খারাপ কিছু! বুকটা ছ্যাঁৎ করে ওঠে তার। শুনশান বুথে পোলিং আর সেক্টর অফিসার গলা যথাসম্ভব নিচুতে রেখে ডাকতে থাকেন বাচ্চাটাকে। একটা মৃদু ফোঁপানি… একটা হালকা ‘মা মা’ ডাক— বাচ্চাটা এইসব অচেনা ডাকে ভ্রূক্ষেপও করে না, এলোমেলো পায়ে ঘুরতে থাকে।

Read More »