Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কচুরি

হুগলি তীরবর্তী ৭২৮ স্কোয়ার কিলোমিটারের এই কলকাতার এক অদ্ভুত জীব কচুরি। রাত বারোটায় সব আলো নিভে যাওয়ার পরও গলির কোণে কাচের বাক্সে দু-চার পিস দোমরানো কচুরি কুণ্ডলী পাকিয়ে ঘুমোয়। ফরসা ঝকমকে দেওয়াল, বেগবান আলোক দ্যুতির ধারেকাছে কচুরির বসবাস নেই। ঠান্ডাঘরে অ্যাসিডখোর বেওয়ারিস বডির মত কে জানে কতদিন পড়ে থেকে, কোন এক বাসন্তী সন্ধ্যায় ফিনফিনে কাগুজে ওড়নায় সেজে গতি হওয়া মাল হল গরম কুকুর, প্যাটিস, পিজা।

জাতিধর্ম নির্বিশেষে কলকাতায় কচুরি চলে। দুমিনিটে অর্ডার সাপ্লাই তিন মিনিটে মাল উধাও। এ দেশে কচুরি-কর্মীর পায়ের কাছে ম্যাকডোনাল্ডস কোম্পানির বড়কর্তার শুয়ে থাকা উচিত।

উনুনের আঁচে ধোঁয়ায় ধোঁয়াময়, কুয়াশা ঘেরা ঝাপসা, দ্বীপের মত ভাসমান সব কচুরির দোকান। টানা রিকশার ঘণ্টি, বনেদি বাড়ির আঙুরলতা গ্রিলের বারান্দায় মোটা থামের পাশে অন্ধকার। কিছু থাকে না তার অঙ্গসজ্জায়। কিছুই না। বিবর্ণ ঘুপচি, স্যাঁতসেঁতে অন্ধকার, পেরেকওলা কেঠো বেঞ্চ, সামান্য উঁচু তক্তায় ময়দার বস্তা, ঢাউস ডেকচি, মধ্যে একটি মোটা ঘোর কৃষ্ণবর্ণ লোক পুকুরে ছিপ ফেলার ভঙ্গিতে যমরাজের শাস্তিদানের কড়াইতে স্থিরনিষ্ঠ প্রজ্ঞাবান শিল্পীর মত রাশি কচুরি ভেজে তুলছেন। তার বিরাট ভুঁড়িটি জ্যালজেলে সুতির ফঙ্গবেনে গামছায় নির্ভর করে ঝুলছে। শুধু গিঁটমারা ওইটুকু বস্ত্র কী করে তার সব কিছু ধরে রেখেছে সে রহস্য কেউ ফাঁস করেনি। তাদের মাথার পেছনে তাম্র যুগের গভীর কালিমালিপ্ত দেওয়ালে তেলকিটকিটে গেঞ্জি, লুঙ্গি, জাঙিয়া, গামছা, হাফ প্যান্ট ঝুলছে। বিশাল ডেকচিতে পাহাড়প্রমাণ ময়দা মাখছে সাকরেদ নেচে নেচে। এ দৃশ্য পৃথিবীর কোনও খাবারের দোকানে দেখা যাবে না।

সেই দশ ফুট পরিসরের আশেপাশে টিকিধারী বিহারি ছাতুওলা, লম্বা জুলপি চোমরানো গোঁপ সিরাজদৌল্লা, ফেরতা দিয়ে আঁচড়ানো চুল সুরমা চোখে নাদির শা, ঝালর ঘাগরা ঘসেটি বেগম, ঝুল গোঁপ রুখু থুতনি চেঙ্গিস খাঁ-কেও দেখা যাবে, নালার ধারে হাবসে পড়ে শালপাতার কোণ চাটছে।

ন্যাংটো বাল্বের নিচে দেয়ালা করছে বালখিল্য কচুরি। ঝটকা গরম জিনিস, পাশেই cool বেবি, চিল বেবি হট ডগ লোফার-লাফাংগাদের গা বাঁচিয়ে আকাশ দেখছে। এদিকে দিল ধড়কাচ্ছে পাড়ার নন্টে। উলটো দিকে পিংকির বারান্দা, নান্টু চায়ে বিস্কুট ভেবে কচুরি চোবাচ্ছে। সমবেত সিটির মাঝে কারিগরদা চ্যাঙারি নাচিয়ে বহুকেলে গুন্ডি পান খাওয়া দাঁত মেলে বলল, ‘কালীবাড়িতে ডালার দোকান, বাপের বহুত পয়সা। প্যাঁড়া-কচুরি কম্বিনেশানেই তো রামকৃষ্ণের মহাতীর্থ চলছে।’ লাড্ডু-কচৌরি তো তীর্থক্ষেত্রের ট্রেডমার্ক।

পুলিশ শালবনির জঙ্গলে মাওবাদী পাকড়াতে গেছে, চোগা প্যান্ট, টাইট বেল্ট, ভারভরন্ত মাখন গালে ঘাম, নিজেকে উন্মোচন করে দেওয়ার অমানুষিক পরিশ্রমের ওপর নো কম্প্রমাইস ট্যাগ দেগে, সিরিয়াস মুখে ফিল্ডিং সাজাচ্ছে। মন্ত্রীদের ঘন ঘন ফোন, অ্যাকশন বলার জন্য হাঁ করেছেন এমন সময় হুমদো কনস্টেবল এসে বলল, ‘স্যার ওদিকে কচুরি ভাজছে।’

টেনশন তো ছিলই, টেনশন তো থাকেই, তা বলে কি ডিজায়ার নেই! আত্মঘাতী বোমাবাজ ধরতে কনফিডেন্স লাগে মিডিওকার পৃথিবী যতই তড়পাক। ভেতরে কি কম বিষ। সর্বপাপতাপহারী ইমেজ থাক পড়ে, ধরা যাক দু-একটা কচুরি এবার! ব্যাস, কলকলনাদে বড়বাবুর পেছনে বাহিনী ছুটল কচুরি খেতে। মাওবাদী কি ছেলের হাতের মোয়া, পরে ধরলেও হবে।

আর কালো নাদা পেট গভীর নাইকুণ্ডলী কচুরি ভাজিয়েদের কখনও নাম থাকে না। তারা হল কারিগরদা, কারিগর কাকা। বংশ পরম্পরায় তাদের গায়ে ছোলার ডালের গন্ধ। ডালের কোয়ালিটির ওপর তাদের পাত্রী ঠিক হয়। পাত্রীপক্ষ শুঁকে বলে, নাঃ হে মজফ্ফরপুরেরটা আরও ফাইন ছিল, পাক্কা নারকেলের গুণ। এ মাঝখানে নিশ্চয়ই পাইস হোটেলে ছিল, ডিমের ডালনার সেন্ট ছাড়ছে। সকাল থেকে তিন বান্ডিল লাল সুতোর বিড়ি টেনে, বিকেল বেলায় চাড্ডি আলো চালের ভাত খায়। যতই বলো, ও শরবতে বিষ নাই! তবু তারা প্রগৈতিহাসিক কড়া থেকে মাল ছেঁকে তুলে, তেল চোবরানো ঝুড়িতে ঢেলে মুচকি হেসে পাশ কাটিয়ে যান। কচুরি ভাজাইয়েরা কচুরি খায় না।

টিনের ত্যাড়াব্যাঁকা একচিলতে বোর্ডে রামকৃষ্ণ, নেতাজি, সাঁইবাবা সবাই বিজ্ঞাপন দিচ্ছেন। রামকৃষ্ণ থেকে মান্না দে কে কচুরি খাননি এ ভূমে। তবে আটা বাঙালির ধাতে ছিল না। জেনুইন বাঙালিকে আটা ধরাতে গিয়ে ফেল মেরেছে মোগল, পাঠান, ওলন্দাজ, পর্তুগিজ।
আটাও আর্ট আছে। ময়দার সঙ্গে তেল মেশানোয় মিহি আঙুলের খেলা চাই, নইলে ফুলবে না। রাধাবল্লবীর কান ধরে টানলে ডালের পুর সরসর করে গড়িয়ে আসবে, কচুরির বেলায় উল্টো। হেডলাইট কাটা দুশো চৌত্রিশ বাসের মত গাঁ গাঁ করে ফুলবে, ফুলেই থাকবে স্পিড নেবে না। অর্থাৎ পুর ভেতরে ময়দার ছাদ ধরে থাকবে। তবেই না কচুরি।

রাত গড়ালে একচিলতে মেঝেতে তেলচিটে মশারি পড়বে, রাস্তায় ক্লান্ত বাতিদান। কারিগরদারা হাতপাখা নাড়বে। স্টারডম নেই, অ্যানিগমা নেই, ম্যাজিক প্রেজেন্স নেই, তো কী? কচুরি এক অনন্ত পারাবার বাঙালির।

চিত্র: গুগল

সাধু

Advertisement

কারখানা বিরিয়ানি

লিটল বুদ্ধ

বাংলা আওয়াজ

শেরপা

সবুজ মিডাসের ছোঁয়া

ঘুষ

জুতো

মাদারি কা খেল

সিঁড়ি

ইসবগুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 14 =

Recent Posts

গৌতম চক্রবর্তী

দুই হুজুরের গপ্পো

১৯৩০ সালের ১৪ জুলাই, আলবার্ট আইনস্টাইন বার্লিনের উপকণ্ঠে নিজের বাড়িতে স্বাগত জানান ভারতীয় কবি, দার্শনিক ও সঙ্গীতজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় নোবেল বিজয়ী। তাঁদের এই সাক্ষাৎকারটি ইতিহাসের অন্যতম বুদ্ধিদীপ্ত ও মননশীল আলাপচারিতায় পরিণত হয়, যেখানে তাঁরা বিজ্ঞান ও ধর্মের চিরন্তন দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেন। “সায়েন্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান ট্রাডিশন: হোয়েন আইনস্টাইন মেট টেগোর” গ্রন্থে এই ঐতিহাসিক সাক্ষাতের বিবরণ পাওয়া যায়। এই বইতে বিশ শতকের শুরুতে ভারতের বৌদ্ধিক পুনর্জাগরণ এবং ভারতীয় ঐতিহ্য ও পাশ্চাত্য বৈজ্ঞানিক চিন্তার মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আশা ভোসলে ও তাঁর বাংলা গান

সুদীর্ঘ আট দশক ধরে তিনি তাঁর সঙ্গীতের সুধায় ভরিয়ে দিয়েছেন কেবল ভারত বা এই উপমহাদেশকেই নয়, বিশ্বকে। পরিণত বয়সেই মৃত্যু হয়েছে তাঁর, যেমন কয়েক বছর আগে হয়েছিল তাঁর স্বনামখ্যাত অগ্রজা লতা মঙ্গেশকরের। আশা ভোসলে তাঁর সমগ্র জীবনে বারো হাজার গান গেয়ে গিনেস বুকে স্থান পেয়েছেন। একদিকে ধ্রুপদী সঙ্গীত, অন্যদিকে লঘু, পপ, এমনকী চটুল গানেও তাঁর সমকক্ষ খুঁজে পাওয়া কঠিন। সমসাময়িক কিংবদন্তি শিল্পীদের মধ্যে এজন্য অনায়াসে স্থান করে নিয়েছিলেন তিনি।

Read More »
গৌতম চক্রবর্তী

স্প্যানিশ ছোটগল্প: পুতুল রানি

সত্যিকারের আমিলামিয়া আবার আমার স্মৃতিতে ফিরে এসেছে, আর আমি আবার— সম্পূর্ণ সুখী না হলেও সুস্থ বোধ করছি: পার্ক, জীবন্ত সেই শিশুটি, আমার কৈশোরের পঠনকাল— সব মিলিয়ে এক অসুস্থ উপাসনার প্রেতচ্ছায়ার ওপর জয়লাভ করেছে। জীবনের ছবিটাই বেশি শক্তিশালী। আমি নিজেকে বলি, আমি চিরকাল আমার সত্যিকারের আমিলামিয়ার সঙ্গেই বাঁচব, যে মৃত্যুর বিকৃত অনুকরণের ওপর জয়ী হয়েছে। একদিন সাহস করে আবার সেই খাতাটার দিকে তাকাই— গ্রাফ কাগজের খাতা, যেখানে আমি সেই ভুয়ো মূল্যায়নের তথ্য লিখে রেখেছিলাম। আর তার পাতার ভেতর থেকে আবার পড়ে যায় আমিলামিয়ার কার্ডটি— তার ভয়ানক শিশুসুলভ আঁকাবাঁকা লেখা আর পার্ক থেকে তার বাড়ি পর্যন্ত যাওয়ার মানচিত্র। আমি সেটা তুলে নিয়ে হাসি।

Read More »
যদুনাথ মুখোপাধ্যায়

বিজ্ঞানমনস্কতা কারে কয়?

শ্রদ্ধেয় বসুর বইতে হোমিওপ্যাথি সম্পর্কিত অধ্যায়টি তথাকথিত বিজ্ঞানমনস্কদের, বিশেষ করে মুদ্রা-মূর্ছনায় মজে থাকা, বা রাজনীতিজ্ঞ হিসেবে স্বীকৃতির দাবেদার-ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরক্তিকর বা অপ্রীতিকরই মনে হবার কথা। কেননা, উল্লিখিত দুটি বিষয় নিয়ে তাদের মনের গহীন কোণে প্রোথিত বিজ্ঞানবাদিতার শেকড় ওপড়ানোর সম্ভাবনা নেই বলেই মনে হয়। প্রশ্ন হল, তাঁর উপরিউক্ত বইটির কারণে তথাকথিত বিজ্ঞানমনস্ক বন্ধুদের চোখে ব্রাত্য বলে চিহ্নিত হবেন না তো? হলে আমি অন্তত আশ্চর্যচকিত হব না। দাগিয়ে দেবার পুরনো অভ্যাস বা পেটেন্ট এই মহলের বাসিন্দাদের প্রধান অস্ত্র, তা ভুক্তভোগীরা হাড়ে হাড়ে জানেন।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

অগ্নিবীর: বন্দুকের মুখে ঈশ্বর

১৯৫০ দশকে নেপালের রাজতন্ত্র ও রাজার মন্ত্রিগোষ্ঠী রানাশাহী শাসনের বিরুদ্ধে সফল সশস্ত্র বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহে অংশ নিয়েছিলেন অনেক ভারতীয়। তাঁদের মধ্যে অনেকে বাঙালি। নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার সেই প্রথম সংঘর্ষ সে-দেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত। ভারত ও চীনের মধ্যে একফালি দেশ নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম সশস্ত্র ও নিরস্ত্র দুই পথ ধরে চলেছিল। ডান-বাম-অতিবাম— ত্রিমুখী রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের চূড়ান্ত সফলতা আসে ২০০৮ সালে রাজার শাসনের অবসানে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারী: এক দৈবী আখর

আমরা ৮-ই মার্চের আন্তর্জাতিক নারীদিবসে আবহমান নারীবিশ্বকে সামান্য একটু ছুঁয়ে যেতে চাইলাম মাত্র। হাজার হাজার বছর ধরেই তাঁদের ওপর কড়া অনুশাসন, জবরদস্ত পরওয়ানা আর পুরুষতন্ত্রের দাপট। সে-সবের ফল ভুগতে হয়েছে আন্তিগোনে থেকে সীতা, দ্রৌপদী; জোয়ান অফ আর্ক থেকে আনারকলি, হাইপেশিয়া; রানি লক্ষ্মীবাঈ থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া; রোজা পার্কস থেকে মালালা ইউসুফজাই— তাঁদের মতো হাজারো নামহীন নারীকে।

Read More »