Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

প্রকৃতিপাঠ: উপকারী সোনাপাতা

সোনাপাতা একটি বীরুৎ জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম Senna angustifolia এবং এটি Fabaceae পরিবারের Caesalpiniaceae উপ-পরিবারের উদ্ভিদ। অন্য নাম সোনামুখী, রাজবৃক্ষ ইত্যাদি। আরবিতে বলে সানা মাক্কি। এর পাতা দেখতে কতকটা মেহেন্দি পাতার মত এবং এতে হালকা একধরনের বুনো গন্ধ আছে। পাতার রং কাঁচা অবস্থায় হলুদাভ সবুজ এবং শুকোনো হলে হলুদাভ সোনালি ধারণ করে। অক্ষের শেষ প্রান্তে অর্থাৎ মাথায় হলুদ রঙের ফুল ফোটে। সাদা বা গোলাপি রঙেরও ফুল হয়।

সোনাপাতা গাছের শুঁটি শিমের মত নলাকার বা চ্যাপ্টা হয়। ফলের ভিতরে বীজ আড়াআড়িভাবে সাজানো থাকে। সুদান, সোমালিয়া, সিন্দু প্রদেশ, পাঞ্জাব ও দক্ষিণ ভারতে বাণিজ্যিকভাবে সোনাপাতার চাষ হয়। বাংলাদেশ সহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে সোনাপাতা পাওয়া যায়। আরব ও আফ্রিকার জঙ্গলে সোনাপাতা গাছ প্রচুর পরিমাণে জন্মায়। গাছটি মূলত উষ্ণমণ্ডলীয় আবহাওয়ার। তাই এইধরনের জলহাওয়ার দেশগুলিতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়।

সোনাপাতা কোষ্ঠকাঠিন্য দূর করতে অবিশ্বাস্য কাজ দেয়। এছাড়া শরীরের ওজন এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। হজমশক্তি বা পাচন ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক। সোনাপাতায় থাকা অ্যানথ্রোনয়েড রেচক হিসেবে কাজ করে এবং পাচন প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে। এতে মলাশয়ের সঞ্চালন উদ্দীপিত হয় বলে খুব অল্প সময়ে এবং সহজেই বাহ্যি নিষ্কাষিত হয়। পাতায় বিদ্যমান বিভিন্ন রাসায়নিক উপাদানগুলির দরুন এটি প্রধানত জোলাপ বা রেচক হিসেবে কার্যকরী।

সোনাপাতা গাছ অত্যন্ত শক্তিশালী ভেষজ হিসেবে স্বীকৃত। ইতিহাস বলছে, হাজার হাজার বছর ধরে কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য সোনাপাতা ব্যবহারের চল আছে। সোনাপাতায় থাকা অ্যানথ্রোনয়েড রেচক হিসেবে উদ্দীপনা যোগায়, কারণ সেনোসাইড এবং রাইনানথ্রোন পরিপাক প্রক্রিয়াকে ক্রিয়াশীল করে। রেচক (laxative effect) বা শীতলকারক হওয়ায় বৃহদন্ত্রে জল এবং ইলেক্ট্রোলাইট শোষণ বাধাপ্রাপ্ত হয় যা ইন্টেস্টাইনাল উপাদানগুলোর আয়তন এবং চাপ বৃদ্ধি করে। এতে কোলনের সঞ্চালন উদ্দীপিত হয় বলে অতি দ্রুত এবং সহজে পেট পরিষ্কার হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মাঝেমধ্যে হওয়া কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য স্বল্প সময়ের চিকিৎসা হিসেবে সোনাপাতা ব্যবহারের অনুমতি দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, সোনাপাতা ভেষজ হিসেবে সরাসরি ব্যবহারের চাইতে এর গুঁড়ো খেলে শরীর ভেতর থেকে পরিষ্কার হয়। প্রতি রাতে ২০-৪০ মিলিগ্রাম শুকনোপাতার গুঁড়ো এক গ্লাস গরমজলে ভিজিয়ে রাখতে হয়। সকালে আবার অল্প পরিমাণ গরমজল তাতে মিশিয়ে চায়ের মত পান করতে হয়। সঙ্গে সামান্য পাহাড়ি হরীতকীর গুঁড়ো দিলে ভাল। অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শক্রমে সেবন করা উচিত। অন্যদিকে, এটি ছোটদের ক্ষেত্রে কতদূর প্রযোজ্য ও উপযোগী, তা এখনও পরীক্ষিত নয়।

চিত্র : গুগল

প্রকৃতিপাঠ : বিলুপ্তপ্রায় কর্পূর গাছ

প্রকৃতিপাঠ: স্নিগ্ধ ছায়ার তমাল গাছ

প্রকৃতিপাঠ: দৃষ্টিনন্দন ও সুগন্ধী নাগলিঙ্গম

প্রকৃতিপাঠ: খইয়ে বাবলা ফলের গাছ

প্রকৃতিপাঠ: চিনেবাদাম চিনে নিন

প্রকৃতিপাঠ: রসময়ী খেজুর গাছ

প্রকৃতিপাঠ: তাহার নামটি রঞ্জনা

প্রকৃতিপাঠ: বসন্তের শ্বেত শিমুল

প্রকৃতিপাঠ: পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ ছাতিম

প্রকৃতিপাঠ: এখন অশোক ফোটার দিন

প্রকৃতিপাঠ: ফলসার বহুবিধ গুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =

Recent Posts

তন্ময় চট্টোপাধ্যায়

মাতৃভাষা: অবিনাশী হৃৎস্পন্দন ও বিশ্বজনীন উত্তরাধিকার

প্রতিটি ভাষার নিজস্ব একটি আলো আছে, সে নিজের দীপ্তিতেই ভাস্বর। পৃথিবীতে আজ প্রায় সাত হাজার ভাষা আছে। ভাষাবিজ্ঞানীরা বলছেন, এই শতাব্দীর শেষে তার অর্ধেকেরও বেশি বিলুপ্ত হয়ে যাবে। এ তথ্য সত্যিই বেদনাদায়ক। একটি ভাষার মৃত্যু মানে কেবল কিছু শব্দের মৃত্যু নয়— সে মানে একটি জগৎদর্শনের অবলুপ্তি, একটি জাতির স্মৃতির চিরকালীন বিনাশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমাদের অঙ্গীকার হোক বহুমাত্রিক। নিজের মাতৃভাষাকে ভালবাসা, তাকে চর্চায় রাখা, তার সাহিত্য ও সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আর তার সাথে অন্য সমস্ত ভাষার প্রতি আরও বেশি করে শ্রদ্ধাশীল হওয়া।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

শংকর: বিচিত্র বিষয় ও আখ্যানের কথাকার

শংকরের জনপ্রিয়তার একটি কারণ যদি হয় সাবলীল ও সহজ গতিচ্ছন্দময় ভাষা, অন্য আরেকটি কারণ হল, নিজ সময়কে করপুটে ধারণ করা। তার সঙ্গে মিশেছে আমাদের পরিকীর্ণ জগতের বহুকিছু, আমাদের নাগালের মধ্যেই আছে, অথচ আমরা এ-পর্যন্ত যার হদিশ পাইনি, তাকে পাঠকের দরবারে এনে হাজির করা। ১৯৫৫-তে যে উপন্যাসটি দিয়ে বাংলা-সাহিত্যে তাঁর আবির্ভাব, সেই ‘কত অজানারে’ হাইকোর্টের জীবনযাপন, সেখানকার আসামি-ফরিয়াদি, উকিল-ব্যারিস্টার প্রমুখের চিত্র। লেখকের নিজ অভিজ্ঞতাপ্রসূত রচনা এটি। তিনি প্রথম জীবনে হাইকোর্টের সঙ্গে চাকরিসূত্রে যুক্ত ছিলেন।

Read More »
সুজিত বসু

সুজিত বসুর তিনটি কবিতা

তারপরে একদিন আকাশে মেঘের সাজ, মুখরিত ধারাবারিপাত/ রঙিন ছাতার নিচে দু’গালে হীরের গুঁড়ি, মন মেলে ডানা/ আরো নিচে বিভাজিকা, নিপুণ শিল্পীর হাতে গড়া দুই উদ্ধত শিখর/ কিছুটা অস্পষ্ট, তবু আভাসে ছড়ায় মায়া বৃষ্টিস্নাত নাভি/ তখনই হঠাৎ হল ভূমিকম্প, পাঁচিলের বাধা ভাঙে বেসামাল ঝড়/ ফেরা যে হবে না ঘরে মুহূর্তে তা বুঝে যাই, হারিয়েছি চাবি/ অনেক তো দিন গেল, অনেক ঘুরেছি পথে, বিপথে অনেক হল ঘোরা/ তাকে তো দেখেছি, তাই নাই বা পড়ুক চোখে অজন্তা ইলোরা।

Read More »
সর্বাণী বন্দ্যোপাধ্যায়

ছোটগল্প: ফাউ

গরমকালে ছুটির দিনে ছাদে পায়চারি করতে বেশ লাগে। ঠান্ডা হাওয়ায় জুড়োয় শরীরটা। আকাশের একপাশে আবির। সন্ধে হবে হবে। অন্যদিকে কাঁচা হলুদ। চায়ের ট্রে নিয়ে জমিয়ে বসেছে রুমা। বিয়ের পর কি মানুষ প্রেম করতে ভুলে যায়? নিত্যদিন ভাত রুটি ডালের গল্পে প্রেম থাকে না কোথাও? অনেকদিন রুমার সঙ্গে শুধু শুধু ঘুরতে যায়নি ও।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারীকে আপন ভাগ্য জয় করিবার…

মনু-পরাশর-বৃহস্পতি-কৌটিল্যদের অনুশাসন এসে নারী প্রগতির রাশ টেনে ধরল। নারীর শিক্ষালাভের ইতি ঘটল, অন্তঃপুরে বাস নির্দিষ্ট হল তাঁর জন্য। তাঁকে বাঁধা হল একের পর এক অনুশাসনে। বলা হল, স্বাধীনতা বলে কোনও পদার্থ থাকবে না তাঁর, ‘ন স্ত্রী স্বাতন্ত্র্যমর্হতি’! কুমারী অবস্থায় পিতা-মাতার অধীন থাকবে সে, বিয়ের পর স্বামীর, বার্ধক্যে সন্তানের। ধাপে ধাপে তাঁর ওপর চাপানো হতে লাগল কঠিন, কঠিনতর, কঠিনতম শাস্তি।

Read More »
স্বপনকুমার মণ্ডল

গরিব হওয়ার সহজ উপায়

এককালে পর্তুগিজ-মগরা আমাদের নিম্নবঙ্গ থেকে দাস সংগ্রহ করত মালয়-বার্মাতে শ্রমিকের কাজের জন্য, ইংরেজ সাহেবরাও কিনত গোলাম। আজ আবার মানুষ সস্তা হয়েছে। ঔপনিবেশিক শাসকের দরকার নেই। খোলাবাজারে নিজেরাই নিজেদের কিনছে দেশের মানুষ। মানুষ বিক্রির মেলা বসে এখন গ্রামগঞ্জের হাটে হাটে।

Read More »