রাতের রিক্যুয়াম
শেষরাতের ঘুমে কে ছিটিয়ে গেল
এলাচ-দারুচিনি
স্বপ্নে ম ম ছড়িয়ে পড়ছে সে সুবাস
১০ মাস ১০ দিন গর্ভে বসবাস শেষ করে
কুয়াশা আসছে নতুন সফরে
তোমার সঙ্গে বলার মতো যা কথা ছিল
তারা সব পাগল হয়ে গেছে
যত রক্তলাল ফুল দ্যাখো চোখে
তত ঘন অর্গাজম ঘটে থাকে
প্রেমের কান ধরে টান
প্রেম হবে খান খান
কবির বাটখারা বাটপারের হাতে
কবিতা কাঁদে মাপামাপির দুর্গন্ধে
আমাকে রেখে
হাওয়া চলেছে তার হেরেমের দিকে
শ্বাস চেপে চেপে আসছে
তবু থেকে তো যাচ্ছে
তুমি ধোঁয়া-ওঠা কফি ঢালছ
কোথাও কোনও কাপে
চিত্রণ: মনিকা সাহা





