Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

জয়ন্ত সরকারের কবিতা

জ য় ন্ত  স র কা র

পুতুলনাচের ইতিকথা
(উৎসর্গ: মানিক বন্দ্যোপাধ্যায়)

অদৃশ্য সুতোয় বাঁধা জীবনের সেই অনন্ত ঝুলন
মাঝে দু-একটা তারা আর আধভাঙা চাঁদ
তমসা যোজনা করে আলোক-আবহে
কখনও চটুল গান, কখনও-বা মুজরায়
ঠমকি চমকি— ঘুরেফিরে নাচের ভেতর,
নিজস্ব ছায়ায়, বাসে ট্রেনে কিংবা গণমঞ্চে
আমাদেরই পাশে হেঁটে যায়, মাঝে-মাঝে কৌতুকে
আসর জমিয়ে মূর্তিগুলি নানান ভঙ্গিতে
আবারও ওঠানামা করে,
এপথ ওপথ খানাখন্দ তপ্তবালি পেরিয়ে
দর্শকাসনে এসে বসে, ভেসে যায় মহাসময়ের পথে—
তারপর মস্করা হাসি কথকতা সব একাকার
আত্মনিবেদনে জেগে ওঠে মানিক ছেলেটি
মহুয়া-মদিরায় মেতে নিঝুম বারান্দায়
লিখে চলে মুখ ও মুখোশের অমোঘ কাহিনি…

°°°

চিত্রণ: দেবাশিস সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 11 =

Recent Posts

জয়ন্ত সরকার

জয়ন্ত সরকারের কবিতা

জ য় ন্ত  স র কা র পুতুলনাচের ইতিকথা (উৎসর্গ: মানিক বন্দ্যোপাধ্যায়) অদৃশ্য সুতোয় বাঁধা জীবনের সেই অনন্ত ঝুলন মাঝে দু-একটা তারা আর আধভাঙা চাঁদ

Read More »
তপোমন ঘোষ

তপোমন ঘোষের বিশেষ প্রতিবেদন

পদ্মা আর গঙ্গার কোলভাঙা বাতাসে যখন নদীপাড়ের ভিটেমাটি আর স্মৃতি হারিয়ে যাওয়ার উপক্রম হয়, তখন নদীর গভীরে সাঁতরে চলা ওই ছোট্ট ‘হালুদারিয়া’-র আঁশের ঝিকিমিকিতে যেন বেঁচে থাকেন এক উপেক্ষিত শিল্পী। ঔপনিবেশিক বিস্মৃতির গহ্বর থেকে উঠে এসে বঙ্গোপসাগর আর গঙ্গার ঢেউয়ের মতোই আজ আন্তর্জাতিক বিজ্ঞানের ইতিহাসে অমর হয়ে রইল বাঙালি যুবক হলধর-এর নাম ও তাঁর তুলির স্পর্শ।

Read More »
প্রদীপ ঘোষ

প্রদীপ ঘোষের কবিতা

প্র দী প  ঘো ষ মেধার অপমৃত্যুর কারণ আঁধারের পরেও যদি ধূসরেরই দিশা .               বুঝতে হবে ফলিতার্থে আলো গিলে

Read More »
সত্যবান রায়

সত্যবান রায়ের বিশেষ নিবন্ধ

কবি ও রাজনীতি স ত্য বা ন  রা য় রাষ্ট্রবিজ্ঞানে রাজনীতির কেতাবি সংজ্ঞা আছে মন্দ্র উচ্চারণে, পরিভাষাগত আভরণে। হতে পারে তার সারাৎসার এইরকম— যে নীতি

Read More »
রণবীর দত্ত

রণবীর দত্তর কবিতা

র ণ বী র  দ ত্ত রাত্রির মধ্যে এক রাত্রি দুমকার পথে যেতে আমার কুঁড়েতে তোমাকে রাখতে চাই সারা দুপুর একা বসে থাকে রোগা রোগা

Read More »
সুনন্দ অধিকারী

সুনন্দ অধিকারীর ছোটগল্প

হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, শ্রয়েডিংগারের বেড়াল ও একটি সম্পর্ক সু ন ন্দ  অ ধি কা রী একবার রাস্তার দিকে, পরক্ষণেই আবার ব্রিজটার দিকে ঘুরে দেখছি আমি।

Read More »