প্র দী প ঘো ষ
মেধার অপমৃত্যুর কারণ
আঁধারের পরেও যদি ধূসরেরই দিশা
. বুঝতে হবে ফলিতার্থে আলো গিলে ফেলে
. জীবনের ব্ল্যাকহোল, রাহু।
কারণ সোহম উচ্চারণ
এক সর্বনাশা প্রবণতা।
জ্ঞান, মেধারই অনুপ্রাস। গরিমার আলো অহং।
নাগরিক জীবনে উঠোন নেই
তুলসীতলাও অপহৃত, সঙ্গেই এখন
. একটি মিথ মাত্র ‘বিদ্যা দদাতি বিনয়ং’
. সত্য শুধু ‘সর্বত্যন্তগর্হিতম’।
জোনাকির শরীরের আলো সত্য তবে
মগজের চাইতে অনেক দূরে অবস্থিত
পেট পিঠ আহার বিহার পায়ুদ্বার।
কাজলের চাইতে কালো কলঙ্ক
জীবনের সরল অঙ্ক।
আলোর উৎস খুঁজে দেখো আগুন
দীপ্তিময় প্রভার আকাঙ্ক্ষা জীবনেরই উৎসার
কিন্তু অহেতুকী আলোর অধিক নৈকট্য যাচনায়
. মৃত্যু হয় শ্যামাপোকার।
°°°
চিত্রণ: দেবাশিস সাহা





