Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মানসশুভ্র সরকারের দুটি কবিতা

মা ন স শু ভ্র  স র কা র

উড়ান

পশ্চিমের আকাশে তখন লাল অঙ্গার
পুব-আকাশে আধখাওয়া আইসক্রিম চাঁদ
একদল পায়রা উড়ে যায় সে চাঁদের দিকে
অঙ্গার আলো অথচ ছুঁয়ে যায় তাদের ডানা
ডানায় দীর্ঘস্থায়ী শূন্যতার ব্যথা
পায়রারা ভিজিয়ে দেয় আমার চোখ

পাখা মেলে আকাশে উড়তে লাগে কল্পনা
নিজের দিকে তাকাই বার বার, শতেকবার
কল্পনা হয়ে গেছে ছাইস্তূপ, অব্যবহৃত জ্বালানি
চোখের জল ভারী, নীচের দিকে নামে ক্রমশ
ভেজা ছাই জানি অসাড়, নিঃস্ব

একটা একটা করে পালক খুঁজছে যে
শুধু ডানা তৈরি করে আমাকে দেবে উড়ান
আমি খুঁজি তাকে, সঙ্গে নেব বলে…

*

আমি বনাম আমি

আমার ভেতরের আমির উপর আছে কবরের স্তম্ভ
শুধু বাইরের আমি জানে লেখা হয়নি তাতে এপিটাফ
ভেতরের আমির ঘুম আর জাগার কথা জানে না
বাইরের আমি, এই উষ্ণতা, আবহাওয়া ও তার পূর্বাভাস

মনোরোগ বিশেষজ্ঞ বললেন, আপনার ভেতরের আমি স্বপ্ন দ্যাখে না
যেদিন দেখবে, শুরু হবে আপনার যাত্রা
আপনার বাইরের আমি ঠিক কলম তুলে নেবে
লিখে ফেলবে সেই এপিটাফ, অমোঘ, নির্ভুল, নির্ভার
তখন এই আমি বনাম আমির যুদ্ধ থেমে, আপনি ক্রমশ আমাদের কথা বলবেন…

°°°

চিত্রণ: দেবাশিস সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =

Recent Posts

অরিজিৎ চক্রবর্তী

অরিজিৎ চক্রবর্তীর ছোটগল্প

ট্রমা-চিহ্নিত সেলফিগুলি অ রি জি ৎ  চ ক্র ব র্তী অজ্ঞাত পাণ্ডুলিপি থেকে উদ্ধারকৃত দু’টি টীকা (লেখকের নাম অনুপস্থিত। পাণ্ডুলিপির শেষ কয়েকটি পৃষ্ঠা বহু আগেই

Read More »
পিয়াস মজিদ

পিয়াস মজিদের কবিতা

পি য়া স  ম জি দ অনিমিখ তোমার ভেতর যত ময়ূরতা, কেকা; আমি বন থেকে তার দিকে লক্ষ করে আছি। আমার চোখের সবুজ লোকালয়ের বাকি

Read More »
স্বপনকুমার মণ্ডল

স্বপনকুমার মণ্ডলের ছোটগল্প

জিতকা স্ব প ন কু মা র  ম ণ্ড ল ১ হাটবারে বিদ্যাখাড়ির পাড়ে রাস্তা জুড়ে জমাটি ভিড়। মোরগ লড়াই চলছে। কাঁতিদার লড়াইয়ের তাগদ দেখে

Read More »
সুদীপ্ত মাজি

সুদীপ্ত মাজির কবিতা

সু দী প্ত  মা জি মেঘ জংলা হাওয়ার গন্ধে জাগা নেশার মতো উড়িয়ে দিচ্ছ ওড়না তোমার, দিদিমণি এখন কি আর তেমন সবুজ বয়স আছে কুড়িয়ে

Read More »
চম্পা রায়

চম্পা রায়ের ছোটগল্প

ডিঙি চ ম্পা  রা য় ‘ও যদু… জাল নিয়া এগাও।’ মাঝ-নদীতে কারেন্ট জাল পাতছিল কালিচরণ। যদুকে ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখে হাঁক দিল। যদিও কালিচরণ জানে,

Read More »
হৈমন্তী বন্দ্যোপাধ্যায়

হৈমন্তী বন্দ্যোপাধ্যায়ের কবিতাগুচ্ছ

হৈ ম ন্তী  ব ন্দ্যো পা ধ্যা য় মোহনার দিকে লুম্পেন হয়েছে রাত, রাহাজানি করে নিয়ে গেছে মন জ্যোৎস্নার গভীরদেশে ঘরবাড়ি তার গাঢ় হলুদের মতো

Read More »