Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মণিশংকর বিশ্বাসের কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ

ম ণি শং ক র  বি শ্বা স

কুদৃষ্টি

রাস্তার চোখগুলি মনে পড়ে

স্নানঘরেও মেয়েটি ভয় পাচ্ছে নগ্ন হতে

°°°

ক্ল্যাইম্যাক্স

মুনমুনকে খুঁজছি সকাল থেকে। দক্ষিণ মেরুর দিকে মিনিবাস যাচ্ছে।
স্মৃতির ভিতরে বক, অটো ও মিথিলা ইত্যাদি উড়ছে।
সেখানেও মুনমুন নেই।
ইতস্তত রাবার, চুলের যত্ন, বাংলা লিরিকের ভেজা ত্বক
বাথটবে ফেনার ঔজ্জ্বল্য।

অথচ হোটেলের ঘরে ফিরে এসে জানা গেল মুনমুন এখানেও নেই

জানালার পর্দায় খানিকটা রক্ত অথবা টম্যাটো সস লেগে আছে

°°°

নেশা

ধোঁয়ার অন্য প্রান্তে মাধুরী আসে
এই নেশা অনুজপ্রতিম
আরও ভাল হবে না কখনও
কী ভাবে ব্যথার ফুলে ঢলে পড়ে সব অস্থিরতা, ২বি বাসের জানালা
আমি যাব অশ্রুতরুমূলে
জলযুক্ত ল্যাব অ্যাসিট্যান্ট
দেখতে তেমন ভাল নয়, কিন্তু খুব সুন্দর
আমি ওর বুকের গন্ধ নেব

আমি জানি, এই ইচ্ছেটাই ওর বুকের গন্ধ

°°°

মুহূর্তে

এমনভাবে থেকে যেতে হবে যে একটা পাখিও যেন
উড়ে না যায়— সাগরিকা সিনেমাহলের ধ্বংসস্তূপের
কাছে আমি হয়ে উঠি পুরনো তামার মতো
সাধারণ জনজীবন আর সেই সাথে
মাইকে গম্বুজ আকৃতির আর ডি বর্মণের মিউজিক
রোদের ভিতর থেকে ফুটে উঠল মেয়েটি
মেয়েটির রূপের দুধ ও লিপগ্লস

°°°

১৯৯৮

রাত ১২টা ১৫-তে মনে পড়ে রাজকুমারদার কথা।
‘নীলিমা ও নির্বাসন’, ‘অন্যভুবন’-এর রাজকুমার মুখোপাধ্যায়
কেন রাজকুমারদা আজ আর কোথাও নেই?
কেন রাজকুমারদা ওঁর বাড়িতে নেই, ড্রয়িং রুমে নেই,
ব্যালকনিতে সিগারেট খেতে খেতে নেই
কেন নেই সোশ্যাল মিডিয়ার মাতব্বরদের হাতে?
রাজকুমারদা যে স্কুলে পড়াতেন সেখানেও কী কারও মনে আছে?
অথবা যে বইগুলি লিখেছিলেন, সেগুলির?
অনেক আগের এক বইমেলায় কৌরবের স্টলে দাঁড়িয়ে থেকে
রাজকুমারদা আমার একটা ছবি এঁকে দিয়েছিলেন
ছবিতে শুধু আমার দুল-পরা কানটাকেই দেখা যাচ্ছিল
ছবির নিচে রাজকুমারদা লিখেছিলেন—
‘যার এক কান নেই, সেই দু’কানওয়ালাকে’

একটা দরকারে পড়ে ছবিটা কিন্তু রাজকুমারদা’কে মনে রেখেছে

একটা কান ছাড়া, ১৯৯৮ সালের সেই ছেলেটা
কিছুতেই আর বাড়ি ফিরে যেতে পারছে না!

°°°

চিত্রণ: সৌজন্য চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Recent Posts

মণিশংকর বিশ্বাস

মণিশংকর বিশ্বাসের কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ ম ণি শং ক র  বি শ্বা স কুদৃষ্টি রাস্তার চোখগুলি মনে পড়ে স্নানঘরেও মেয়েটি ভয় পাচ্ছে নগ্ন হতে °°° ক্ল্যাইম্যাক্স মুনমুনকে খুঁজছি সকাল

Read More »
নুশান জান্নাত চৌধুরী

নুশান জান্নাত চৌধুরীর ছোটগল্প

রাত-জ্বলা পোকা নু শা ন  জা ন্না ত  চৌ ধু রী ।। ১ ।। দক্ষিণে, শিরাজের তখত নিয়ে জান্দ আমিরদের নিজেদের ভেতর কামড়াকামড়ি। উত্তর থেকে

Read More »
শুভদীপ রায়চৌধুরী

শুভদীপ রায়চৌধুরীর কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ শু ভ দী প  রা য় চৌ ধু রী দৃষ্টি অন্ধের যষ্টির মতো ধরতে চেয়েছি অন্ধ আসলে কী ধরে? প্রতিবিম্ব? ছায়া? নাকি শান্ত অন্ধকারে

Read More »
দত্তাত্রেয় দত্ত

দত্তাত্রেয় দত্তর প্রবন্ধ

অজস্র ত্রুটি ও অপব্যাখ্যায় পরিকীর্ণ ব্রুকের এই ফাঁপা মহাভারত-নাট্য সম্বন্ধে সংক্ষেপে কিছু বলতে গেলে বলতে হয়, ওটা হলো মহাভারতের মলাট অবলম্বনে ব্রুকের বানানো একটা গপ্পো মাত্র: মহাভারতের নাম-না-শোনা পশ্চিমা দর্শকমণ্ডলীকে ঘেবড়ে দেবার জন্য তৈরি। তাই আমাদের দেশেও চট্ করে পশ্চিমা হয়ে যাবার লোভে অনেকেই ব্রুকের মহাভারতের স্তুতি গেয়ে থাকেন— বিশেষত তাঁরাই, যাঁরা মহাভারত পড়েননি।

Read More »
রথীন চক্রবর্তী

ইউক্রেন ভ্রমণ: রথীন চক্রবর্তী

ইউক্রেনে প্রথম দু’টি রাত র থী ন  চ ক্র ব র্তী যাক, শেষপর্যন্ত ইউক্রেনের মাটিতে পা রাখা সম্ভব হল! ভিসা পাওয়ার জন্য কলকাতায় নিজের অফিস

Read More »
মানব সাধন বিশ্বাস

ব্রিটিশ গল্প ।। অনুবাদ: মানব সাধন বিশ্বাস

পরিচয় ডরিস লেসিং মা ন ব সা ধ ন  বি শ্বা স ক্যাথারিনকে বলেছিলাম ওকে আমার আরেক কিশোর-বন্ধু ফিলিপের সঙ্গে আলাপ করিয়ে দেব। ফিলিপ লন্ডন

Read More »