Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

অরিজিৎ চক্রবর্তীর একগুচ্ছ কবিতা

মোহিনীঅট্টম

বৃষ্টি

তোমাকে দেখার পর
কষ্ট বেড়ে গেছে।

ভালবাসার আগের শোক।
চোখ বিদীপ্ত। বৃষ্টি ভেজা অশোক!

ঠিক লাজুক নও, তবু লাজুক দোলা।

কৃষ্ণকলি, আমি বড়ই মেঘলা।

কৃপার কৃপাণ হাতে
যদি দেখা দাও রাতে?

আমি ঠোঁটের করাতে
তোমাকেই দিয়ে যাব
বাদামি তিতির…

উৎসর্গ

তোমার ঘৃণার মধ্যে আমার বেঁচে থাকা। এও কি কম কথা! জাটিঙ্গা পাখির উপমা আমার জন্য নয়। পিঁপড়ের কোনও অধ্যাবসায় তোমার জন্যে নয়। তবু সমূহ ঘৃণার ভেতর এই কবিতা লেখা হয়

ফ্রেম

সবাই ঘুমিয়ে পড়লে আমি জেগে থাকি। আর চোখ মেলে দেখি ঘুমন্ত খাট বিছানা ক্যালেন্ডার টিপের পাতা জলের গ্লাস এমনকি বাগানের গাছগুলো!

পথের কুকুর বসে থাকে পাহারায়।

মুক্তি

অবিকল হেমন্তকাল তোমার আঁচলে এঁকে দেব।

বসন্তে ঝগড়া হবে খুব।

শীতে দার্জিলিংয়ের ম্যালে বসে কফি খেতে খেতে চিনে নেব দুর্গম সৌন্দর্যতত্ত্ব

আমাদের কোনও শরৎকাল থাকবে না।

একটা অভিমানী বর্ষাকাল নিয়ে বেঁচে থাকব .                      মোহিনীঅট্টম…

আমাদের কোনও ছাতা থাকবে না।
বর্ষাতি থাকবে না।

তুমি আমার নাম দেবে ‘ঝড়’
আমি তোমার নাম দেব ‘ঝর্না’

Advertisement

তারপর একদিন দধিমঙ্গলের আলো ফুটবে আকাশে।

পুরুষ অগ্নির বীরত্বগাঁথায় চাকভাঙা মধু
মুহূর্ত বসন্ত দেখে বলে উঠবে মৌচাক! মৌচাক!

জন্ম

মনখারাপ হলে আজকাল আর কোথাও যাই না। তোমার কাছে যাই। মনে হয় নির্জন তুমি আমি নিষেধের আকর্ষণে ধাবমান। ফিরে আসি, যেন নিষ্ঠুরের অধরা বিস্ময়।

এই আসা যাওয়ার মাঝে চাঁদ ওঠে বৃষ্টি পড়ে।

এই আসা যাওয়ার মাঝে তোমার মুখটি মনে পড়ে খুব

স্বীকারোক্তি

তাকে ভালবাসা ছাড়া আর কোনও উপায় ছিল না। অগত্যা পরাজয় স্বীকার করতেই হল। মন বলল, চলো নদীর তীরে বাঁশির কাছে চলো। চোখ দেখল, রাখাল বালক একাগ্ৰ মনে বাঁশি বাজাচ্ছে। আমার দেখাগুলো কেমন যেন অবাক হয়ে নৈকট্য খুঁজল। এলোমেলো বাতাস বইল। শীতের বাতাস। নিজেকে নিজে চিনতে চেষ্টা করলাম। পারলাম কই! ভালবাসা ততক্ষণে একটা আলোয়ান হয়ে আমাকে জড়িয়ে উষ্ণতা দিচ্ছে। সত্যি! তাকে ভালবাসা ছাড়া বোঝা যেত না মুহূর্তবিন্দু থেকে দিগন্তের দূরত্ব অনেক।

বিবাহ

সিঁড়ি ভেঙে
ছাদে ওঠো             আত্মসমর্পণ

তাহলেই
বারো মাসে           তেরো পার্বণ

প্রেম

কতটা ভাইরাল হলে তুমি আজ ক্যাডবেরি দেবে?
কতটা ভাইরাল হলে আজ তুমি ভালবাসা নেবে?

বাউলের চাঁদ আর আউলের জাগানিয়া সুর
তোমার পাশে, ওই ঘুমভোলা মগ্ন দুপুর

কতটা ভাইরাল হলে মেঘে ঢাকা আষাঢ়ের নদী
‘ভালবাসি’ একদিন বলে ফেলি বলে ফেলি যদি!

নত গোধূলির ডালে দোল খায় বকুলের ফুল
দুরাশারা রাত জেগে বুনে চলে শীতার্ত উল।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 1 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »
কাজী তানভীর হোসেন

যুদ্ধ: বৈশ্বিক কসাইখানা, পুঁজির সংকট ও শ্রমের মুক্তি

অবিক্রীত পণ্যের পাহাড় যখন পুঁজির পুনরুৎপাদনকে বাধাগ্রস্ত করে, তখন পুঁজিপতিরা তীব্র আতঙ্কে ভোগে। এই সংকট থেকে উত্তরণের জন্য তারা প্রতিযোগী পুঁজিপতির বাজার ও পণ্য ধ্বংস করতে চায়। আর এই ধ্বংসের বৈধ হাতিয়ার হিসেবে তারা রাষ্ট্র ও সামরিক বাহিনীকে ব্যবহার করে যুদ্ধ বাধিয়ে দেয়। অর্থাৎ, উদ্বৃত্ত পণ্য এবং অতিরিক্ত শ্রমকে ধ্বংস করে পুঁজির ভারসাম্য ফিরিয়ে আনাই বুর্জোয়া যুদ্ধের মূল উদ্দেশ্য। এই শোষণের প্রক্রিয়াকে আড়াল করতে রাষ্ট্র একদল বুদ্ধিজীবী ও নীতিবিদ লালন করে, যারা কৃত্রিম ‘দেশপ্রেম’ ও ‘জাতীয়তাবাদ’-এর আফিম খাইয়ে শ্রমিককে বিভ্রান্ত রাখে, যাতে তারা শোষক ও শোষিতের মধ্যকার মৌলিক শ্রেণি-পার্থক্য ভুলে যায়।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

বিশ্বকাপ জৌলুসে আর্জেন্টিনা গণহত্যার বধ্যভূমি

বুয়েনস আইরেসের রিভার প্লেটের যে স্টেডিয়ামে তখন খেলা হত, তার মাত্র এক মাইল দূরে ছিল সামরিক সরকারের বন্দিশিবির নেভি স্কুল অব ম্যাকনিকস। সাংবাদিক ডেভিড কক্স ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহ করতে গেছিলেন। তিনি ‘ডার্টি ওয়ার’ বইতে লিখেছিলেন, যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ চলত তখন ওই টর্চার সেল থেকে কান্নার শব্দ শোনা যেত। আর্জেন্টিনার ভুবনমোহিনী ফুটবলে লেগে আছে রক্ত।

Read More »