২২-এ শ্রাবণ
ওই যে ওই হলুদ প্যান্ট, সাদা জামা
কী সুন্দর সবুজ হাওয়ায় পাঠভবন
নরম শাখায় দুলতে থাকে ঝুলতে থাকে
সৃষ্টি সুখের বটগাছটির নামাল নামা
কত দিকের কত মেঘের ডাক দিয়েছে
ভোর যে ওই টগর ফুলে শুভ্রমুখী
কেমন যেন তোমার দিকে আমার দিকে
কত রকম হলুদ সাদায় বইটি নিয়ে স্নেহমুখী
পুষ্প দোলায় তাকিয়ে থাকে ওই যে এক বৃক্ষ শিশু
তোমার দিকে আমার দিকে নতুন করে ভরসা যিশু
বুঝতে পারলে? বৃক্ষরোপণ, তিনটে থেকে—
দুপুর জলে ভাসতে থাকি বৃষ্টি ফোঁটা
কচিকাঁচা গানের স্রোতেই দিচ্ছে টা-টা
দেখো-দেখো,— আকাশ পথেই ছুটছে মন—
সুর শুনেই বুঝতে পারলে? আজ তো সেই বাইশে শ্রাবণ
চিত্রণ: ক্রিস্তিনা সাহা





