৫৮ বুজরুকিপীঠ
১. আমিই রাজা
২. আমি স্বাধীন
৩. গেল বসন্তে দক্ষিণদুয়ারের দখল নিয়েছি
৪. তুই ফিরে তো আসবিই, তোর বান্ধবীও আসবে
৫. যে সত্য সত্য নয়, সেই প্রকৃত সত্য
৬. তোকে ভ্যানিশ করতে এক মিনিট লাগবে
৭. মানুষের মঙ্গলই আমার ব্রত
৮. প্রেমিকেরা সুন্দর, সস্তা
৯. আম ও ছালা দুটোই হারানোর পর আমি এখন দার্শনিক
১০. তোকে পেলে ভুলেও আর বেলতলায় যাব না
১১. মিনমিনে হয়ে বাঁচার চেয়ে ফিনফিনে আঁচল ভাল
১২. সত্যের জয় অনিবার্য
১৩. অন্ধকারের পর উজ্জ্বল আলো
১৪. বন্ধুকে বুকে জড়াই
১৫. জ্ঞানের সাধনা করি
১৬. প্রেমেই মুক্তি পাই
১৭. শত্রুর জন্য কাঁদি
১৮. প্রকৃতিকে মা বলে ডাকি
১৯. নিজের কাছে স্বচ্ছ থাকি
২০. ভ্রমণ ভাল, ভ্রমরজীবন নয়
২১. শেষ জীবনে চা-ওয়ালা হতে চাই
২২. দুঃখকে জীবনের সার মেনেছি
২৩. একটা অভয়ারণ্য বানাব
২৪. তোর জন্য আমার সাহায্যের হাত বাড়ানোই আছে
২৫. সবার ভাল হোক
২৬. পরস্ব চুরি অপরাধ
২৭. পৃথিবীটা সবার, সর্বজীবের
২৮. কালোই আলোকিত হয়
২৯. বিদ্যা বিনয়ী করে
৩০. উন্নয়ন, শ্রমের সমানুপাতিক
৩১. বন্দুকের থেকে কলম শক্তিশালী
৩২. টালির ঘরই টালির ঘরের দুঃখ বোঝে
৩৩. আচ্ছে দিন সমাগত
৩৪. তিনি সবই দেখছেন
৩৫. এ পথেই ক্রমমুক্তি
৩৬. মত যত, পথও তত
৩৭. সবার ওপরে মানুষ
৩৮. পাপীর বিনাশ অবশ্যম্ভাবী
৩৯. আগুনকে চেপে রাখা অসম্ভব
৪০. ক্লাবই শক্তি
৪১. প্রতিজ্ঞা অবশ্য পালনীয়
৪২. প্রতিশ্রুতি রক্ষা করা উচিত
৪৩. চৌর্যবৃত্তি অপরাধ
৪৪. গণতন্ত্র জিন্দাবাদ
৪৫. প্রেমের পথ অলোকিত
৪৬. ষড়ঋতুর বাংলা
৪৭. বিপ্লব চলছে, চলবেই
৪৮. শিক্ষাই আলোময়
৪৯. আনন্দই মুক্তি
৫০. একদিন পৃথিবী শমে পৌঁছাবে
৫১. শিল্প সবার হবে
৫২. তোকে নিয়ে স্বর্গ বানাব
৫৩. জেনো, মাতৃভাষা মায়ের দুধ
৫৪. বাঙলাভাষার জয় হবেই
৫৫. দুধেভাতে বাঙলা
৫৬. পৃথিবী একদিন শিশুদের বাসযোগ্য হবে
৫৭. আমি মৃত্যুহীন
৫৮. কবিতা চিরকাল আমারই থাকবে
চিত্রণ: বিভাবসু





