সন্ধিপর্ব
বাহান্ন দিনের জ্বর; আটান্ন দিবসে কুশীলব
বার্তাহীন বাড়িতে ফিরেছে
শরৎ ব্যানার্জি রোড মোড় ঘুরে, শ্রান্তি ঘুরে
ছুটোছুটি করে পাড়াময়
তারই বৈদ্যুতিক আমি ছড়িয়ে রেখেছি
বইয়ে, মধ্যযামে, বিড়ালের ঘুমের ভিতর
ঘুমে ঘোরে চক্রযান, চক্রে ফোটে নম্র তারকারা
তারাদের ভ্রমে গিয়ে যদি ছুঁই রিক্ত বাতিকর
বাতাসে উড়িয়ে মেঘ, ওলো সখী আলোকমঞ্জরি,
ক্রমে কৃষ্ণগহ্বরের হয়ে গেছ
মুণ্ড ঢোকে, দলাদলা মাংসপিণ্ড হয়ে তারপর
বাদবাকি আশরীর.. অতি শূন্যে ঘরময়
ছুটোছুটি করেছিল জ্যান্ত রসারোড
চিত্রণ: মনিকা সাহা





