Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বিশেষ নিবন্ধ: মিতা নাগ ভট্টাচার্য

আমেদাবাদ, গান্ধীনগরের বসন্তসময়

এ এক মধুর সময়। না অসহ্য গরম, না জলজ স্যাঁতসেঁতে বাতাস। স্নিগ্ধ নির্মল আকাশে ফাগুনের আবাহন আবীর দিয়ে। পলাশে, শিমুলে, অশোকে, চাঁপাফুলে বসন্ত যেন জাগ্রত দ্বারে। এ হেন সময় বাংলার বাইরে কেমনভাবে চলে দোলের পরব, তার সঙ্গে ন্যাড়াপোড়া, তা নিয়ে আজ একটু কলম চালনা।
আজ বলব গুজরাটের কথা। আমেদাবাদ এয়ারপোর্ট ছাড়িয়ে প্রায় ঘণ্টা খানেকের পথ গান্ধীনগরের পালাজ। অবশ্যই গাড়িতে। এখানে অটোও পাওয়া যায় ফোন মারফত। পালাজে কালীমাতা মন্দিরে সন্ধ্যায় আরতি হয় রোজ। জাগ্রত কালীমাতা। দোল উৎসব উপলক্ষে আলোকমালায় খুব সুন্দর করে সাজানো হয় সমগ্র মন্দির চত্বর। স্থানীয় মানুষ ছাড়াও দূরদূরান্ত থেকে মানুষ আসেন ন্যাড়াপোড়া দেখতে। কাছাকাছি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারাও মহা উৎসাহে সামিল হন। এই বৃহদাকার বুড়ির ঘর পোড়া বা ন্যাড়াপোড়া আর কোথাও দেখিনি। অনেকদিন আগে থেকে কাঠ জড়ো করা হয়। বিশাল বিশাল গাছের কাণ্ড আর গুঁড়ি দিয়ে বুড়ির ঘর বানানো হয়। তিন-চারতলা বাড়ির সমান উঁচু। আগুন জ্বালানো দেখতে হাজির শয়ে শয়ে মানুষ। আগুন প্রদক্ষিণ করে ঘুরছে সব মানুষ। গায়ে এসে লাগছে তাপ, তবু কী এক নেশায় মানুষ আগুন প্রদক্ষিণ করে চলেছে। হঠাৎ করে কানে এল সমবেতভাবে ‘আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল!’
বাংলার ধ্বনি শুনে পুলকিত মন সমস্বরে শব্দ তুলল। এদিকে আগুনের লেলিহান শিখা, তার পিছনে পূর্ণিমার পূর্ণচাঁদ সম্রাট। অপূর্ব অনুভব এক। বসেছে বিরাট মেলা মন্দিরের বাইরে সমগ্র চত্বর জুড়ে।
ওদিকে মন্দিরে চলছে পুজো, মন্ত্রোচ্চারণ। জনসমাগমে আলোকিত জীবন এক। সরাসরি মন্দিরের ভিতরের দৃশ্য দেখানো হচ্ছে দূরদর্শনে।
মহিলা পুলিশের দল সতর্ক পাহারায় রত। কথা বললাম, মহিলা পুলিশ বাহিনীর কৌশল এবং পঞ্চাল দেবীর সঙ্গে। জানালেন, এক দিনের জন্য মেলা বসে। প্রচুর লোকসমাগম হয়। ভাল লাগল সবার জন্য চায়ের ব্যবস্থা। বিনামূল্যে। তিন জায়গা থেকে প্রসাদ বিতরণ হচ্ছে। বোঁদে আর নকুলদানা।
সমগ্র পরিবেশ কী এক পবিত্র আনন্দময়তায় পূর্ণ।

পর দিনের কথায় আসি। পালাজ গাঁও পিছনে রেখে বৈষ্ণো দেবী মন্দির ছাড়িয়ে গান্ধীনগর পেরিয়ে আমেদাবাদ কালীবাড়ির বসন্তোৎসব পালনের অভিজ্ঞতা মনে করিয়ে দেয় রবীন্দ্রনাথ এখনও কত প্রাসঙ্গিক। রবীন্দ্রসঙ্গীতের তালে তালে চলল নাচ।
ছোটবড় সকলে মিলে আবির আর ফুল দিয়ে চলল দোল উৎসব। সঙ্গে ছিল স্বরচিত কবিতা পাঠ, গল্পপাঠ, গান, নাচ। দুপুরে নিরামিষ খাওয়ার ব্যবস্থা যত্ন সহকারে। চাঁদা দিয়ে অবশ্য।
শান্তিনিকেতনের দোলবাহার আমাদের প্রাণের উৎসব। বাঙালি তাই সুদূরে বসেও পালন করছে দোল উৎসব। আমেদাবাদ কালীবাড়িতে মা কালীকে দর্শন করা যাবে বেলা দুটো পর্যন্ত। কাঠের দরজা কিছু সময়ের জন্য বন্ধ। ১৯৩৮ সাল থেকে আমেদাবাদ কালীবাড়ির যাত্রা। রয়েছে রাধাকৃষ্ণ মূর্তি৷ সিঁড়ি দিয়ে উপরে উঠে মায়ের দর্শন মেলে। দক্ষিণেশ্বর কালীবাড়ির মূর্তির ধাঁচে মায়ের মূর্তি।
সমস্ত পরিবেশের সবুজ আবহে মনে হয় ঈশ্বর সর্বত্র একমেবাদ্বিতীয়ম্।

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + six =

Recent Posts

দত্তাত্রেয় দত্ত

দত্তাত্রেয় দত্তর প্রবন্ধ

অজস্র ত্রুটি ও অপব্যাখ্যায় পরিকীর্ণ ব্রুকের এই ফাঁপা মহাভারত-নাট্য সম্বন্ধে সংক্ষেপে কিছু বলতে গেলে বলতে হয়, ওটা হলো মহাভারতের মলাট অবলম্বনে ব্রুকের বানানো একটা গপ্পো মাত্র: মহাভারতের নাম-না-শোনা পশ্চিমা দর্শকমণ্ডলীকে ঘেবড়ে দেবার জন্য তৈরি। তাই আমাদের দেশেও চট্ করে পশ্চিমা হয়ে যাবার লোভে অনেকেই ব্রুকের মহাভারতের স্তুতি গেয়ে থাকেন— বিশেষত তাঁরাই, যাঁরা মহাভারত পড়েননি।

Read More »
রথীন চক্রবর্তী

ইউক্রেন ভ্রমণ: রথীন চক্রবর্তী

ইউক্রেনে প্রথম দু’টি রাত র থী ন  চ ক্র ব র্তী যাক, শেষপর্যন্ত ইউক্রেনের মাটিতে পা রাখা সম্ভব হল! ভিসা পাওয়ার জন্য কলকাতায় নিজের অফিস

Read More »
মানব সাধন বিশ্বাস

ব্রিটিশ গল্প ।। অনুবাদ: মানব সাধন বিশ্বাস

পরিচয় ডরিস লেসিং মা ন ব সা ধ ন  বি শ্বা স ক্যাথারিনকে বলেছিলাম ওকে আমার আরেক কিশোর-বন্ধু ফিলিপের সঙ্গে আলাপ করিয়ে দেব। ফিলিপ লন্ডন

Read More »
অরিজিৎ চক্রবর্তী

অরিজিৎ চক্রবর্তীর ছোটগল্প

ট্রমা-চিহ্নিত সেলফিগুলি অ রি জি ৎ  চ ক্র ব র্তী অজ্ঞাত পাণ্ডুলিপি থেকে উদ্ধারকৃত দু’টি টীকা (লেখকের নাম অনুপস্থিত। পাণ্ডুলিপির শেষ কয়েকটি পৃষ্ঠা বহু আগেই

Read More »
পিয়াস মজিদ

পিয়াস মজিদের কবিতা

পি য়া স  ম জি দ অনিমিখ তোমার ভেতর যত ময়ূরতা, কেকা; আমি বন থেকে তার দিকে লক্ষ করে আছি। আমার চোখের সবুজ লোকালয়ের বাকি

Read More »
স্বপনকুমার মণ্ডল

স্বপনকুমার মণ্ডলের ছোটগল্প

জিতকা স্ব প ন কু মা র  ম ণ্ড ল ১ হাটবারে বিদ্যাখাড়ির পাড়ে রাস্তা জুড়ে জমাটি ভিড়। মোরগ লড়াই চলছে। কাঁতিদার লড়াইয়ের তাগদ দেখে

Read More »