Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

স্বপন নাগের কবিতা

স্ব প ন  না গ

বাবাকে নিয়ে

১.

বাবাকে কখনও আমার ঈশ্বর মনে হয়নি
বরং
মনে হয়েছে এক নাবিকের মতো—
আমাদের সঙ্গে নিয়ে যে
দাঁড় টেনে চলেছে অবিরত।

নৌকো ফেলে দাঁড় ফেলে হঠাৎ
বাতাসহীন এক ঝড়ের রাতে চলে গেছে।

আমাদের নৌকো এখন মাঝনদীতে দুলছে…

২.

কিছু চাওয়ার ছিল না তার।
তিনটি পুকুর, উঠোনের ঝাঁকড়া কামিনী
ঠাকুরদালানের পেছনে সুপুরির সারি—
সব ছেড়ে ভেসে ভেসে এই পারে আসা!

এপার দিয়েছে তাকে দাঁড়াবার মাটি,
মাটিতে পা রেখে আমাদের বাবা
ডালপালামেলা গাছ হয়ে দাঁড়াল একদিন।

ব্যস্! শুধু গাছ হতে পেরেছিল, আর কিছু নয়!
ছায়া দেওয়া ছাড়া
আর কোনও যোগ্যতা ছিল না তার।

আর সবে পৃথিবীর ব্যর্থ মানুষ একজন…

৩.

বাবার মুখ আঁকতে বললে
শুধু মুখ এঁকে সবটুকু কিছুতেই ধরা যায় না।
ছবি আরও কিছু চায়—
দুটো হাত, শক্ত দুটো পা, আর
অপমানে ঝুঁকে আসা বাবার চওড়া পিঠ

ভিটেমাটি ছেড়ে আসার নিদারুণ অপমান
যে আমৃত্যু বয়ে বেড়িয়েছে সেই পিঠে…

৪.

একটা বটগাছের কাছে রোজ যাই
তার ছায়ায় শুকিয়ে নিই ক্লান্তির ঘাম।

একটা পুরনো ছাতা— বাহারি নয় সে
ঠাঁই হয়েছে তার পরিত্যক্ত জিনিসের স্তূপে।

মাথায় সুনীল শূন্যতার প্রশ্রয়ে
আমরা রোজ হেঁটে যাই নদীকিনারে…

বহতার কথা বলে নদী
ছায়ার আশ্বাসে কাঁপে বটের পাতা
শুধু বৃষ্টি এলে
মনে পড়ে জীর্ণ সেই ছাতাটির কথা…

বাবার কথা মনে পড়ে যায়!

°°°

চিত্রণ: দেবাশিস সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 13 =

Recent Posts

স্বপন নাগ

স্বপন নাগের কবিতা

স্ব প ন  না গ বাবাকে নিয়ে ১. বাবাকে কখনও আমার ঈশ্বর মনে হয়নি বরং মনে হয়েছে এক নাবিকের মতো— আমাদের সঙ্গে নিয়ে যে দাঁড়

Read More »
তরুণ চক্রবর্তী

তরুণ চক্রবর্তীর ছোটগল্প

আধা কিমির বেলাইন ত রু ণ  চ ক্র ব র্তী সেদিনের পর থেকে আর লাইনের ধার দিয়ে বাড়ি ফেরার কথা ভাবতেও পারে না কিশোর। এমনকী,

Read More »
অনিন্দ্য ভুক্ত

অনিন্দ্য ভুক্তর কবিতা

অ নি ন্দ্য  ভু ক্ত এসো সক্রেটিস বিষপাত্র হাতে নিলেই সক্রেটিস কেন তুমি স্থিতধী হয়ে যাও এ কি কোনও কৌশলী প্রজ্ঞা, যা তোমাকে আমাদের নেতার

Read More »
স্মিতা সেনগুপ্ত

রাশিয়ার গল্প ।। অনুবাদ: স্মিতা সেনগুপ্ত

মাতাল আর সুস্থমস্তিষ্ক পিশাচের কথোপকথন আন্তন পাভলোভিচ চেখভ স্মি তা  সে ন গু প্ত কমিসারিয়েট বিভাগের প্রাক্তন কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কলেজিয়েট সচিব লাখমাতভ, তার টেবিলে বসে

Read More »
জয়ন্ত সরকার

জয়ন্ত সরকারের কবিতা

জ য় ন্ত  স র কা র পুতুলনাচের ইতিকথা (উৎসর্গ: মানিক বন্দ্যোপাধ্যায়) অদৃশ্য সুতোয় বাঁধা জীবনের সেই অনন্ত ঝুলন মাঝে দু-একটা তারা আর আধভাঙা চাঁদ

Read More »
তপোমন ঘোষ

তপোমন ঘোষের বিশেষ প্রতিবেদন

পদ্মা আর গঙ্গার কোলভাঙা বাতাসে যখন নদীপাড়ের ভিটেমাটি আর স্মৃতি হারিয়ে যাওয়ার উপক্রম হয়, তখন নদীর গভীরে সাঁতরে চলা ওই ছোট্ট ‘হালুদারিয়া’-র আঁশের ঝিকিমিকিতে যেন বেঁচে থাকেন এক উপেক্ষিত শিল্পী। ঔপনিবেশিক বিস্মৃতির গহ্বর থেকে উঠে এসে বঙ্গোপসাগর আর গঙ্গার ঢেউয়ের মতোই আজ আন্তর্জাতিক বিজ্ঞানের ইতিহাসে অমর হয়ে রইল বাঙালি যুবক হলধর-এর নাম ও তাঁর তুলির স্পর্শ।

Read More »