একতারা
মি তা না গ ভ ট্টা চা র্য
বিস্তীর্ণ জনপথ
হাঁটছিল রমণী একা
পায়ে নেই শৃঙ্খল।
সে মুক্ত অর্গল।
অনর্গল কণ্টক।
দগ্ধায় হৃদপাঁজর।
চেয়েছিল বাঁচতে
নিয়ে পদ্মসুখ।
এখন সঙ্গী কেবল বিবর্ণ, রিক্ত, অসুখ
তবু মেয়ে বাঁচতে
একতারা উন্মুখ।
চোরাবালি, মরুভূম
তবু একতারা
তোলে সুর।
°°°
চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়





