Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মলয় গোস্বামীর কবিতা

ম ল য়  গো স্বা মী

চোর

গহিন তমিস্রায় চোর এসেছিল। চোরের দু’হাত কাটা পা খঞ্জ।
তোমার ঘুমন্ত ডান-হাত এলিয়েছিল চিত্রবিচিত্র কোলবালিশে।
আঙুলের ফাঁক দিয়ে সে জলের মতন নামল মেঝেয়।
নামার সময় তোমার আঙুলের স্পর্শ তার গায়ে জোনাকির আলোর
মতন ডোরা হয়ে গেল!… ঘরের তমিস্রায় সে চুরি করবে কী! বরঞ্চ
আলো হয়ে ঘুরতে ঘুরতে থাকল কেবল।
তার দু’হাত কাটা। পা খঞ্জ। গায়ে আলো!
চোর এসে তোমার শিথিল চুলের দিকে দাঁড়াতেই তুমি স্বপ্নের ঘোরে
মাথা নাড়লে, আর ফুরফুর করে জোনাকি উড়ল।
ঘরে সে চুরি করবে কী! কাঁদতে থাকল অন্ধকারের মতন,
গুহা থেকে বের হওয়া জলের মতন কাঁদতে থাকল, আর
তোমাকে পুনরায় ছুঁতে গিয়ে অকস্মাৎ পিছিয়ে গিয়ে বলল:
‘না! না! আরও আলো জ্বলে উঠবে গায়ে!’

°°°

চিত্রণ: দেবাশিস সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =

Recent Posts

মলয় গোস্বামী

মলয় গোস্বামীর কবিতা

ম ল য়  গো স্বা মী চোর গহিন তমিস্রায় চোর এসেছিল। চোরের দু’হাত কাটা পা খঞ্জ। তোমার ঘুমন্ত ডান-হাত এলিয়েছিল চিত্রবিচিত্র কোলবালিশে। আঙুলের ফাঁক দিয়ে

Read More »
শ্যামলেশ ঘোষ

শ্যামলেশ ঘোষের ছোটগল্প

ইলিশের আলো শ্যা ম লে শ  ঘো ষ শিশির গলায় সুতুলি। সুতলি বাঁধা ঘুনসিতে। ঘুনসিতে ধরা হাফপ্যান্ট। কোমরে খানিক গোঁজা। প্যান্টের সামনেটা ফাঁকা। বোতাম নেই।

Read More »
শুভ্র বন্দ্যোপাধ্যায়

শুভ্র বন্দ্যোপাধ্যায়ের কবিতা

শু ভ্র  ব ন্দ্যো পা ধ্যা য় কেন্দ্র হারানো বৃত্ত ১ বিকেল ঘষটানো সন্ধের কমলা আমি মেলে রাখি প্রত্যক্ষতায় জিভের মাংসের শুদ্ধতম লালটুকু সাজানো টুকরো

Read More »
মণিশংকর বিশ্বাস

মণিশংকর বিশ্বাসের কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ ম ণি শং ক র  বি শ্বা স কুদৃষ্টি রাস্তার চোখগুলি মনে পড়ে স্নানঘরেও মেয়েটি ভয় পাচ্ছে নগ্ন হতে °°° ক্ল্যাইম্যাক্স মুনমুনকে খুঁজছি সকাল

Read More »
নুশান জান্নাত চৌধুরী

নুশান জান্নাত চৌধুরীর ছোটগল্প

রাত-জ্বলা পোকা নু শা ন  জা ন্না ত  চৌ ধু রী ।। ১ ।। দক্ষিণে, শিরাজের তখত নিয়ে জান্দ আমিরদের নিজেদের ভেতর কামড়াকামড়ি। উত্তর থেকে

Read More »
শুভদীপ রায়চৌধুরী

শুভদীপ রায়চৌধুরীর কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ শু ভ দী প  রা য় চৌ ধু রী দৃষ্টি অন্ধের যষ্টির মতো ধরতে চেয়েছি অন্ধ আসলে কী ধরে? প্রতিবিম্ব? ছায়া? নাকি শান্ত অন্ধকারে

Read More »