Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

হাঁসুলী মিত্রের কবিতা

হাঁ সু লী  মি ত্র

ইংরাজ কবিদের স্মরণে

কবি, কবে তুমি লিখেছিলে—
যে কবিতা আমি আজ পড়ি!
যে কবিতা তোমার আমার পরিচয়।
আমি তোমার জীবনকালের আকাশে পৌঁছে যাই—
আমি তোমার দেখা মেঘকে খুঁজে পাই,
জানলার ফাঁক দিয়ে দেখা রক্তিম মেঘে—
সে তোমার কাছ থেকে যেন আনে
শীতলতার মাঝে তোমার ভাবনার উত্তাপ।

কবিরা আজ আমায় দেয় চিন্তার শক্তি,
কবিরা দাঁড়িয়ে আজও কাল-নদীর তীরে।
যে পথে তারা চলেছিল,
সেই পথেরই ডাক শুনি।
কবি কি জানতেন, সুদূর কোনও দেশের এক প্রান্তে…
বইয়ের পাতায় তার কবিতা দেবে অবকাশের আনন্দ,
দেবে অনন্তের চেতনা আর মুক্তির আহ্বান!

°°°

চিত্রণ:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 2 =

Recent Posts

হাঁসুলী মিত্র

হাঁসুলী মিত্রের কবিতা

হাঁ সু লী  মি ত্র ইংরাজ কবিদের স্মরণে কবি, কবে তুমি লিখেছিলে— যে কবিতা আমি আজ পড়ি! যে কবিতা তোমার আমার পরিচয়। আমি তোমার জীবনকালের

Read More »
আবু রাইহান

আবু রাইহানের বিশেষ নিবন্ধ

জীবনানন্দ থেকে বিনয় আ বু  রা ই হা ন বিশ্বের সব দেশের সাহিত্যকর্মে অগ্রজদের প্রভাব লক্ষ্য করা যায়। সাহিত্যের অন্যান্য শাখার তুলনায় সূক্ষ্মতম মাধ্যম কবিতায়

Read More »
অমিতাভ ভট্টাচার্য

অমিতাভ ভট্টাচার্যের প্রবন্ধ

একদিকে আমাদের ঐতিহ্য— ব্রহ্ম সৎ না অসৎ, এক না অনেক, চিৎ না অচিৎ সে নিয়ে তুমুল তক্কবিতক্ক, জগৎ মায়া বা শূন্য কি না সে নিয়ে বিবাদ-বিসংবাদ, তাল ঢিপ করিয়া পড়ে না পড়িয়া ঢিপ করে তা নিয়ে বিচার-বিশ্লেষণ। আবার অন্য দিকে, ভারতেই প্রথম শূন্য আবিষ্কার হয়েছিল, তুলো থেকে সুতো তৈরি হয়েছিল, আহ্নিক গতির ধারণার জন্ম হয়েছিল। সম সময়ের তুলনায় ভারতের চিকিৎসাশাস্ত্র বেশ উন্নত ছিল। চরক ও সুশ্রুত সংহিতা তার প্রমাণ।

Read More »
রুহ

রুহের বিশেষ নিবন্ধ

বিশিষ্ট গবেষক, যুক্তিবাদী নিরঞ্জন ধর তাঁর ‘বিবেকানন্দ: অন্য চোখে’ বইতে লিখছেন— ‘বিবেকানন্দ স্বভাব সন্ন্যাসী ছিলেন না, ছিলেন অভাব সন্ন্যাসী।’ ফলত ওই গেরুয়া পোশাকের মধ্য দিয়েই উঁকি দিত তাঁর ভোগবাদী মন। নিবেদিতার মতো আর এক অনুরাগী ইসাবেলাকে তিনি চিঠিতে লিখছেন— ‘কিছু একটা করে দেখাও। মাদ্রাজে আমার জন্য একটা গৃহ নির্মাণ করতে না পারো তো আমি থাকব কোথায়?’ বিদেশ থেকেই আর এক চিঠিতে লিখছেন— ‘গতকাল ১৩ ডলার দিয়ে একটা মীরশ্যাম পাইপ* কিনেছি। ফাদার পোপকে যেন আবার বোলো না। কোটের দাম পড়বে ৩০ ডলার। আমি বেশ ভালই আছি। খাবার দাবার জুটছে, যথেষ্ট টাকাকড়িও। আগামী বক্তৃতাগুলো হয়ে গেলে ব্যাঙ্কে কিছু রাখতে পারব আশাকরি।’

Read More »
শুভ্র মুখোপাধ্যায়

শুভ্র মুখোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন

আঞ্চলিক জীববৈচিত্রের সুরক্ষা শু ভ্র  মু খো পা ধ্যা য় প্রতিদিনের জীবনে একসঙ্গে জড়িয়ে থাকা অজস্র জীব আমাদের জীবনযাত্রার সহযাত্রী। চারপাশের এই জীববৈচিত্র প্রতিনিয়ত আমাদের

Read More »
সোমা দত্ত

সোমা দত্তের প্রবন্ধ

পিতৃতন্ত্র আসলে নারীপুরুষ নিরপেক্ষ গঠনতন্ত্র। দেবতা বা দেবী যেই হোন, ক্ষমতার কেন্দ্রে নারী বা পুরুষ যে কেউ থাকুক না কেন, তার প্রতি প্রশ্নাতীত আনুগত্যই এর মূল বিষয়। গুরুশিষ্য পরম্পরাও আসলে এই গঠনতন্ত্রকে রক্ষা করার জন্যই নির্মিত। যৌনতা এক্ষেত্রে ভোগের বিষয়, ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যবহৃত। শাস্ত্রীয় নৃত্য সুচারু উপায়ে এই অভিপ্রায় পূর্ণ করে চলেছে দীর্ঘকাল ধরে। প্রেমের উদযাপন না, কামের পরিতৃপ্তি এর লক্ষ্য।

Read More »