হারানো বিজ্ঞপ্তি
বাতাস থেকে কেবল বিষণ্ণতা ঝরে পড়ে,
মুখ গোমড়া আকাশ, সরে না সমুখ থেকে!
রাস্তার দুপাশে হইচই, অযথা মেজাজ বিগড়ানো
একঘেয়ে রসকষহীন জমজমাট একটা!
কোথাও কি কোনও সুসমাচার নেই? মাইকে কেবল
হারানো বিজ্ঞপ্তি– স্বপ্ন নেই, রং নেই, প্রেমও নিখোঁজ!
শহরের লকার লুণ্ঠিত সব, ঘরজোড়া নিরুপায় এক!
হতাশার ফ্রেমে শুধু ছবি পাল্টে পাল্টে যায়
চরিত্র বদলে যায়, বদলে যায় জীবনের চেহারা;
দরজায় অনিশ্চয়তা ওত পেতে থাকে, আর আমাদের
বেঁচে থাকা বিমর্ষ রোগীর মতো, কেবল হাঁফাতে থাকে!
চিত্রণ: মনিকা সাহা





