Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

গোবিন্দ কুণ্ডুর কবিতা

গো বি ন্দ  কু ণ্ডু

দিশাহীন

নিদ্রাহীন প্রতিটি রাত্রি কাটাই গভীর হতাশা নিয়ে,
আমি কারও স্বপ্নের রাজপুত্র হয়ে উঠিনি কোনও দিন।
এই পৃথিবীর মায়াজালে জড়ানো
পরিত্যক্ত মাকড়শার মতো ঝুলে থাকি রাত্রিদিন।
না, আমার জন্মলগ্নে পাঞ্চজন্য বাজেনি
বা পুষ্পাভিষেক হয়নি।
যদিও হবার কথাও নয়।
এই পৃথিবীতে বেঁচে আছে আমার জীবন্ত কঙ্কাল,
অস্থিমজ্জাহীন এক নিষিদ্ধ পৌরুষ।
তবুও আমার মতো হাজার কঙ্কালের ভিড়ে বেঁচে থাকে সভ্যতা,
সমুদ্রের তটে ফেরার স্বপ্ন নিয়ে দূরদেশের দিশাহীন নাবিক।
এটাকেই হয়তো জীবন বলে,
কালের স্রোতে ভেসে চলে আমার শৈশব,
আমার কৈশোর, আমার যৌবন।
এটাকেই হয়তো জীবন বলে,
এটাকেই হয়তো বলে প্রবহমানতা।

°°°

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =

Recent Posts

ড. শ্যামল কান্তি দত্ত

ড. শ্যামল কান্তি দত্তর প্রবন্ধ

হরপ্রসাদ শাস্ত্রী ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ যে প্রকৃত বাংলা ভাষার স্বপ্ন দেখেছেন, সে লোকায়ত বাংলা ভাষা প্রথম সফলভাবে সাহিত্য সভায় এসেছিল চৈতন্য প্রভাবেই। বর্তমানে বাংলা ভাষা যে অন্তর্জাল-আন্তর্জাতিকতার আলোয় অবহেলিত তা থেকে মুক্ত করার উপায়ও ঐ শ্রীচৈতন্যের চেতনাজাত মানবিক প্রেম-ভক্তি তথা ‘অচিন্ত্যভেদাভেদতত্ত্ব’ চর্চায়।

Read More »
গোবিন্দ কুণ্ডু

গোবিন্দ কুণ্ডুর কবিতা

গো বি ন্দ  কু ণ্ডু দিশাহীন নিদ্রাহীন প্রতিটি রাত্রি কাটাই গভীর হতাশা নিয়ে, আমি কারও স্বপ্নের রাজপুত্র হয়ে উঠিনি কোনও দিন। এই পৃথিবীর মায়াজালে জড়ানো

Read More »
পীযূষ বন্দ্যোপাধ্যায়

পীযূষ বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ

বর্তমান সময়টা হয়তো সুখের নয়। চারিদিকে তাকালে মনে হয় দুর্ভেদ্য দেয়াল ঘেরা ‘রক্তকরবী’র যক্ষপুরী যেন। ‘রক্তকরবী’ নাটকের অধ্যাপক নন্দিনীকে পাকা দেয়ালের ফাটল দিয়ে আসা আচমকা আলোর কথা বলেছিলেন স্তূপকৃত জঞ্জালের নীচে খুঁজে পাওয়া রক্তকরবীর ছোট্ট গাছটাই সেই ফাটল ভেঙে বেরিয়ে আসা আলো। শতবর্ষী তৃপ্তি মিত্র এবং শতবর্ষী বাদল সরকার এই আলোর খোঁজে জীবনভর কঠিন সুড়ঙ্গ খোদাই করে গেছেন।

Read More »
প্রদীপ বকশি

প্রদীপ বকশির প্রবন্ধ

মার্ক্স-এঙ্গেলস-রচনাসমগ্র সম্পাদনা ও প্রকাশনা প্রসঙ্গে প্র দী প  ব ক শি   রূপরেখা সংক্ষিপ্তসার—গুরুত্বপূর্ণ নাম ও শব্দ— সংকেত ও শব্দ সংক্ষেপ নিবন্ধের পাঠ 0.ভূমিকা উদ্ভব:

Read More »
উত্তম মাহাত

কল্পোত্তমের কবিতা

ক ল্পো ত্ত ম সাড়া যখন সাড়া দাও উন্মত্ত হয়ে উঠি ছুটে যাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাই আলোর দিকে, আবির্ভাবের দিকে। অন্ধকার

Read More »