Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বেবী সাউয়ের কবিতা

যাজ্ঞসেনী

বে বী  সা উ

এই যে সুসময়, অথবা কদাকার তাহাকে তুমি ডাকো শ্রী নন্দিনী!
আঁচল ভরা ফুলে, মাথায় চুড়োখোঁপা তুমি কি তাহাকেও ডুবাবে প্রেমে?

এ পথে বালুকণা, এ পথ নির্মম হেঁটেছে যারা, তারা তো ভিক্ষুক…
সাধন ছড়াবে না? এ মরু প্রান্তরে? কেহ কি বাজাবে না জিভের বাঁশি!
নিভেছে সাঁঝ আলো, অকালে ঝড় জল, হাতের কাছে নেই ধারালো কিছু
এ হেন রাত-বেলা, বেরিয়ে পড়ে যদি, দংশনের ক্ষত, শঙ্খচূড়!

কে যেন ভয়ানক! ভীষণ সন্তাপে আগুন জ্বেলেছিল প্রাচীরময়!
পুড়লো ভাটিগান, নদীর উপকথা। বদলা মৃত্যুর ‘মৃত্যু চাই’…
কঁকিয়ে উঠেছিল গোপন সুড়ঙ্গ চিহ্ন মুক্তির অভিজ্ঞান
এ দুষ্মন্ত যে, দুর্যোধন মুখ অথবা তাহাদের আধার নেই
কে যেন পরিচয়! যেন কে আশ্বাস, ছড়ায় চারপাশে আউশ খই
তুমিও দয়াময় তুমিই নিষ্ঠুর বস্ত্রহরণের সাবেক কাল…

এই যে সুসময় অথবা কদাকার তাহাকে তুমি ডাকো শ্রী নন্দিনী?

রক্তে ভেজা মুখ, কণ্ঠে নালি কাটা বিঁধেছে বুকময় নখের দাগ
কাজল এলোমেলো, যোনিও ক্ষতময়; জরায়ু দেবে তাকে মাতৃ-স্বাদ?
অলীক সব রাত, সবই যে মায়াময়, কাহাকে দোষ দেবে সান্ধ্যকাল!
অন্ধকার সব, অন্ধকার শব… আঁধার ঘনায়েছে যমুনা পারে…

বাঁশিটি প্রতিবেশী, তুমিও ছলময়, তাহাকে নাম দেবে অহল্যার!

পুড়েছে দেহ আর আঁচলে ঢেউ ওড়ে নিজেই কান্ডারি বইবে নাও…
যে ছিল লাঙলের, বিরহীকাতরা সে, রাধিকা নামে মেয়ে বাঁশিটি খোলে…
নিজেই লিখে ফেলে নিজের কথকতা মৃত এ শহরের ঘাতক কথা
ঠোঁটে সে গান লেখে হৃদয়ে বহমান আগুন জ্বালানোর যে স্বরলিপি

এই যে সুসময় এই যে সুসময় নিজেই নাম রাখে শ্রী নন্দিনী…

°°°

চিত্রণ: সৌজন্য চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

Recent Posts

বেবী সাউ

বেবী সাউয়ের কবিতা

যাজ্ঞসেনী বে বী  সা উ এই যে সুসময়, অথবা কদাকার তাহাকে তুমি ডাকো শ্রী নন্দিনী! আঁচল ভরা ফুলে, মাথায় চুড়োখোঁপা তুমি কি তাহাকেও ডুবাবে প্রেমে?

Read More »
তৃষ্ণা বসাক

তৃষ্ণা বসাকের ছোটগল্প

যখন অন্য মন, অন্য আশা তৃ ষ্ণা  ব সা ক কলকাতায় শীত বলে কোনও ঋতু নেই, শুনেছিল দেবী। এবার দেখল তা পুরো সত্যি নয়। ডিসেম্বরের

Read More »
নাসরীন জাহান

নাসরীন জাহানের কবিতা

না স রী ন  জা হা ন ভ্রমণে যাও তোমাকে বলেছি— বিদায়! তুমি ভ্রমণে যাও। সবুজ অলৌকিক অব্দি খেয়ে ফেলছে ব্ল্যাকহোল! আমি ফিরে এলাম, আমি,

Read More »
শতাব্দী দাশ

শতাব্দী দাশের ছোটগল্প

মায়ের নাম শ তা ব্দী  দা শ সুহাসিনী ভারি অপ্রস্তুতে পড়লেন। দুই ছেলে আপিসে বেরিয়েছে। কর্তা দুপুরের ঘুম দিচ্ছেন। এ ব্যাপারটা কীভাবে যে একা সামলাবেন,

Read More »
হিন্দোল ভট্টাচার্য

হিন্দোল ভট্টাচার্যের কবিতা

হি ন্দো ল  ভ ট্টা চা র্য জরুরি অবস্থা রক্তক্ষরণের পর যেভাবে জীবন শেখে আহত শরীর বোতলের মধ্য থেকে বুদ্বুদের মতো ওঠে তোমার বিষাদ তেমন

Read More »
রথীন চক্রবর্তী

ইউক্রেন ভ্রমণ: রথীন চক্রবর্তী

ইউক্রেনে প্রথম দু’টি রাত র থী ন  চ ক্র ব র্তী যাক, শেষপর্যন্ত ইউক্রেনের মাটিতে পা রাখা সম্ভব হল! ভিসা পাওয়ার জন্য কলকাতায় নিজের অফিস

Read More »