Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

নাসরীন জাহানের কবিতা

না স রী ন  জা হা ন

ভ্রমণে যাও

তোমাকে বলেছি— বিদায়!
তুমি ভ্রমণে যাও।

সবুজ অলৌকিক অব্দি
খেয়ে ফেলছে ব্ল্যাকহোল! আমি ফিরে এলাম, আমি, উড়তে পারলাম না।

সোডিয়াম বাতিগুলো অব্দি বাদামি বেশ্যার
অপেক্ষায় থাকে,
মরা মাছির চোখের মতো, কাঠপেন্সিলের মতো বিগ্রহ নিয়ে বাজারে চলবে?
বাতাসে কোথায় আর সন্তর্পণ?

তুমি আর বসে আছ কেন?
কার জন্য অপেক্ষা করছ?
আমি তো উড়তে পারিনি,
তুমি উড়ে যাও ছিঁড়ে যাও,
বাতাসে তুলে দিয়েছি,
বিদায়—
তুমি ভ্রমণে যাও।

°°°

চিত্রণ: দেবাশিস সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =

Recent Posts

নাসরীন জাহান

নাসরীন জাহানের কবিতা

না স রী ন  জা হা ন ভ্রমণে যাও তোমাকে বলেছি— বিদায়! তুমি ভ্রমণে যাও। সবুজ অলৌকিক অব্দি খেয়ে ফেলছে ব্ল্যাকহোল! আমি ফিরে এলাম, আমি,

Read More »
শতাব্দী দাশ

শতাব্দী দাশের ছোটগল্প

মায়ের নাম শ তা ব্দী  দা শ সুহাসিনী ভারি অপ্রস্তুতে পড়লেন। দুই ছেলে আপিসে বেরিয়েছে। কর্তা দুপুরের ঘুম দিচ্ছেন। এ ব্যাপারটা কীভাবে যে একা সামলাবেন,

Read More »
হিন্দোল ভট্টাচার্য

হিন্দোল ভট্টাচার্যের কবিতা

হি ন্দো ল  ভ ট্টা চা র্য জরুরি অবস্থা রক্তক্ষরণের পর যেভাবে জীবন শেখে আহত শরীর বোতলের মধ্য থেকে বুদ্বুদের মতো ওঠে তোমার বিষাদ তেমন

Read More »
মলয় গোস্বামী

মলয় গোস্বামীর কবিতা

ম ল য়  গো স্বা মী চোর গহিন তমিস্রায় চোর এসেছিল। চোরের দু’হাত কাটা পা খঞ্জ। তোমার ঘুমন্ত ডান-হাত এলিয়েছিল চিত্রবিচিত্র কোলবালিশে। আঙুলের ফাঁক দিয়ে

Read More »
শ্যামলেশ ঘোষ

শ্যামলেশ ঘোষের ছোটগল্প

ইলিশের আলো শ্যা ম লে শ  ঘো ষ শিশির গলায় সুতুলি। সুতলি বাঁধা ঘুনসিতে। ঘুনসিতে ধরা হাফপ্যান্ট। কোমরে খানিক গোঁজা। প্যান্টের সামনেটা ফাঁকা। বোতাম নেই।

Read More »
শুভ্র বন্দ্যোপাধ্যায়

শুভ্র বন্দ্যোপাধ্যায়ের কবিতা

শু ভ্র  ব ন্দ্যো পা ধ্যা য় কেন্দ্র হারানো বৃত্ত ১ বিকেল ঘষটানো সন্ধের কমলা আমি মেলে রাখি প্রত্যক্ষতায় জিভের মাংসের শুদ্ধতম লালটুকু সাজানো টুকরো

Read More »