Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

তন্ময় ভট্টাচার্যর কবিতাগুচ্ছ

কেরানি

মৃত্যু সেরে, কেউ কেউ ফিরে আসে আবারও ডেরায়
চাহনি স্মরণ করে, জমিয়ে সঙ্গম, শেষে রাত
ফুলকি দিতে-না-দিতে ঢোঁক গেলে, চিন্তামণি আলো
প্রবল বিপত্তি ঠেলে কেন যে পাতায় এসে পড়ে
মনে হয়, ছায়া দিয়ে ঢাকা ভাল আপাদমস্তক
আরও যৌথ অসম্ভব, একই অঙ্গে কী এত বিস্ময়
হায় লীলা রাধাকৃষ্ণ ছিল বটে কখনও টম্বুর
আজি শঙ্কা জাগে কাল মরিতে যাইতে পারিব তো

ফট্‌

আমার সমস্ত চিন্তা একপেশে। শামুকের মত।
সারা রাজ্য ঘুরে এসে, ঘরের বাইরে ঠিক থেমে যায়।
যত্ন নিয়ে ভাবে,
এবার আলাদা কিছু হবে না তো! তাহলে বরং
খানিক অপেক্ষা করি, উঁকি মেরে হাঁটাচলা দেখি—

হঠাৎ আটকে দিলে, ফ্রেমে চেপ্টে আজীবন দাগ হব কিনা

কতটা উঁচুতে গেলে
ছুঁড়বে, আঘাত লাগবে না

একদিন দেখা গেল, বুকে ধরে রাখতে না-পেরে
নিজেই নাগালে ভারী চলে আসছি

আমার সমস্ত ব্যথা তুমি যে ব্যথিত করে দেবে
সে-কথা জেনেও
মুখ নিয়ে যাচ্ছি, বারবার, রোদ ভাবছি বারান্দা এলেই

খোলস গুঁড়িয়ে দিলে
বুকে তো ঠেকাতে পারলে না!

কোথাও কারওর প্রতি সামান্য নালিশ লেখা নেই

যাওয়া-আসা

এভাবে দুয়ার বন্ধ জানালা বন্ধ আর খিড়কি বলতে কিছু নেই
পথে পড়ে রয়েছে সকাল

ফোঁটা ফোঁটা আলো যাচ্ছে যেদিকে বিদায়
দায়ী করে যায়নি, এবং

Advertisement

নিজে নিজে নেমে এসে শুয়ে আছে গাছের গোড়ায়
দু’চার লোকের ভিড়, খবর দেওয়া তো দরকার

কিন্তু বলবে কাকে
কী হবে, সবাই যদি জেনে যায়

কাল রাত্রে ছেড়ে আসা সম্পর্ক আমার

তাহলে উঠোনে মাটি চাপা দিই। লোকলজ্জা, ভয়…
কেউ পুঁছলে বলে দেব— বাড়ি গেছে, ক’দিন পরেই
ফিরবে। এর মধ্যে সামলে নেব সব

স্বাভাবিক হাসিঠাট্টা, যেন কেউ ছিল না কোথাও

ওদের পতঙ্গস্মৃতি, সহজেই ভুলে যাবে
নতুন সম্পর্ক এনে বসাতে চাইবে তারপর

মেনে নেওয়া ভাল, আমি আপত্তি করি না এসবের

আবার অনিষ্ট হবে। লোকালয়ে ছিছিক্কার—
মাটির গুরুত্ব বুঝে তুমিও কঙ্কাল হবে ফের

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

One Response

  1. ‘মৃত্যু সেরে’! অসামান্য কবিতাগুচ্ছ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =

Recent Posts

তন্ময় চট্টোপাধ্যায়

মাতৃভাষা: অবিনাশী হৃৎস্পন্দন ও বিশ্বজনীন উত্তরাধিকার

প্রতিটি ভাষার নিজস্ব একটি আলো আছে, সে নিজের দীপ্তিতেই ভাস্বর। পৃথিবীতে আজ প্রায় সাত হাজার ভাষা আছে। ভাষাবিজ্ঞানীরা বলছেন, এই শতাব্দীর শেষে তার অর্ধেকেরও বেশি বিলুপ্ত হয়ে যাবে। এ তথ্য সত্যিই বেদনাদায়ক। একটি ভাষার মৃত্যু মানে কেবল কিছু শব্দের মৃত্যু নয়— সে মানে একটি জগৎদর্শনের অবলুপ্তি, একটি জাতির স্মৃতির চিরকালীন বিনাশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমাদের অঙ্গীকার হোক বহুমাত্রিক। নিজের মাতৃভাষাকে ভালবাসা, তাকে চর্চায় রাখা, তার সাহিত্য ও সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আর তার সাথে অন্য সমস্ত ভাষার প্রতি আরও বেশি করে শ্রদ্ধাশীল হওয়া।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

শংকর: বিচিত্র বিষয় ও আখ্যানের কথাকার

শংকরের জনপ্রিয়তার একটি কারণ যদি হয় সাবলীল ও সহজ গতিচ্ছন্দময় ভাষা, অন্য আরেকটি কারণ হল, নিজ সময়কে করপুটে ধারণ করা। তার সঙ্গে মিশেছে আমাদের পরিকীর্ণ জগতের বহুকিছু, আমাদের নাগালের মধ্যেই আছে, অথচ আমরা এ-পর্যন্ত যার হদিশ পাইনি, তাকে পাঠকের দরবারে এনে হাজির করা। ১৯৫৫-তে যে উপন্যাসটি দিয়ে বাংলা-সাহিত্যে তাঁর আবির্ভাব, সেই ‘কত অজানারে’ হাইকোর্টের জীবনযাপন, সেখানকার আসামি-ফরিয়াদি, উকিল-ব্যারিস্টার প্রমুখের চিত্র। লেখকের নিজ অভিজ্ঞতাপ্রসূত রচনা এটি। তিনি প্রথম জীবনে হাইকোর্টের সঙ্গে চাকরিসূত্রে যুক্ত ছিলেন।

Read More »
সুজিত বসু

সুজিত বসুর তিনটি কবিতা

তারপরে একদিন আকাশে মেঘের সাজ, মুখরিত ধারাবারিপাত/ রঙিন ছাতার নিচে দু’গালে হীরের গুঁড়ি, মন মেলে ডানা/ আরো নিচে বিভাজিকা, নিপুণ শিল্পীর হাতে গড়া দুই উদ্ধত শিখর/ কিছুটা অস্পষ্ট, তবু আভাসে ছড়ায় মায়া বৃষ্টিস্নাত নাভি/ তখনই হঠাৎ হল ভূমিকম্প, পাঁচিলের বাধা ভাঙে বেসামাল ঝড়/ ফেরা যে হবে না ঘরে মুহূর্তে তা বুঝে যাই, হারিয়েছি চাবি/ অনেক তো দিন গেল, অনেক ঘুরেছি পথে, বিপথে অনেক হল ঘোরা/ তাকে তো দেখেছি, তাই নাই বা পড়ুক চোখে অজন্তা ইলোরা।

Read More »
সর্বাণী বন্দ্যোপাধ্যায়

ছোটগল্প: ফাউ

গরমকালে ছুটির দিনে ছাদে পায়চারি করতে বেশ লাগে। ঠান্ডা হাওয়ায় জুড়োয় শরীরটা। আকাশের একপাশে আবির। সন্ধে হবে হবে। অন্যদিকে কাঁচা হলুদ। চায়ের ট্রে নিয়ে জমিয়ে বসেছে রুমা। বিয়ের পর কি মানুষ প্রেম করতে ভুলে যায়? নিত্যদিন ভাত রুটি ডালের গল্পে প্রেম থাকে না কোথাও? অনেকদিন রুমার সঙ্গে শুধু শুধু ঘুরতে যায়নি ও।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারীকে আপন ভাগ্য জয় করিবার…

মনু-পরাশর-বৃহস্পতি-কৌটিল্যদের অনুশাসন এসে নারী প্রগতির রাশ টেনে ধরল। নারীর শিক্ষালাভের ইতি ঘটল, অন্তঃপুরে বাস নির্দিষ্ট হল তাঁর জন্য। তাঁকে বাঁধা হল একের পর এক অনুশাসনে। বলা হল, স্বাধীনতা বলে কোনও পদার্থ থাকবে না তাঁর, ‘ন স্ত্রী স্বাতন্ত্র্যমর্হতি’! কুমারী অবস্থায় পিতা-মাতার অধীন থাকবে সে, বিয়ের পর স্বামীর, বার্ধক্যে সন্তানের। ধাপে ধাপে তাঁর ওপর চাপানো হতে লাগল কঠিন, কঠিনতর, কঠিনতম শাস্তি।

Read More »
স্বপনকুমার মণ্ডল

গরিব হওয়ার সহজ উপায়

এককালে পর্তুগিজ-মগরা আমাদের নিম্নবঙ্গ থেকে দাস সংগ্রহ করত মালয়-বার্মাতে শ্রমিকের কাজের জন্য, ইংরেজ সাহেবরাও কিনত গোলাম। আজ আবার মানুষ সস্তা হয়েছে। ঔপনিবেশিক শাসকের দরকার নেই। খোলাবাজারে নিজেরাই নিজেদের কিনছে দেশের মানুষ। মানুষ বিক্রির মেলা বসে এখন গ্রামগঞ্জের হাটে হাটে।

Read More »