Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ছবিবৃত্তান্ত

পুরো নাম ছায়াছবি, ছোট করে ছবি। সেই ছবিকে আজকের স্তরে তুলে ধরতে যুগ যুগ ধরে মানুষের যে নিষ্ঠা ও পরিশ্রম জড়িয়ে আছে, তা ভাবতে বসলে বিস্ময়ে হতবাক হতে হয়। এর পেছনে আছে কত সাফল্য, ব্যর্থতা, সুখদুঃখ ও নানান মজার কাহিনি। ছবির দুনিয়ার সেইসব অনবদ্য গল্পকাহিনি নিয়ে ধারাবাহিক ‘ছবিবৃত্তান্ত’।

পঞ্চম কিস্তি

চার্লস প্যাথে (১৮৬৩-১৯৫৭) তৈরি করেন নতুন ক্যামেরা। লিওন আর্নেস্ট গাউমন্ট (১৮৬৪-১৯৪৬) ল্যুমিয়েরদের চেয়ে উন্নতমানের ক্যামেরা তৈরি করেন। জর্জ মেলিয়েস (১৮৬১-১৯৩৮) ল্যুমিয়েরদের কাছে প্রত্যাখাত হয়ে আর. ডব্লিউ. পল-এর কাছ থেকে প্রজেক্টর কেনেন, তৈরি করেন ক্যামেরা। প্রথমে যদিও তিনি ল্যুমিয়েরদের চেয়ে অনেক বড় মাপের ফিল্ম ব্যবহার করেন তবে পরে এডিসনের মাপকেই গ্রহণ করেন।

মেলিয়েস ছিলেন ধনীর পুত্র, লেখাপড়ায় ভাল, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি ম্যাজিশিয়ান ও শিল্পীও বটে। ম্যাজিক, মূকাভিনয় ও প্রদর্শন কলাকৌশলের মিশ্রণে ফরাসি থিয়েটারে তিনি এক অভিনবত্বের ঢেউ তোলেন। তাঁর তৈরি ফিল্ম স্টুডিওকেই বাস্তবিক প্রথম স্টুডিও বলা চলে।

Montreuil-sous-Bois স্টুডিওতে ১৮৯৬-১৯৩৪ সাল পর্যন্ত ৩ থেকে ২০ মিনিটের এক হাজার ছবি তোলেন। ১৯২৩ সালে তিনি তাঁর সমস্ত ছবির নেগেটিভ বিক্রি করে দিতে বাধ্য হন। দুঃখের বিষয় মাত্র ৫০টি ছবি বেঁচে আছে।

হারিয়ে গেলেন মেলিয়েস। ১৯২৯-এ এক সাংবাদিক প্যারিস রেলওয়ে স্টেশনে তাঁকে খেলনা ও লজেন্স ফেরি করতে দেখেন। মেলিয়েস মারা যান ১৯৩৮ সালে। আর পোর্টারও সামান্য এক কারখানার শ্রমিক হিসেবে মারা যান ১৯৩৫-এ।

ইংল্যান্ডের জর্জ অ্যালবার্ট স্মিথ (১৮৬৪-১৯৫৯) ১৮৯৭ সালে ডাবল-এক্সপোজার-এর পেটেন্ট নিলেন। ডাবল-এক্সপোজারের প্রথম ব্যবহার দেখা গেল ‘The Corsican Brothers’ (১৮৯৮), ‘Cinderella and the Fairy Godmother’ (১৮৯৮), ‘Faust and Mephistopheles’ (১৮৯৮) ইত্যাদি ছবিতে।

১৯০০ সালে জি. এ. স্মিথ-ই প্রথম Extreme close up-এর ব্যবহার করেন তাঁর মজার ছবি ‘Grandma’s Reading Glass’-এ।

১৯০১ সালে tripod বা তেপায়াতে ক্যামেরা বসিয়ে হাতলের সাহায্যে দিক পরিবর্তন করতে পারায়, পাওয়া গেল প্যানোরামিক বা প্যানশট (panoramic বা pan shot)-এর ব্যবহার। Tracking shot-এর প্রথম ব্যবহার সম্পর্কে দুজনের নাম পাওয়া যায়। কেউ বলেন, মেলিয়েস তাঁর [‘L’Homme à la tête en caoutchouc’ (The Man with the Rubber Head)] ছবিতে আবার কেউ বলেন, জেমস এ. উইলিয়ামসন (১৮৫৫-১৯৩৩) তাঁর ‘The Big Swallow’ ছবিতে ব্যবহার করেন।

এডওয়ার্ড কুহু-র স্ত্রী কিনেটোস্কোপ-এর ছবি ‘Annabelle Serpentine Dance’-কে হাতে রং করেন, যা ছিল চলচ্চিত্রকে রঙিন করার প্রথম প্রচেষ্টা। ছবির পরিভাষায় যাকে বলা হয় dupe বা contra type print, অর্থাৎ ল্যাবরেটরিতে ফিল্ম নকল করার পদ্ধতি আবিষ্কৃত হওয়ায় ছবির অনেকগুলো প্রতিলিপি বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখানোর সুবিধা হয়। তবে বিদেশি ছবিগুলি রাতারাতি নকল হয়ে দেশময় ছড়িয়ে পড়ায় ব্যবসায় বেশ ক্ষতি হয়। ১৮৯৬-এর শেষ দিকটা এ সমস্ত ঘটনায় চূড়ান্ত উত্তেজনাপূর্ণ ছিল।

এডওয়ার্ড কুহু-র স্ত্রী কিনেটোস্কোপ-এর ছবি ‘Annabelle Serpentine Dance’-কে হাতে রং করেন।

Kuhu and Webster Company যা পরে International Company হয়, সেখানে বিশ্বের প্রথম বিজ্ঞাপনচিত্র তৈরির কাজে পোর্টার যোগ দেন ও তৈরি হয়, Haig & Haig highland whiskey ও Maillard’s chocolate-এর বিজ্ঞাপন। যদিও অত্যন্ত দুঃখের বিষয়, প্রথম যাঁর মাথা থেকে এই বিজ্ঞাপনচিত্র তৈরির বিষয়টা বেরোয়, তাঁর নাম আজ আর কারও স্মরণে নেই— ইতিহাস বিস্মৃত।

চলচ্চিত্রের পর্দায় জন্মের দু’বছরের মধ্যেই ঘটে এক ভয়ংকর দুর্ঘটনা। ১৮৯৭-এর ৪ মে, বিকেল ৪টে নাগাদ সাঁজেলিঁজে (Champs-Élysées)-এর কাছে Société de Charité Maternelle-এর বাৎসরিক মেলায় আগুন লেগে যায় ও ঘণ্টাব্যাপী এই অগ্নিকাণ্ডে রঙিন মেলা রূপান্তরিত হয় বীভৎস শ্মশানে। মৃতের সংখ্যা একশো আশি। এটিই Charity Bazaar Fire নামে কুখ্যাত। তদন্তের ফলে জানা যায়, ল্যাম্পের আলোটা কমে যাওয়ায় M. Bellac নামে সিনেমাটোগ্রাফ যন্ত্রের এক কর্মী দেশলাই জ্বেলে ভাল করে দেখতে গেলে ল্যাম্পের ইথারে লেগে যায় আগুন যা মুহূর্তে ছড়িয়ে পড়ে। ২৪ মে-তে আরও একটা দুঘর্টনার খবর পাওয়া যায়। তবে এতে কেউ মারা যাননি। যদিও অসাবধানতাই এর মূলে তবু চলচ্চিত্র প্রদর্শনের ওপর এর প্রভাব পড়ায় জনপ্রিয়তা হ্রাস পায় অনেকাংশে।

সিসিল হেপওয়ার্থ (১৮৭৪-১৯৫৩) তৈরি করেন Film developing machine, এতে হাতে করে ফিল্ম ধোয়ার পরিশ্রম ও সময় বেঁচে গেল।

পর্দায় চলচ্চিত্রের দু’বছর বয়সেই আর একটা ঘটনা ঘটল। Passion Play-র আবির্ভাব এবং Salmi morse-র লেখা নাটকের স্ক্রিপ্টই হল পৃথিবীর প্রথম চিত্রনাট্য। লেক্সিনটন এভিনিউয়ের গ্র্যান্ড সেন্ট্রাল প্যালেস-এর ছাদে তৈরি হল প্যাশন প্লে-র জন্য স্টুডিও। প্রখ্যাত নাট্য পরিচালক এইচ. সি. ভিনসেন্ট ডিসেম্বরে Passion Play-র কাজ শুরু করেন ও ১৮৯৭-এর প্রথম দিকেই কাজ শেষ হয়ে যায়। ৩০ জানুয়ারি Eden Musse হলে বিকেল ৩টে ও রাত ৯টায় ছবি দেখানো হয়। তখনও চলচ্চিত্রে subtitle-এর প্রচলন হয়নি। মুখে বলে দেওয়া হত গল্পের ধারাবাহিকতা। ফ্র্যাঙ্ক ওকস রোজ ছিলেন ২১০০ ফুট প্যাশন প্লে-র ধারাভাষ্যকার। নির্মাতা, দর্শক সকলেই খুশি। প্রবল জনপ্রিয়তা অর্জন করে এই প্যাশন প্লে।

১৮৯৭ সালে স্পেনের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হয়। চলচ্চিত্রেও এর প্রভাব পড়ে। ব্ল্যাকটন ও স্মিথ তৈরি করলেন ‘Tearing Down the Spanish Flag’ নামে ছবি, যা সেই সময় জনপ্রিয় হয়েছিল। সেই থেকে এই ধরনের দেশাত্মবোধক ছবি তৈরি শুরু হয়ে গেল। কিন্তু উপযুক্ত ক্যামেরা, লেন্স, ক্যামেরামানের কার্যকরী সহায়তা না পাওয়ায় প্রকৃত যুদ্ধের ছবি তোলা গেল না।

Advertisement

আউকেগানের স্টুডিওতে বসে এডওয়ার্ড এইচ. আমেট এক চমকপ্রদ কাজ করে ফেললেন, তৈরি করলেন ‘Battle of Santiago Bay’-র মত ছবি, স্টুডিওর ভিতরে জলের চৌবাচ্চায়। কাগজে ছাপা যুদ্ধজাহাজের ছবিকে ভিত্তি করে ও লেন্সের সমকোণের সঙ্গে সমতা রেখে যতদূর সম্ভব নিখুঁতভাবে তৈরি হল যুদ্ধজাহাজের মডেল। উইলিয়াম এইচ. হাওয়ার্ড এইসব যুদ্ধজাহাজকে বৈদ্যুতিক শক্তিমাধ্যমে চালনা করার কাজে সাহায্য করলেন অ্যামেটকে।

অ্যাডমিরাল কারভেরার নৌবাহিনীকে পরাস্ত করে চৌবাচ্চায় ডুবিয়ে দিয়ে অ্যামেট এমন অভূতপূর্ব ছবি তৈরি করলেন, যা লেক ব্লাফ-এ অবস্থিত মার্কিন নৌ-প্রশিক্ষণ স্টেশনের হর্তাকর্তাদেরও চমকে দিয়েছিল। স্পেনের মিলিটারি আর্কাইভে সংরক্ষিত হয়েছিল এই ছবি। পরবর্তী সময়ে অ্যামেট ছবির জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিতে বাধ্য হন।

‘A Trip to the Moon’ (১৯০২), ‘Cinderella’ (১৮৯৯), ‘The Kingdom of the Fairies’ (১৯০৩)— এই সকল ছবিতে ধীরে ধীরে চলচ্চিত্রের নিজস্ব ভাষা ইত্যাদির চল শুরু হল। এর পিছনে মেলিয়েসের গঠনধর্মী চিন্তা ও কল্পনার বিস্তারকে অস্বীকার করার উপায় নেই।

পোর্টার এডিসনের কোম্পানিতে যোগদান করেই Shamrock I-এর বিখ্যাত নৌকাদৌড় প্রতিযোগিতার ছবি তোলেন। এই ছবি তোলার নেপথ্যে এক মজার কাহিনি আছে। রেফারির নৌকাতে আগে তৈকেই অনেক প্রেস-ফটোগ্রাফার উঠে বসেছিলেন। তাঁরা কেউই চাইছিলেন না পোর্টার তাঁর বড় মুভি ক্যামেরা নিয়ে উঠুন। তাঁরা পোর্টারের ছবি তোলায় নানা রকম বাধাবিঘ্নের সৃষ্টি করেন। বাধ্য হয়ে পোর্টার চলে যান নৌকার একেবারে শেষপ্রান্তে, যাতে কেউ কোনও রকম বিঘ্ন ঘটাতে না পারে। নৌকাদৌড় শুরু আর পোর্টারের ছবি তোলাও চলল নির্বিঘ্নে। কিন্তু অনেক পরে বোঝা গেল যে সূর্যের মুখোমুখি দিক থেকে ছবি তোলা হচ্ছে। তবে তখন আর কিছু করার নেই। তাই পোর্টারও ছবি তুলে গেলেন আর প্রচণ্ড মনখারাপ নিয়ে ল্যাবরেটরিতে ফিরে এসে সেই ছবি পরিস্ফুটনও করলেন এই আশা নিয়ে, যদি কিছু পাওয়া যায়।

ছবি পরিস্ফুটনের পর সবাই দেখে চমকে গেলেন। নৌকাগুলোর পিছন দিক থেকে আলো থাকায় সেগুলো ছায়ামূর্তি আর স্বচ্ছ পালের ভিতর দিক থেকে বেরিয়ে আসা পড়ন্ত বিকেলের আলো, যার ফলশ্রুতি কালো জলের ওপর রোদের প্রতিফলনে হাজারো হীরের দ্যুতি নিয়ে তৈরি হয়েছে এক অনিন্দ্যসুন্দর ছবি যা চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন অভিজ্ঞতা।

>>> ক্রমশ >>>

কভার: চলচ্চিত্রকে রঙিন করার প্রথম প্রচেষ্টা।/ চিত্র : গুগল

ছবিবৃত্তান্ত প্রথম কিস্তি

ছবিবৃত্তান্ত দ্বিতীয় কিস্তি

ছবিবৃত্তান্ত তৃতীয় কিস্তি

ছবিবৃত্তান্ত চতুর্থ কিস্তি

ছবিবৃত্তান্ত ষষ্ঠ কিস্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 18 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »