Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

রুহের কবিতাগুচ্ছ

বহুকাল দু’জনে…

একই আলোকমালায় কাটিয়েছি
বহুকাল দু’জনে…
বলিনি কখনও।
তারা খসা দেখেছি একসাথে, যদিও
গোপন থেকেছে চাওয়া-পাওয়া।
মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো
একা… নীরবে বয়েছি যাতনা।
আজ মিথ্যের নেই অবকাশ
তোমাকে কি পড়েনি মনে
কোনও মুহূর্ত বা ক্ষণে
ভাবিনি কি একান্ত বন্ধু আমার—
এতদিন পরে, পুনর্মিলনে বলেছ
পাখি হতে চেয়েছিলে এ জীবনে;
কটাক্ষ হেনেছি দায়িত্বজ্ঞানহীন বলে।
বুঝিনি তখনও, ইঙ্গিত তোমার!
অবাক হলাম জেনে এই দুনিয়ায়
পাখিরাই আগাম পায় মৃত্যুর খবর!
আমার বিশ্বাস আছে পরজন্মে
যে কথা হল না বলা
চোখে চোখ রেখে
ভালবাসি, ভালবেসো।

**

উতল ঘৃণার ওপর

একটা শিরশিরানি ভর করেছে আমার ভিতর
না! ভয় নয়; কেমন যেন উতল ঘৃণার ওপর
ফেলে দেওয়া হয়েছে আমাকে।
আমি হাঁটছি, ছুটছি, প্রাণপণে বেরিয়ে আসার
চেষ্টা করছি, কিন্তু প্রান্তদেশ পাচ্ছি না খুঁজে।
তিন দশক আগে এমনই হয়েছিল;
হয়েছিলাম দিশেহারা, প্রশ্ন ছিল একটাই কেন?
তবে আসিনি সামনে আর, চাইনি উত্তর।
একরাশ অভিমান আর তোমার মানে
সরে গেছি দূরে।
নদী দিয়ে বয়ে গেছে জল, ফলন্ত গাছ বয়সের
ভারে ন্যুব্জ; তবুও বর্ষা এলে, এখনও সবুজ পাতা
ধরে ডালে। সেটাই কী অপরাধ আমার!
নিশ্চুপ রয়ে আরও একবার তোমার সাহচর্য থেকে
ঠেলে দিলে ফেলে।
আজও সেই একই প্রশ্ন কেন, কেন! কেন?
ঘন শীতের চাদরে মোড়া এ উপত্যকা
তোমার শহর থেকে দূরে, যেথা ব্যস্ত কোলাহল
জানি একাকিনী তুমি আমার মতোই
কোনও ব্যস্ততা খুঁজে পায় না মনের গভীর অতল।
ক্ষণস্থায়ী, তবু মনে পড়ে বারে বারে
যখন বন্ধ শার্সি ভেদ করে তির্যক
চাঁদের আলো এসে পড়ে ঘরে
মৃতবৎ চেয়ে থাকি উত্তরের আশায়!
মেঘ যায় ভেসে আলোর বিছানায়
টের পাই তোমার গন্ধ আর শীতল ছায়া।
মন চায় ওই ব্যস্ত কোলাহল থেকে
মেঘের সাথে উড়ে এসো তুমি
ঘরে নয় নাই এলে সঙ্গোপনে
থাকো বসে ওই পাহাড় চূড়ায়
শুধু তোমার পরশ মাখানো মেঘ
দিয়ো ছুড়ে এই কাঙালের গায়!
রক্তশূন্য শরীর, পাংশু মুখে
যে ছিল তোমার অপেক্ষায়।

***

অচেতন ভালবাসা

তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি না
আমাকে মন থেকে মুছে ফেলে
তুমি
আছ এই সংসারে, হাঁটছ বারান্দায়, মুখ দেখছ
আয়নায়, আঙুলে জড়াচ্ছ চুল, দেখছ
তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ, দেখছ
তোমার হাতের তালুতে ঝলমল করছে রুপালি শহর,
আমাকে মন থেকে মুছে ফেলে
তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছ ফুল
আমি ভাবতেই পারি না।
যখনই ভাবি, হঠাৎ কোনও একদিন তুমি
আমাকে ভুলে যেতে পারো,
যেমন ভুলে গেছ অনেকদিন আগে পড়া কোনও উপন্যাস,
তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে,
পায়চারি করে ঘন ঘন, মগজের মেঝেতে,
তখন একটা বুনো ঘোড়া খুরের আঘাতে ক্ষতবিক্ষত করে আমাকে,
আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে
অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময়;
যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে।
বিদায়বেলায় সাজ আমি মানি না
আমি চাই ফিরে এসো তুমি
স্মৃতি-বিস্মৃতির প্রান্তর পেরিয়ে
শাড়ির ঢেউ তুলে, সব অশ্লীল চিৎকার
সব বর্বর বচসা স্তব্ধ করে
ফিরে এসো তুমি, ফিরে এসো
স্বপ্নের মতো চিলেকোঠায়
মিশে যাও স্পন্দনে আমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + twelve =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

চিরজীবী বিদ্যাসাগর

বিদ্যাসাগর ‘বর্ণপরিচয়’ লেখার মাধ্যমে শিশুশিক্ষার ক্ষেত্রে এক বিরাট ভূমিকা রেখেছিলেন। ১৮৫৫-র ১৪-ই এপ্রিল, অর্থাৎ ১২৬২-র পয়লা বৈশাখ এর প্রথম খণ্ড, ও সে বছরের-ই পয়লা আষাঢ় বইটির দ্বিতীয় খণ্ড বেরোয়। এর আগেও শিশুদের অক্ষর পরিচয় ও বাক্যগঠনের বেশ কিছু বই থাকলেও বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ উপযোগিতার দিক দিয়ে সেগুলিকে, ও পরবর্তীকালে রবীন্দ্রনাথের ‘সহজপাঠ’-কে বহুগুণে ছাড়িয়ে গিয়েছে। তাঁর জীবিতকালেই বইটির ১৫০-এর ওপর সংস্করণ হয়, আর ছাপা হয়েছিল তিরিশ লাখের-ও বেশি। এখন-ও ও বইটির উপযোগিতা শেষ হয়ে যায়নি।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

অজানা বিভূতিভূষণ

নিতান্ত দারিদ্র্যের মধ্য থেকে তিনি উঠে এসেছিলেন বলে দারিদ্র্য ও প্রতিকূলতা নিয়ে তাঁর নিজস্ব এক দর্শন ছিল। তাই দেখি, ডায়েরির এক জায়গায় তিনি লিখছেন, ‘দুঃখ জীবনের বড় সম্পদ, দারিদ্র্য, ব্যর্থতা বড় সম্পদ— Sadness ভিন্ন profundity আসে না।’ অতীত দারিদ্র্যময় জীবনের কথা মনে করে নিজে সপ্তাহে একদিন শুধু নুন আর ভাত খেতেন।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

উত্তম উত্তম

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কম মহা-অভিনেতা জন্মাননি। তাঁদের মধ্যে খুব সামান্য কয়েকজন আল পাচিনো, মার্লোন ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো, লরেন্স অলিভিয়ার, গ্রেগরি পেক, জিন-পল বেলমন্ডো, ব্রুস লি, ইনোকেন্তি স্মোকতুনভস্কি, জিন গ্যাবিন, মাইকেল কেইন প্রমুখ। কিন্তু কতজন মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন? সম্ভবত চার্লি চ্যাপলিনের পর একমাত্র উত্তম। এলিজাবেথ টেলর ‘নায়ক’ দেখে আপ্লুত হয়ে যে উত্তমের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন, উত্তমের অভিনয়ের এ-ও তো এক অনিবার্য স্বীকৃতি!

Read More »
সুজিত বসু

সুজিত বসুর চারটি কবিতা

কেন বন্ধ ঝরোকাটি, এভাবে কেন যে বন্ধ হয়ে গেল, আমি কি পাতক/ করেছি কোনও, আমি তো শুধুই মুছি স্নেহাতুর রুক্ষ হাতে হাঁসেদের ত্বক/ ধনুকেতে কেউ বুঝি তির জোড়ে প্রার্থনায়, ব্যর্থ যেন না হয় কিছুতে লক্ষ্যভেদ/ আমিও নিশ্চিত জানি এখানেও ব্যর্থ হব, অন্ধকারে মেলে ধরি চোখ/ আবছায়া আঁধারিতে কখন যে স্বর্ণবৃত্তে বিঁধে গেছে অব্যর্থ শায়ক।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »