Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

লেন্সবন্দি এক অনন্য ছবির কথা

ভূপৃষ্ঠের তিন-চতুর্থাংশ জুড়ে থাকা সাগর-মহাসাগরের গভীর জলরাশির নীচে আরও এক ‘অন্য পৃথিবী’। বিপুল বৈচিত্র্যে ভরা সেই ‘অন্য পৃথিবী’-র কতটুকুই বা আমরা জানি?

এই অজানাকে জানার অসীম কৌতূহল মেটাতে গভীর সমুদ্রের তলদেশে ডুব দেন অসমসাহসী আর অনুসন্ধিৎসু ডুবুরি ও আন্ডারওয়াটার ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের দল। এমনই এক নিবেদিতপ্রাণ (dedicated) আন্ডারওয়াটার ফটোগ্রাফার এবং ফরাসি বায়োলজিস্ট লরেন্ট ব্যালেস্টা। দীর্ঘদিন যাবৎ ছুটে বেড়াচ্ছেন পৃথিবীর নানা প্রান্তের সমুদ্রের তলদেশে আর ক্যামেরাবন্দি করে আনছেন গভীর সমুদ্রের তলদেশে জীবজগতের চমকপ্রদ নানান অজানা তথ্য। এমনই এক বিস্ময়কর, অজানা তথ্য সংগ্রহের সাহসী অভিযানের কথা এখানে বলি।

অভিযান স্থল ফ্রেঞ্চ পলিনেশিয়ার অন্তর্গত দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত ফাকারাভা অ্যাটল (Atoll)। [অ্যাটল => প্রবাল প্রাচীর (reef) বেষ্টিত উপহ্রদ (lagoon); নীচের চিত্রে দ্রষ্টব্য]।

এই প্রবাল প্রাচীর বেষ্টিত উপহ্রদগুলোয় বাস করে ক্যামোফ্লেজ গ্রুপ/ব্লু টেইলড, এক বিশেষ প্রজাতির মাছ— এরা বাস করে বড় বড় পাথর আর প্রবাল প্রাচীরের (coral reef) খাঁজে খাঁজে। এই ক্যামোফ্লেজ গ্রুপ মাছেদের mating rituals— মিলন, প্রজনন ও সর্বোপরি প্রসব (spawning) যেন এক চমকপ্রদ গল্পগাথা। আর গভীর জলের অন্ধকারে সংঘটিত এই গল্পগাথাকে ক্যামেরাবন্দি করে এনেছেন লরেন্ট ব্যালেস্টা। এই কাজ অবশ্যই খুব সহজসাধ্য ছিল না। দীর্ঘ ৫ বছর ধরে বছরের একটা নির্দিষ্ট সময়ে (প্রতি জুলাই মাসে) দিনরাত্রি জলের তলায় থেকে অদম্য ধৈর্য্য আর চেষ্টার ফলে অবশেষে লরেন্ট ব্যালেস্টা সমর্থ হয়েছেন তাঁর কাঙ্ক্ষিত দৃশ্যাবলি ক্যামেরাবন্দি করতে। পাঁচ বছরে মোট ৮৫০০০ ক্যামেরা শট আর মোট ৩০০০ ঘণ্টা রাতের অন্ধকারে ২০ মিটার জলের গভীরে কাটিয়ে অবশেষে তাঁর ঈপ্সিত দৃশ্যাবলি লেন্সের ফোকাসবন্দি করতে সমর্থ হয়েছেন নাছোড় ব্যালেস্টা।

ফাকারাভা অ্যাটল।

এই ক্যামোফ্লেজ গ্রুপ মাছেদের মিলন ঋতুর (mating season) সময় প্রধানত ফেব্রুয়ারি থেকে এপ্রিল। এরপর চন্দ্র চক্র (lunar cycle) অনুসরণ করে জুলাই মাসের শুক্লপক্ষের ঠিক শুরুতে হাজার হাজার এই মাছ দলবদ্ধভাবে যাত্রা শুরু করে এবং এসে জড়ো হতে থাকে ফাকারাভা লেগুন আর সমুদ্রের সংযোগকারী একটা সরু চ্যানেলে। এই স্থান প্রজনন ও প্রসবের জন্য আদর্শ। প্রসবের পরে প্রসবিত ডিমগুলোকে পূর্ণিমার জোয়ারে স্রোতের অভিমুখে ঠেলে নিয়ে যায় চ্যানেল সংলগ্ন লেগুন থেকে অপেক্ষাকৃত নিরাপদ খোলা সমুদ্রের উপরিভাগে। এই স্থানান্তকরণের কাজে পুরুষ মাছেরাও সমানভাবে অংশগ্রহণ করে সঙ্গিনী স্ত্রী মাছেদের সঙ্গে।

জুলাই মাসের শুক্লপক্ষে পূর্ণিমার দিন যত এগিয়ে আসে স্ত্রী মাছেরা প্রস্তুত হতে থাকে প্রসবের (spawning) জন্য। অবশেষে আসে সেই পূর্ণিমার রাত। সেই রাতে সংঘটিত হয় এক অপরূপ দৃশ্য। রাত যত গভীর হয় স্ত্রী মাছেরা দলে দলে লেগুন সংলগ্ন চ্যানেল থেকে অজস্র ডিম ছাড়তে ছাড়তে (spawning) ওপরে উঠতে থাকে বিস্তীর্ণ সমুদ্রের উপরিভাগের দিকে নিষিক্তকরণের উদ্দেশে। আর এই স্ত্রী মাছেদের অনুসরণ করে ঠিক পিছন পিছন পুরুষ মাছেরা দলবদ্ধভাবে ছুটতে থাকে। স্ত্রী মাছেদের দ্বারা প্রসবিত রুপোলি ধারার আকারে নির্গত অজস্র ডিমের গুচ্ছকে আগলে নিয়ে এগোতে থাকে পুরুষ মাছের দল।

এরা বাস করে বড় বড় পাথর আর প্রবাল প্রাচীরের খাঁজে খাঁজে।

প্রাণ সৃষ্টির এই অনন্য সুন্দর দৃশ্যকে সফলভাবে লেন্সবন্দি করতে পাঁচ বছর ধরে প্রত্যেক জুলাই মাসে লরেন্ট ও তাঁর সহযোগী দল ফাকারাভা লেগুনে এসে রাতের সমুদ্রে ঘণ্টার পর ঘণ্টা জলের তলায় থেকে অবিরাম চেষ্টা চালিয়ে গিয়েছেন। অবশেষে সাফল্য আসে ২০২১-এর জুলাইতে। অত্যন্ত দক্ষতার সঙ্গে নিখুঁতভাবে সমগ্র দৃশ্যটি ক্যামেরায় ধরা অবশেষে সম্ভব হয়।

লরেন্ট ব্যালেস্টা’র এই ফটোগ্রাফ বর্ষসেরা শ্রেষ্ঠ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি পুরস্কার লাভ করেছে। “Grand Title of Wildlife Photographer of the Year 2021” নির্বাচিত হয়েছে। প্রতিযোগিতার সম্মানীয় বিচারকমণ্ডলী ৯৫টি দেশ থেকে ৫০০০০ অংশগ্রহণকারী প্রতিযোগীর মধ্যে থেকে লরেন্ট ব্যলেস্টা’র এই ছবিকে শ্রেষ্ঠতম হিসেবে চিহ্নিত করেছেন। ড. নাটালিয়া কুপার, এই প্রতিযোগিতার একজন অন্যতম বিচারক এবং এনভার্নমেন্টাল বায়োলজিস্ট। তাঁর মতে, “This photo captures the chaos as females release the eggs & males rush to fertilize them. We loved the sense of movement & peril in the image.”

বিচারকদের মতে, এই ছবি হাইলাইট করেছে সমুদ্রের বুকে ঘটে চলা অনন্য সুন্দর এবং বাস্তুতন্ত্রের সাম্য রক্ষার সহায়ক এমন এক প্রাকৃতিক ঘটনা, যা ক্রমশ দুর্লভ হয়ে উঠছে। দুর্লভ কেন? হাঁ, এই ক্যামোফ্লেজ গ্রুপ প্রজাতি বর্তমানে ক্রমশ অস্তিত্ব ‘বিপন্নতার’ (endangered) সম্মুখীন হয়ে চলেছে। এর কারণ overfishing বা অতিরিক্ত মৎস্যশিকার। আসলে mass spawning-এর সময়ে এই ক্যামোফ্লেজ গ্রুপ মাছেদের এক জায়গায় প্রচুর মাছের সমাবেশ হওয়ার ফলে মৎস্যশিকারীদের কাছে এসময় এরা খুবই সহজলভ্য হয়। আর মৎস্যশিকারীর দল অত্যন্ত তৎপরতার সঙ্গে এই সুযোগের সদ্ব্যবহার করে।

Advertisement
এই ক্যামোফ্লেজ গ্রুপ মাছেদের মিলন ঋতুর সময় প্রধানত ফেব্রুয়ারি থেকে এপ্রিল।

আর এই মৎস্যশিকারী (human predators) ছাড়াও আরও এক বিপদ হল এই, যে সরু চ্যানেলে মাছেদের ভিড়, তা আকৃষ্ট করে আরও এক শ্রেণির প্রিডেটর হাঙরের দলকে। দেখা গিয়েছে, প্রতি বছর জুলাই মাসে mass spawning-এর সময় প্রচুর হাঙর (grey reef shark) এসে জড়ো হয় এখানে শিকারের উদ্দেশ্যে। ঝাঁপিয়ে পড়ে অবাধ আক্রমণ চালায় দলবদ্ধ মাছেদের ওপর।

প্রাণ সৃষ্টির অনন্যসুন্দর দৃশ্যের পাশাপাশি ধ্বংসের এই নির্মম ছবিও ধরা পড়েছে লরেন্টের ক্যামেরার সন্ধানী চোখে।

শুধু তাই নয়, লরেন্টের ক্যামেরার লেন্সের সন্ধানী নিশানায় ধরা দিয়েছে এই শিকারী হাঙরের দলের আরও এক অদ্ভুত আচরণ যা জীববিজ্ঞানীদের কাছে এক অতি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেখা গিয়েছে, শিকারী হাঙরের দল সংঘবদ্ধভাবে প্রথমে মাছের বিশাল ঝাঁককে ঘিরে ফেলে, তারপর একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে পর্যুদস্ত করে মাছের ঝাঁককে। কিন্তু এরপরে অদ্ভুতভাবে যা নজরে এসেছে তা হল, হাঙরের দল যদিও শিকার করেছে সংঘবদ্ধভাবে কিন্তু তারপর সেই শিকার শান্তিপূর্ণভাবে নিজেদের মধ্যে সমানভাবে মিলেমিশে ভাগ করে নেওয়া, তা কিন্তু করে না। শিকার শেষে তখন দেখা গিয়েছে নিজেদের মধ্যেই প্রতিযোগিতা শুরু হয় শিকারের ভাগবাঁটোয়ারা নিয়ে। আর এ সমস্তই বায়োলজিস্ট লরেন্ট-এর ক্যামেরার লেন্সে ধরা পড়েছে নিখুঁতভাবে। হাঙর প্রজাতির এই বিশেষ আচরণ জীববিজ্ঞানীদের কাছে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যা এই হাঙর প্রজাতির social interactions-এর বিষয়ে আরও গবেষণা দাবি করে।

লরেন্ট ব্যালেস্টা।

অতএব বিচারকদের মতে, লরেন্ট ব্যালেস্টা’র এই ফটোগ্রাফি শুধুই যে দৃশ্য হিসেবে আকর্ষণীয় তা নয়, তাঁর এই ফটোগ্রাফিতে জলজ জীবদের অনেক ব্যতিক্রমী ব্যবহারও ধরা পড়েছে যা জীববিজ্ঞানীদের যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেছে।

বিচারকমণ্ডলীর চেয়ারপার্সনের মতে, এই ফটোগ্রাফি শুধুই একটা ইমেজ নয়। এই ফটোগ্রাফি একাধারে দর্শককে আশ্চর্যান্বিত ও অভিভূত করেছে এবং সেই সঙ্গে কৌতূহলও জাগিয়েছে। এই ফটোগ্রাফির পেছনে যে নিরলস উদ্যম, এনার্জি আর দীর্ঘ সময় ব্যয়িত হয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে।

লরেন্ট ব্যালেস্টা’র এই ছবিতে মূর্ত হয়েছে গভীর জলের অন্তরালে ‘প্রাণ সৃষ্টি’-র এক অনির্বচনীয় মুহূর্ত, “a magical moment of a truely explosive Creation of Life.”

তথ্যসূত্র:
https://www.ndtv.com> offbeat
https://www.nhm.ac.uk> October
https://www.thenationalnews.co…

চিত্র: গুগল

One Response

  1. চমকপ্রদ ও আকর্ষণীয় একটি বিষয়ের চমৎকার উপস্থাপনা। সমুদ্রের তলদেশের এক বিশেষ প্রজাতির মাছেদের প্রণ- সৃষ্টির ম্যাজিকেল মুহূর্তের ফোটোগ্রাফির ঘটনার বর্ণনা পাঠককে ঋদ্ধ করবে ও কৌতূহলী করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twenty =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

উত্তম উত্তম

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কম মহা-অভিনেতা জন্মাননি। তাঁদের মধ্যে খুব সামান্য কয়েকজন আল পাচিনো, মার্লোন ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো, লরেন্স অলিভিয়ার, গ্রেগরি পেক, জিন-পল বেলমন্ডো, ব্রুস লি, ইনোকেন্তি স্মোকতুনভস্কি, জিন গ্যাবিন, মাইকেল কেইন প্রমুখ। কিন্তু কতজন মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন? সম্ভবত চার্লি চ্যাপলিনের পর একমাত্র উত্তম। এলিজাবেথ টেলর ‘নায়ক’ দেখে আপ্লুত হয়ে যে উত্তমের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন, উত্তমের অভিনয়ের এ-ও তো এক অনিবার্য স্বীকৃতি!

Read More »
সুজিত বসু

সুজিত বসুর চারটি কবিতা

কেন বন্ধ ঝরোকাটি, এভাবে কেন যে বন্ধ হয়ে গেল, আমি কি পাতক/ করেছি কোনও, আমি তো শুধুই মুছি স্নেহাতুর রুক্ষ হাতে হাঁসেদের ত্বক/ ধনুকেতে কেউ বুঝি তির জোড়ে প্রার্থনায়, ব্যর্থ যেন না হয় কিছুতে লক্ষ্যভেদ/ আমিও নিশ্চিত জানি এখানেও ব্যর্থ হব, অন্ধকারে মেলে ধরি চোখ/ আবছায়া আঁধারিতে কখন যে স্বর্ণবৃত্তে বিঁধে গেছে অব্যর্থ শায়ক।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »