Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

দার্জিলিং

শৈলশহরের একহাতে কাঞ্চনজঙ্ঘা, অন্যহাতে টয়ট্রেন।
টয়ট্রেনের পত্তনি ১৮৮১-র জুলাই মাসে। সেই থেকে আজ অবধি তার অবিরাম যাত্রা, মাঝে ১৮ মাসের রসভঙ্গ ১৯৮৮-৮৯ গোর্খাল্যান্ড আন্দোলনের কালে।
শিলিগুড়ি থেকে সমুদ্রপৃষ্ঠের প্রায় ২২০০ মিটারের উচ্চতার দার্জিলিংয়ে তার নিয়ত এই সিসিফাস-যাত্রা। তার মতই death–defying.

১৯৯৯-এ ইউনেস্কোর World Heritage site-এর তকমা প্রাপ্তি।
তার স্বাদগ্রহণে পর্যটকদের জন্য নমুনা ভ্রমণের বন্দোবস্ত দার্জিলিং বাতাসিয়া ঘুম দার্জিলিংয়ের চক্রাকার রেলযাত্রার sampler platter.

নীল কামরার গদি-আটা নরম সিটে বসি। নীলবর্ণ ভিন্টেজ স্টিম-ইঞ্জিনের বেলাগাম হুইশিল বাজে। অনভ্যস্ত কানে তার অভিঘাত বাল্যকালের আঁতুড়ঘর থেকে হাফ প্যান্ট বালকের স্মৃতি বয়ে আনে। ভক্ ভক্ কালো ধোঁয়ার সঙ্গে নানা মাপের ফুটো থেকে নির্গত সাদা বাষ্পের ত্রিকোণ অবয়ব মেশে দার্জিলিংয়ের হিমেল কুয়াশার বিষণ্ণতায়। নড়ে ওঠে কামরা, প্রভূত শব্দ উৎপাদন করে ট্রেন ছাড়ে। তার আগাগোড়া যাত্রায় আওয়াজ যত গর্জায়, বেগ তত বর্ষায় না। ঢিমে তেতালার আবেগী যাত্রা ছুঁয়ে যায় গৃহস্থের উঠোন, কাঠগোলাপের ঝোপে ঢাকা পাঁচিলের কানা। টয়ট্রেনের ‘হেরিটেজ’ তকমা সার্থক হতে থাকে।

কাঞ্চনজঙ্ঘা।

টয়ট্রেন ফলক।

পুনরুজ্জীবনের স্মারক।

স্টেশন আর রেল কামরার যুগলবন্দী।

রেল কামরা।

পরীক্ষকের শ্যেনদৃষ্টি।

Advertisement

উৎফুল্ল যাত্রী।

আগুনের পরশমণি।

যাত্রা শুরু।

বাতাসিয়া লুপ।

আয় ঘুম, যায় ঘুম।

ট্রেন হাসপাতাল।

ট্রেনের ডাক্তারি।

সফল চিকিৎসকের হাসি।

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »
কাজী তানভীর হোসেন

যুদ্ধ: বৈশ্বিক কসাইখানা, পুঁজির সংকট ও শ্রমের মুক্তি

অবিক্রীত পণ্যের পাহাড় যখন পুঁজির পুনরুৎপাদনকে বাধাগ্রস্ত করে, তখন পুঁজিপতিরা তীব্র আতঙ্কে ভোগে। এই সংকট থেকে উত্তরণের জন্য তারা প্রতিযোগী পুঁজিপতির বাজার ও পণ্য ধ্বংস করতে চায়। আর এই ধ্বংসের বৈধ হাতিয়ার হিসেবে তারা রাষ্ট্র ও সামরিক বাহিনীকে ব্যবহার করে যুদ্ধ বাধিয়ে দেয়। অর্থাৎ, উদ্বৃত্ত পণ্য এবং অতিরিক্ত শ্রমকে ধ্বংস করে পুঁজির ভারসাম্য ফিরিয়ে আনাই বুর্জোয়া যুদ্ধের মূল উদ্দেশ্য। এই শোষণের প্রক্রিয়াকে আড়াল করতে রাষ্ট্র একদল বুদ্ধিজীবী ও নীতিবিদ লালন করে, যারা কৃত্রিম ‘দেশপ্রেম’ ও ‘জাতীয়তাবাদ’-এর আফিম খাইয়ে শ্রমিককে বিভ্রান্ত রাখে, যাতে তারা শোষক ও শোষিতের মধ্যকার মৌলিক শ্রেণি-পার্থক্য ভুলে যায়।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

বিশ্বকাপ জৌলুসে আর্জেন্টিনা গণহত্যার বধ্যভূমি

বুয়েনস আইরেসের রিভার প্লেটের যে স্টেডিয়ামে তখন খেলা হত, তার মাত্র এক মাইল দূরে ছিল সামরিক সরকারের বন্দিশিবির নেভি স্কুল অব ম্যাকনিকস। সাংবাদিক ডেভিড কক্স ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহ করতে গেছিলেন। তিনি ‘ডার্টি ওয়ার’ বইতে লিখেছিলেন, যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ চলত তখন ওই টর্চার সেল থেকে কান্নার শব্দ শোনা যেত। আর্জেন্টিনার ভুবনমোহিনী ফুটবলে লেগে আছে রক্ত।

Read More »
রাধাবল্লভ রায়

ধর্মযুদ্ধ

এই যে সংবাদমাধ্যমে প্রতিদিন শতমুখে বিদ্বেষ ছড়ানো হয়, এই যে ফেসবুক জুড়ে বিশেষ সম্প্রদায়কে চিহ্নিত করে সম্মানীয় নেতা-মন্ত্রীদের কুৎসিত ইঙ্গিত, হিংসার প্রদর্শনী— এর প্রতিক্রিয়া কোথায় গিয়ে ঠেকে তাঁরা কি জানেন? পাড়ায় পাড়ায়, রকের আড্ডায়, ক্লাবের আড্ডায়— সর্বত্র বয়োজ্যেষ্ঠদের নির্বোধ অসংযত উচ্চারণ কোন শিশুর হৃদয়ে কেমন ভাবে প্রোথিত হয় তাঁরা কি জানেন? ভেবে দেখেছেন কি এই বিদ্বেষিতার মধ্যে কোথায় গিয়ে দাঁড়াবে আগামী প্রজন্ম?

Read More »