Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সুজিত বসুর কবিতা: কিছু কিছু পাপ

নিহত ভোমরা

কিছুটা থাকে রহস্যে ও কিছুটা ভরে কুয়াশা
নিস্তব্ধ ছলনাময়ী স্বর্ণবুটি ময়ালে
শয়ানে ছিল কুণ্ঠাময়ী, লজ্জাব্রীড়াবনতা
অথচ তাকে উদঘাটনে অহঙ্কারী দুরাশা
প্রকট করে পাপের জ্বরে মহিমাশির নোওয়ালে
চরণতলে, আগুন জ্বলে, কৌটো ভরা ভোমরা
প্রখর শীতে জমালে তাকে, নিধনে বুঝি তোমরা
বরণ করো অন্ধতাকে, শরীরে নির্জনতা।

*

ডুবে যাওয়া তরী

একটি ভীরু আর্তনাদ ধ্বনিত হবে পাষাণে
এ যেন ছিল ভাগ্যলিপি, বণিক কেন খনিজ
ধাতুকে দাও সঞ্জীবনী, জানো না বুঝি ও নিজ
মালিন্যেই অনলে যাবে, বেদনাঘন ভাসানে

ও ধাতুমল জলকে কেন কোমল উৎসারণে
লিপ্ত করে কলঙ্কী তা না জেনে কেন দয়াতে
গিয়েছ তাতে লাবণ্য আর ঝরনা সোনা বহাতে
সে পাপে ডোবে পণ্যতরী, বেদনা সেই কারণে।

*

মৃত মৎস্য

বেলাভূমিতে রুপোলি ছায়া বিধুর ঘন বিকেলে
নিহতমুখে মৎস্যটিও জ্যোৎস্নামাখা ছড়ানো
বালুর ধূ ধূ শুভ্র বুকে, ধীবর তুমি কি পেলে
পূর্ণ কোন গভীর শাঁস তৃপ্তিসুখে ঝরানো
লাবণ্য বা ঝিকোনো আঁশ, চারারোপণে সাঙ্গ
পাপের ঘন নিনাদটুকু, মসৃণতায় অংকুর
বিতৃষ্ণায় করেছ বার, একটি মৃত কানকো
যা থেকে তুমি নিহত হবে, এতটা ছিলে ভঙ্গুর।

*

Advertisement

ক্রান্তিকাল

উৎক্ষিপ্ত স্বর্ণজাল, নিকটে দিক চক্রবাল, দৃশ্যমান অদূরে
ঘনায়মান ধূপের ধূম, এবং গাঢ় নিঝুম ঝুম, শরীর থেকে নিদারুণ
ক্ষরণ স্বর প্রতি প্রহর, প্রতিটি দিন বিরামহীন, বলয়ে কোন শনি এ
দিয়েছে ফাঁস সর্বনাশ, মরচে পড়া ধনুক আর অতীতকালে বৃথা তূণ
খুঁজে কি লাভ, অন্য পাপ লক্ষ্যে ঋজু নম্রতায়
জালে গভীর নিবিড়তায় আলিঙ্গনে মধুরপায় ফুলশয্যা কি পাতে
দেখেও কেন পালানো যেন দিলেই ধাতুচর্ম গায়
বিলোপ হবে সমূল লোভ, দেরিতে বড় হয়েছে বোধ ক্রান্তিকালে নিপাতে।

*

পায়ে গুল্মলতা

শৈবাল কে বলেছ তাকে, এ যে বিষম পাথরে
সবুজ জমা, গুল্মলতা পায়ে জড়ায়, নাগিনী
হিসিয়ে ফণা বিষের কণা উজাড় করো আদরে
তরল হিম, নেশার ঝিম কাটে না তাতে, জাগিনি

পাতাল থেকে ওঠার আগে সময় লাগে ও পাপে
শাণিত ছুরি শরীর জুড়ি বলেই দেহে ভগিনী
পেতেছি হাত প্রত্যাঘাতে পাপের গূঢ প্রভাবে
সে হাতে খুব অগ্নিভয়, মমতা ঘৃণা অবজ্ঞায়
ফেরালে মুখ যোগিনী।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

One Response

  1. চমৎকার, আবার একগুচ্ছ কবিতা। প্রিয় কবি সুজিত বসু্র কবিতা ভালোভাষায় পেলাম বেশ কিছু
    কাল পরে। অসাধারণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + seventeen =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »
কাজী তানভীর হোসেন

যুদ্ধ: বৈশ্বিক কসাইখানা, পুঁজির সংকট ও শ্রমের মুক্তি

অবিক্রীত পণ্যের পাহাড় যখন পুঁজির পুনরুৎপাদনকে বাধাগ্রস্ত করে, তখন পুঁজিপতিরা তীব্র আতঙ্কে ভোগে। এই সংকট থেকে উত্তরণের জন্য তারা প্রতিযোগী পুঁজিপতির বাজার ও পণ্য ধ্বংস করতে চায়। আর এই ধ্বংসের বৈধ হাতিয়ার হিসেবে তারা রাষ্ট্র ও সামরিক বাহিনীকে ব্যবহার করে যুদ্ধ বাধিয়ে দেয়। অর্থাৎ, উদ্বৃত্ত পণ্য এবং অতিরিক্ত শ্রমকে ধ্বংস করে পুঁজির ভারসাম্য ফিরিয়ে আনাই বুর্জোয়া যুদ্ধের মূল উদ্দেশ্য। এই শোষণের প্রক্রিয়াকে আড়াল করতে রাষ্ট্র একদল বুদ্ধিজীবী ও নীতিবিদ লালন করে, যারা কৃত্রিম ‘দেশপ্রেম’ ও ‘জাতীয়তাবাদ’-এর আফিম খাইয়ে শ্রমিককে বিভ্রান্ত রাখে, যাতে তারা শোষক ও শোষিতের মধ্যকার মৌলিক শ্রেণি-পার্থক্য ভুলে যায়।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

বিশ্বকাপ জৌলুসে আর্জেন্টিনা গণহত্যার বধ্যভূমি

বুয়েনস আইরেসের রিভার প্লেটের যে স্টেডিয়ামে তখন খেলা হত, তার মাত্র এক মাইল দূরে ছিল সামরিক সরকারের বন্দিশিবির নেভি স্কুল অব ম্যাকনিকস। সাংবাদিক ডেভিড কক্স ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহ করতে গেছিলেন। তিনি ‘ডার্টি ওয়ার’ বইতে লিখেছিলেন, যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ চলত তখন ওই টর্চার সেল থেকে কান্নার শব্দ শোনা যেত। আর্জেন্টিনার ভুবনমোহিনী ফুটবলে লেগে আছে রক্ত।

Read More »
রাধাবল্লভ রায়

ধর্মযুদ্ধ

এই যে সংবাদমাধ্যমে প্রতিদিন শতমুখে বিদ্বেষ ছড়ানো হয়, এই যে ফেসবুক জুড়ে বিশেষ সম্প্রদায়কে চিহ্নিত করে সম্মানীয় নেতা-মন্ত্রীদের কুৎসিত ইঙ্গিত, হিংসার প্রদর্শনী— এর প্রতিক্রিয়া কোথায় গিয়ে ঠেকে তাঁরা কি জানেন? পাড়ায় পাড়ায়, রকের আড্ডায়, ক্লাবের আড্ডায়— সর্বত্র বয়োজ্যেষ্ঠদের নির্বোধ অসংযত উচ্চারণ কোন শিশুর হৃদয়ে কেমন ভাবে প্রোথিত হয় তাঁরা কি জানেন? ভেবে দেখেছেন কি এই বিদ্বেষিতার মধ্যে কোথায় গিয়ে দাঁড়াবে আগামী প্রজন্ম?

Read More »