Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মধুপর্ণা বসুর দুটি কবিতা

মুখ্য পঞ্জিকা

ছোট ছোট পায়ে বরফ জমেছে ঘাসের গায়ে,
যেন শিশির নয়, শবাধার খুলে রাখা রিক্ত দিন
আমার রাত শেষ হয়ে উপচে পড়া ব্যথা চিনচিন্।
খুব ভোরে রাতের হিমঘর থেকে নতুন করে জন্ম
আকাশ গুটিয়ে নিল ইস্তেহার, মায়াবী আলো,
ঝুপঝুপ গাছেদের শান্ত মাথা উঁচিয়ে তাকাল।
ভুলে যাওয়া নামের মতো কিছু বেমক্কা আগন্তুক,
ইতিউতি কথাবার্তা, গুঞ্জনের ভাগী কানপাতলা
ভবঘুরে শুয়োপোকা মানুষ খোলস জন্ম শামুক।
ভয় পেলে ভয়ংকর সত্যি ধারালো ছুরির মতো
খুব সন্তর্পণে এফোঁড়ওফোঁড় তবুও অদৃশ্য ক্ষত,
ছিঁড়ে ফেলে মধ্যদিনের ভাতকাপড়ে এলাহি ঘুম
দিন মাস বছরের বেহিসেবি অতিক্রান্ত নিঃঝুম।
গণনা থাক, শুধু বয়ে চলে যাওয়া স্রোতের মুখে
কোনদিন এর উত্তর প্রকাশ্যে গাঁথা হবে জনসম্মুখে।
ততক্ষণে তারাদের সাথে বুড়ি চাঁদ ডুবেছে এখন,
খুঁজে নিতে পারঙ্গম দুদণ্ড লজ্জাহীন সহবাস মন।

***

Advertisement

ইতি প্রমাদ

তুমি বলেছিলে পরিবর্তন অবশ্যম্ভাবী,
এই দীর্ঘ এক যুগের শাসন ধর্মের মানচিত্র প্রমাণ করে
সিংহাসন সবসময়ই একটা উপদ্রুত এলাকা,
সেখানে লোভ আর প্রাপ্তির নেশা—
এক আকাশছোঁয়া দৈত্যের অট্টহাসি,
শুধু পেলেই এর আশ মেটে না, অধিক পাওয়ার নেশা,
শোষণ আর শাসনের উন্মত্ততা ক্রমবর্ধমান, আর মুক্তি?
ওটা রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির মতো—
একমাত্র আমূল পরিবর্তনই অবশেষ উত্তর।
আসলে রাষ্ট্র অথবা রাজনৈতিক প্রবঞ্চক
দুর্ভাগ্যবশত সবসময়ই শাসনের সিংহাসনে কায়েম হয়।
তুমি আর তোমার শিক্ষা লালিত আদর্শ অতি বিস্বাদ
স্ট্র‍্যাটিজি যা ওই তথাকথিত রুপোর থালায় পরিবেশিত হয়ে আসছে।
জনতা, অজ্ঞ, অশিক্ষিত, অসাক্ষর…
ধম্মো আর মেয়েমানুষের মতো সহজলভ্যতে আসক্ত
ছেলেখেলা করতে করতে ভুলে যায়,
দেশ, শাসন, ইস্কুল বা মনের আলো
এসব প্রকৃত ভয়ংকর গভীর বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

অজানা বিভূতিভূষণ

নিতান্ত দারিদ্র্যের মধ্য থেকে তিনি উঠে এসেছিলেন বলে দারিদ্র্য ও প্রতিকূলতা নিয়ে তাঁর নিজস্ব এক দর্শন ছিল। তাই দেখি, ডায়েরির এক জায়গায় তিনি লিখছেন, ‘দুঃখ জীবনের বড় সম্পদ, দারিদ্র্য, ব্যর্থতা বড় সম্পদ— Sadness ভিন্ন profundity আসে না।’ অতীত দারিদ্র্যময় জীবনের কথা মনে করে নিজে সপ্তাহে একদিন শুধু নুন আর ভাত খেতেন।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

উত্তম উত্তম

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কম মহা-অভিনেতা জন্মাননি। তাঁদের মধ্যে খুব সামান্য কয়েকজন আল পাচিনো, মার্লোন ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো, লরেন্স অলিভিয়ার, গ্রেগরি পেক, জিন-পল বেলমন্ডো, ব্রুস লি, ইনোকেন্তি স্মোকতুনভস্কি, জিন গ্যাবিন, মাইকেল কেইন প্রমুখ। কিন্তু কতজন মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন? সম্ভবত চার্লি চ্যাপলিনের পর একমাত্র উত্তম। এলিজাবেথ টেলর ‘নায়ক’ দেখে আপ্লুত হয়ে যে উত্তমের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন, উত্তমের অভিনয়ের এ-ও তো এক অনিবার্য স্বীকৃতি!

Read More »
সুজিত বসু

সুজিত বসুর চারটি কবিতা

কেন বন্ধ ঝরোকাটি, এভাবে কেন যে বন্ধ হয়ে গেল, আমি কি পাতক/ করেছি কোনও, আমি তো শুধুই মুছি স্নেহাতুর রুক্ষ হাতে হাঁসেদের ত্বক/ ধনুকেতে কেউ বুঝি তির জোড়ে প্রার্থনায়, ব্যর্থ যেন না হয় কিছুতে লক্ষ্যভেদ/ আমিও নিশ্চিত জানি এখানেও ব্যর্থ হব, অন্ধকারে মেলে ধরি চোখ/ আবছায়া আঁধারিতে কখন যে স্বর্ণবৃত্তে বিঁধে গেছে অব্যর্থ শায়ক।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »