Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কালীকৃষ্ণ গুহর কবিতা

বোঝাপড়া

কখনো কখনো সবকিছু থেকে
সরে যাবার সময় আসে—
দূরে চলে যাবার সময়।

কত দূর যাওয়া যায়?
চারদিকে মানুষের
কত দুঃখকষ্টের সংসার—
কত পশুপাখি কীটপতঙ্গ
কত অনাহার আর উনুনের ধোঁয়া
কত আলোবাতাসের প্রকাশিত আনন্দ
কত বন্ধুত্ব গড়ে ওঠা আর ভেঙে যাওয়া।

একদিন একজন অচেনা লোক
এগিয়ে এসে বলেছিলেন,
“চেনা চেনা লাগছে। কোথায় থাকেন?”
কিন্তু প্রশ্নের উত্তর না শুনেই
তিনি ভিড়ের মধ্যে মিলিয়ে গিয়েছিলেন।

এখন মনে মনে সেই লোকটাকে খুঁজি। তাকে চিৎকার করে
জিজ্ঞেস করতে চাই,
“আপনি কে?”

এখন এই একটাই কাজ…

চিত্রণ : চিন্ময় মুখোপাধ্যায়

3 Responses

  1. অনবদ্য। আসলে আমরা সকলে নিজেই কে খুঁজে ফিরি জনমভর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 2 =

Recent Posts

তপোমন ঘোষ

তপোমন ঘোষের বিশেষ প্রতিবেদন

পদ্মা আর গঙ্গার কোলভাঙা বাতাসে যখন নদীপাড়ের ভিটেমাটি আর স্মৃতি হারিয়ে যাওয়ার উপক্রম হয়, তখন নদীর গভীরে সাঁতরে চলা ওই ছোট্ট ‘হালুদারিয়া’-র আঁশের ঝিকিমিকিতে যেন বেঁচে থাকেন এক উপেক্ষিত শিল্পী। ঔপনিবেশিক বিস্মৃতির গহ্বর থেকে উঠে এসে বঙ্গোপসাগর আর গঙ্গার ঢেউয়ের মতোই আজ আন্তর্জাতিক বিজ্ঞানের ইতিহাসে অমর হয়ে রইল বাঙালি যুবক হলধর-এর নাম ও তাঁর তুলির স্পর্শ।

Read More »
প্রদীপ ঘোষ

প্রদীপ ঘোষের কবিতা

প্র দী প  ঘো ষ মেধার অপমৃত্যুর কারণ আঁধারের পরেও যদি ধূসরেরই দিশা .               বুঝতে হবে ফলিতার্থে আলো গিলে

Read More »
সত্যবান রায়

সত্যবান রায়ের বিশেষ নিবন্ধ

কবি ও রাজনীতি স ত্য বা ন  রা য় রাষ্ট্রবিজ্ঞানে রাজনীতির কেতাবি সংজ্ঞা আছে মন্দ্র উচ্চারণে, পরিভাষাগত আভরণে। হতে পারে তার সারাৎসার এইরকম— যে নীতি

Read More »
রণবীর দত্ত

রণবীর দত্তর কবিতা

র ণ বী র  দ ত্ত রাত্রির মধ্যে এক রাত্রি দুমকার পথে যেতে আমার কুঁড়েতে তোমাকে রাখতে চাই সারা দুপুর একা বসে থাকে রোগা রোগা

Read More »
সুনন্দ অধিকারী

সুনন্দ অধিকারীর ছোটগল্প

হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, শ্রয়েডিংগারের বেড়াল ও একটি সম্পর্ক সু ন ন্দ  অ ধি কা রী একবার রাস্তার দিকে, পরক্ষণেই আবার ব্রিজটার দিকে ঘুরে দেখছি আমি।

Read More »
ড. শ্যামল কান্তি দত্ত

ড. শ্যামল কান্তি দত্তর প্রবন্ধ

হরপ্রসাদ শাস্ত্রী ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ যে প্রকৃত বাংলা ভাষার স্বপ্ন দেখেছেন, সে লোকায়ত বাংলা ভাষা প্রথম সফলভাবে সাহিত্য সভায় এসেছিল চৈতন্য প্রভাবেই। বর্তমানে বাংলা ভাষা যে অন্তর্জাল-আন্তর্জাতিকতার আলোয় অবহেলিত তা থেকে মুক্ত করার উপায়ও ঐ শ্রীচৈতন্যের চেতনাজাত মানবিক প্রেম-ভক্তি তথা ‘অচিন্ত্যভেদাভেদতত্ত্ব’ চর্চায়।

Read More »