Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

প্রদীপ ঘোষের দুটি কবিতা

লিপস্টিক ও অবুঝ মন

যাই যাই অগ্রহায়ণের এমন দিনে
কৃষকের গৃহস্থালিতে অন্য কবিতা লেখা—
.                                    হয়ে থাকে, আবহমানের
গোবরে নিকোনো পরিপাটি উঠোন
পাটাতনে ধানের আঁটি ঝেড়ে খড়বিচুলি,
.       কাঁকুরে মাটি না থাকে যেন নবান্নের ধানে।

আলো শৈত্যবাতাসের বিভাসে পাখির নিঝুম উড়াল
সোমত্তরা দিনে ভেসলিন রাতে বোরোলিন
জীবনের ওঠাপড়া তাতে কতটা সুরক্ষিত জানা নেই
.                                       তবে যত্নে চকচকে ত্বক।
তেঁতুলপাতা ছুঁয়ে ঝিরিঝিরি আবছায়া সান্দ্র রোদ্দুর
.      যেন কবিতার পঙ্‌ক্তি, আজানুলম্বিত লুব্ধক।

ভলিবলের কোর্টে সন্ধ্যা নামে ঝুপ্পুস। শীতের তেমনই
দিনে স্কুলমাঠে যাত্রাপালার তাঁবুতে
পাঁকাল পিচ্ছিল চিবুকে তিলের গরিমা উৎকট
.                                         অদ্য শেষ রজনীর ঠোঁট
এখনও রয়ে গ্যাছে গালে, গাঢ় লাল অধরারঞ্জনী
কী ওম, কী ওম! বহুকাল পর আজো শীতের উলিকট।

দাতা অনুমিতা নাম না জানা ছেলেটি গ্রহীতা।
এসমস্ত গ্রামীণ দলিল লিপিবদ্ধ করা যায় কবিতায়?
পুকুর থেকে সম্ভাবনার ধোঁয়া ধোঁয়া উবে যাওয়া কুয়াশা
.                     আর জলের চিৎকারসমূহে মাছের সন্তরণ
ডাকবাক্সে শেষ চিঠি, প্রীতিভাজনেষু। তবু বনভোজন,
পিঠেপুলি, পায়েসের অপেক্ষায়; প্রাপকের অবুঝ মন।

*

উক্ত অগ্নি

জলতরঙ্গের টুং টাং টুং টাং টুং… ভৈরবী সকরুণ।

বাদ্য সমাপ্ত। স্তব্ধতার পরেও ক্ষণিকের—
নৈঃশব্দ্যের শব্দ-স্বরে তখনও উচ্চকিত আবেশ,
.                                           আচ্ছন্নতা মন্দ্রিত।
ছোট ঢিল পুকুরে ডুবে গেল। তরঙ্গ থেকে তরঙ্গ,
অগণন, বৃত্তাকারে তরঙ্গায়িত। শরীর—
থেকে আত্মা বিমুক্তির পরেও বুঝিবা! হে তথাগত?

অভীপ্সায় উন্মুখ জীবন হয়তো শবরীর প্রতীক্ষা
সংকল্প তখনো স্বস্তিক-চিহ্নের অপারগ জলঘট
পড়ে রইল জল আর পল্লবে আকাঙ্ক্ষার মর্মর।

যেমন চকিত নির্ঘোষ বিজুরি! আলোর
ঝলকানির পরে অনুনাদ থাকে না যে কোনোই
কেবল অশ্রুত বাতাসের অকরুণ সংলাপ।
শুধুই নিরাবলম্ব নিকষ আগুনের প্রহ্লাদ শেষে
.                    নৈঃশব্দ্যের তরিত্রাঙ্কন, নিরংশু…

চিক্কুরে ঝরে পড়েছে এস্ফোডেল ফুল, মন্দারের
পঙ্খুরী সুবাসসমূহ ব্যাপনে শতধায় উবে যাওয়া…

খেলা সাঙ্গ হেতু তুমি উহার বাশক্তি রহিত অধরে
অগ্নিসংযোগ করো। ধীমান আলোয় বৈতরণী
পারাপারে…
.                             দিব্যান্ লোকান্ স্বঃ গচ্ছতু।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 12 =

Recent Posts

পবিত্র সরকার

পবিত্র সরকারের বিশেষ রচনা

বাংলাদেশের প্রগতিশীল মানুষদের রবীন্দ্রনাথ সম্বন্ধে একটু বেশি দুর্বলতা আছে। রবীন্দ্রনাথ আমাদের কাছে যত কিছু, তাঁদের কাছেও তত কিছু তো বটেই, কিন্তু তারও চেয়ে অনেকটা বেশি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেনাপতি। বাহান্নর ভাষা-আন্দোলনের সময় থেকে, আয়ুব শাহি ফরমানে রেডিয়োতে রবীন্দ্রসঙ্গীত নিষেধ আর রবীন্দ্র-শতবার্ষিকীর ওপর ফতোয়া জারি থেকে রবীন্দ্রনাথ বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক মহাশক্তিধর যোদ্ধা, তাঁর সম্বন্ধে এঁরা তাই এত স্পর্শকাতর।

Read More »
মীরাতুন নাহার

মীরাতুন নাহারের প্রবন্ধ

হিন্দু-সাম্প্রদায়িকতা এবং মুসলমান-সাম্প্রদায়িকতা উভয়কেই তিনি যুক্তি ও তথ্যদ্বারা দ্ব্যর্থহীন ভাষায় ধ্বংসাত্মক বলে বোঝাতে চেয়েছেন দেশবাসীকে। কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শের দ্বারা অনুপ্রাণিত দেশবাসীকে তিনি হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কে অধিকতর সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিলেন, যদিও তাঁর মূল লক্ষ্য ছিল ‘সাম্প্রদায়িকতার বিষ’ দেশবাসীর মন থেকে নিষ্কাশন করে দেশকে বিপন্মুক্ত করা।

Read More »
গৌতম ঘোষ

গৌতম ঘোষের প্রবন্ধ

চলচ্চিত্রের ধর্ম হল সময়কে ধরে রাখা, সময়ের স্মৃতিমালাকে ধরে রাখা। সেই পদ্ধতি, সেই প্রক্রিয়া কিন্তু চলতেই থাকবে। এখন আমাদের আরও মানবিক হতে হবে। চলচ্চিত্র যারা তৈরি করবেন তারা শুধুমাত্র সস্তার বিনোদন সরিয়ে রেখে একটু মানবিক ছবি করবেন। যেখানে প্রকৃতি ও মানুষের সম্পর্ক, মানুষ ও সমাজের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকবে। যা আমরা বিশ্বের শ্রেষ্ঠ ক্লাসিক সব সিনেমায় দেখেছি, সেই ভাবনায় ভাবতে হবে।

Read More »
সঞ্জয় মুখোপাধ্যায়

সঞ্জয় মুখোপাধ্যায়ের বিশেষ নিবন্ধ

বস্তুত সুকান্ত কবিতার চাইতে বড়। তিনি এক প্রতীকচিহ্ন। সারা ভারতে যখন কবিকে ভাবা হয়েছে জনতার একজন প্রতিনিধি হিসেবে, তখন সুকান্তকেই ভাবা হয়েছে। তামিল বা হিন্দি সিনেমাতেও হয়েছে। যেমন রাজেশ খান্নার ‘অনুরোধ’ নামের ছবিটিতে যে কবিটি রাজেশের বন্ধু ছিলেন তার নাম সুকান্ত। অথবা অতদূরে কেন যাই, বাংলায় উত্তম-তনুজার ‘দেনা পাওনা’ ছবিতে উত্তম যে বন্ধুর চিকিৎসার জন্য কলকাতায় আসেন, তার নামও তো সুকান্ত। তিনিও তো ফুসফুসের রোগী।

Read More »
কালীকৃষ্ণ গুহ

কালীকৃষ্ণ গুহর কবিতা

একটি রাত্রি কা লী কৃ ষ্ণ  গু হ প্রতিটি রাত্রিকেই নতুন মনে হয়— অচেনা লাগে। আজকের রাত্রিটা যেন চির-অচেনা যেন কিছু ঘটার ছিল যা ঘটেনি

Read More »
অভিজিৎ সিরাজ

অভিজিৎ সিরাজের ছোটগল্প

ফরেস্ট বাংলো অ ভি জি ৎ  সি রা জ শঙ্কর দত্তকে আমি শেষ দেখি আনন্দপুরে মাদুরদহের একটা স্কুল বাড়িতে। অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন। বাড়ির

Read More »