Search
Generic filters
Search
Generic filters
সৌমাভ ঘোষ

সৌমাভ ঘোষ

সৌমাভ ঘোষ বর্তমানে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি (MPIA)-তে পোস্ট-ডক্টরাল গবেষক। ফুরসতে লেখালিখিও করেন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ছোটগল্প: পরিযায়ী

India’s First Bengali Daily Journal. চারদিকে পাহাড়প্রমাণ দুর্নীতি, চুরি-জোচ্চুরি, যোগ্য চাকরিপ্রার্থীরা দিনের পর দিন হত্যে দিয়ে পড়ে আছে সুবিচারের আশায়, প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই! নিজের ঘরেও একটা ছেলে আছে, ওইরকম চাকরির আশায় হত্যে দিয়ে পড়ে আছে ভাবতে গেলেই কেমন হাড় হিম হয়ে আসে শ্যামলীদেবীর।

Read More »

আমি শুধু ‘ভাইরাল’ হব, এটাই আমার অ্যাম্বিশন

India’s First Bengali Daily Journal. রাঁধছে টমেটোর চাটনি, কিন্তু উনুনে আগুন নেই! আর ভিডিওর শুরু থেকে শেষ অব্দি তেনার শাড়ির আঁচলের স্থিরতা বজায় থাকছে না! শেষে এমন হাল যে, শাড়ির আঁচল থাকার প্রধান উদ্দেশ্যটাই ব্যর্থ! আর তাতেই ভিডিও ভাইরাল!

Read More »

খেলা হচ্ছে

India’s First Bengali Daily Magazine. পুরো স্টেডিয়ামে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করে ‘শাক দিয়ে মাছ ঢাকা’-র আপ্রাণ চেষ্টা করলেও সঙ্গত প্রশ্ন থেকেই যায়— চলতি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে প্রায় সারা পাশ্চাত্য জুড়ে যে আশু জ্বালানি সংকট দেখা দিতে চলেছে, তাতে এনার্জি নিয়ে এইরকম বাড়াবাড়ি অপচয়টা ন্যায্য কিনা। এরই মধ্যে নানান স্বেচ্ছাসেবী সংগঠন স্টেডিয়াম নির্মাণে যুক্ত শ্রমিকদের ওপর অমানবিক ব্যবহার-সংক্রান্ত যা রিপোর্ট প্রকাশ করেছে, তা রীতিমত চমকে ওঠার মত ব্যাপার। বিভিন্ন সূত্রে প্রকাশ, এই স্টেডিয়ামগুলি নির্মাণকালে অন্তত ৬,৫০০ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন!

Read More »

তিন-পেয়ে ভার্সেস চার-পেয়ে

India’s First Bengali Daily Magazine. আগে মফস্বলে বা শহরে শীতকালে সার্কাস পার্টি তাঁবু ফেলত মাঠে, ‘অলিম্পিক সার্কাস’ বা ‘রাশিয়ান সার্কাস’। দু-চার টাকার বিনিময়ে দু’পেয়ে চারপেয়েদের খেল দেখাত। কিন্তু এখন সার্কাস দেখতে হলে আর আপনাকে হাঁ করে শীতকালের দিকে তাকিয়ে থাকতে হবে না! সক্কাল-সক্কাল আপনার সামনে রোজ সেই সার্কাস হাজির করেছে মাননীয় (স্ত্রী-লিঙ্গ ব্যবহার করলে পলিটিক্যাল কেস খেতে পারি, তাই পুং-লিঙ্গই ব্যবহার করলুম!) ‘চতুর্থ’ পায়া…

Read More »

বললেই হল ‘জবাব চাই, জবাব দাও’!

India’s First Bengali Story Portal. কবে সেই ট্রামের ভাড়া ১৯ পয়সা বাড়ার প্রতিবাদে পরপর ট্রাম জ্বালিয়ে দেওয়া হবে বা কর্মীদের সুরক্ষার নাম ভাঁড়িয়ে জঙ্গি আন্দোলন করে একের পর এক কারখানায় তালা ঝুলবে— এমন আগুনে বিপ্লব/প্রতিবাদে সামিল হয়ে হাত মকশো করার সুযোগ কবে আসবে তার জন্য হাপিত্যেশ করে বসে থাকার দিন শেষ! সোশ্যাল মিডিয়া আর গিমিক-সর্বস্ব গণতান্ত্রিক রাজনীতির যুগপৎ অপার কল্যাণে এখন প্রতিবাদ বা বিপ্লবের চৈত্র-সেল চলছে! অনেকটা যেন বিয়েবাড়ির মেনুকার্ড!

Read More »

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »