সং হি তা চৌ ধু রী
কালবেলা
পাহাড়ি ওড়নায় সেজেছে ঝড়ের আকাশ
যেখানে ভৌগোলিক সীমা নির্ধারিত হয়নি এখনও
বিজ্ঞাপনের মূল্য অজস্র অন্ধকারেও জ্বলজ্বল করছে
লৌহশৃঙ্খলে ইতিহাস গড়ছে যুবসমাজ
ক্ষমতার ভারে উন্মাদ নগর পঞ্চায়েত
পেট চিরে ফেলা হচ্ছে রক্তের নালি
লালচোখের আড়ালে তৈরি হচ্ছে এক একটি নির্জন দ্বীপ
যেখানে তোমার আমার কোনও পুরনো সার্টিফিকেট নেই।
°°°
চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়





