Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

দেবাশিস চন্দের কবিতা

দে বা শি স  চ ন্দ

কুশল–জিজ্ঞাসা

কেমন আছ—
এই কুশল–জিজ্ঞাসায়
এতই আপত্তি তোমার!
অবাক অবাক কেবলই অবাক,
জিজ্ঞেস করব না আর কোনওদিন;
ভোরের প্রথম আলো— দিনের শুরুয়াত
শিশিরের দূর্বাসনে পাতব না সুন্দরের আসন।

তোমাকে আঘাত দিতে চাই না,
তোমাকে কেন, কাউকেই
দুঃখ দিতে রাজি নই,
আমার আচরণে
কেউ ন্যূনতম
দুঃখ পাক
চাই না।

আসলে কিছুদিন কোনও খবর
না পেলে স্বাভাবিক ভাবেই চিন্তা হয়,
তাই ফোন করেছিলাম, তুমি ফোন ধরোনি,
উল্টে প্রত্যাখ্যানের ঝাঁঝালো হোয়াটসঅ্যাপ—
‘আমার কোনও খবর তোমায় নিতে হবে না, প্লিজ’;
যা স্তম্ভিত করেছে, কুশল–সংবাদ জিজ্ঞেস করাও অপরাধ!

তা বেশ, নতুন কিছু শিখলাম— প্রিয়জনের, ভালবাসার
লোকেরা কেমন আছে জানতে ফোন করা অন্যায়!
ভালবাসা পারস্পরিক যাপনবিন্যাসে ছড়িয়ে যায়,
মনের গভীরে একবার যার বিস্তার ঘটে যায়
তাকে কি চাইলেই সরিয়ে দেওয়া যায়?
তুমি জানো ভালবাসা থেকে যায়
দু’জনের অস্থির ইথারতরঙ্গে।

তোমার এই হোয়াটসঅ্যাপ আমাকে
অবাক করেছে, আমার একতরফা ভালবাসা
তোমাকে বিব্রত করে থাকলে আমি সত্যি দুঃখিত,
আমার চিন্তিত জিজ্ঞাসা তোমাকে বিব্রত করুক চাই না।

তার চেয়ে নাগরিক-চাতুর্যের সরষেখেতে
মায়াবী হলুদ রহস্যের ম্যানহোলে
হারিয়ে যাব, নাগাল পাবে না
আর কেউ কোনওদিন।

°°°

চিত্রণ: দেবাশিস সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 1 =

Recent Posts

অরিজিৎ চক্রবর্তী

অরিজিৎ চক্রবর্তীর ছোটগল্প

ট্রমা-চিহ্নিত সেলফিগুলি অ রি জি ৎ  চ ক্র ব র্তী অজ্ঞাত পাণ্ডুলিপি থেকে উদ্ধারকৃত দু’টি টীকা (লেখকের নাম অনুপস্থিত। পাণ্ডুলিপির শেষ কয়েকটি পৃষ্ঠা বহু আগেই

Read More »
পিয়াস মজিদ

পিয়াস মজিদের কবিতা

পি য়া স  ম জি দ অনিমিখ তোমার ভেতর যত ময়ূরতা, কেকা; আমি বন থেকে তার দিকে লক্ষ করে আছি। আমার চোখের সবুজ লোকালয়ের বাকি

Read More »
স্বপনকুমার মণ্ডল

স্বপনকুমার মণ্ডলের ছোটগল্প

জিতকা স্ব প ন কু মা র  ম ণ্ড ল ১ হাটবারে বিদ্যাখাড়ির পাড়ে রাস্তা জুড়ে জমাটি ভিড়। মোরগ লড়াই চলছে। কাঁতিদার লড়াইয়ের তাগদ দেখে

Read More »
সুদীপ্ত মাজি

সুদীপ্ত মাজির কবিতা

সু দী প্ত  মা জি মেঘ জংলা হাওয়ার গন্ধে জাগা নেশার মতো উড়িয়ে দিচ্ছ ওড়না তোমার, দিদিমণি এখন কি আর তেমন সবুজ বয়স আছে কুড়িয়ে

Read More »
চম্পা রায়

চম্পা রায়ের ছোটগল্প

ডিঙি চ ম্পা  রা য় ‘ও যদু… জাল নিয়া এগাও।’ মাঝ-নদীতে কারেন্ট জাল পাতছিল কালিচরণ। যদুকে ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখে হাঁক দিল। যদিও কালিচরণ জানে,

Read More »
হৈমন্তী বন্দ্যোপাধ্যায়

হৈমন্তী বন্দ্যোপাধ্যায়ের কবিতাগুচ্ছ

হৈ ম ন্তী  ব ন্দ্যো পা ধ্যা য় মোহনার দিকে লুম্পেন হয়েছে রাত, রাহাজানি করে নিয়ে গেছে মন জ্যোৎস্নার গভীরদেশে ঘরবাড়ি তার গাঢ় হলুদের মতো

Read More »