ক ল্পো ত্ত ম
সাড়া
যখন সাড়া দাও
উন্মত্ত হয়ে উঠি
ছুটে যাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে
ছুটে যাই আলোর দিকে, আবির্ভাবের দিকে।
অন্ধকার থেকে পা বাড়িয়ে আসে যারা
আসে সবুজের দিকে, সবুজ হতে
সবুজ হয়েছ কোনওদিন? অবুঝ?
অবুঝ হয়ে সাড়া দিলেও
ততটাই আনন্দের হাতছানি
ততটাই উন্মত্ততা—
সাড়া দাও,
যেভাবেই হোক
সাড়া দেওয়াটা ভীষণ জরুরি—
°°°
চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়





