Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কবিতাগুচ্ছ: এ-জীবন হাজারদুয়ারি

ভর-শক্তি আলোড়ন

শরীর একতারা, তারই সুরে বাঁধা অতীন্দ্রিয় মনও।
এ-জীবন হাজারদুয়ারি, তুমি আত্মার অভেদমন্ত্র শোনো।

মন থাকে শরীরেই, যেরকম শক্তি থাকে ভরে,
আর সে উন্মাদ বেগে যথা-ইচ্ছে চলাচল করে
দেহঘর ফেলে রেখে, যেমন নক্ষত্র থেকে আলো
শূন্য ভেঙে ছুটে যায়। আয়ু বলে, নিজেকেই জ্বালো
সত্তার ফর্মুলা দিয়ে, কারণ আমিই মহাকাল।
আমিই থিওরি অভ্ এভরিথিং সৃষ্টিকারী মায়ার আড়াল।

*

সম্বুদ্ধ-সংলাপ

—তুমি কি বুদ্ধের কাছে নতজানু হতে গিয়েছিলে
আজ ভোরবেলা?
—না। তিনি আমারই কাছে রাতের খেলায়
হাজির ছিলেন। ভোরে, তড়িঘড়ি উঠে
ফিরে গিয়েছেন প্যাগোডায়। আমি একলাই অস্ফুটে
বিড়বিড় করে-করে ঘুরি সারাদিন।
রাতে তিনি নিজে এসে হাঁক দেন, ‘মহীন! মহীন!’
—তাহলে তুমিই সেই বেয়াদপ কালপ্রিট, মহীন্দ্র বিশ্বাস?
—আমার অনেক নাম। গুম করে রাখি নিজেকেই বারোমাস।
কিন্তু তবু তিনি ঠিক গোয়েন্দা সেজেই
ঘুরে-ঘুরে আমার পেছনে
হানা দেন। এই শহরের জেতবনে
কিম্বা থাই রেস্টুরেন্টে, যেখানেই যাই,
বুদ্ধ এসে উপস্থিত। শেষে, আমি ফাঁক বুঝে সজোরে দৌড়াই
স্নিগ্ধ আস্তানার দিকে… সিঁড়ি টলোমলো
গভীর রাতের গেটে চাবি হাতড়াই।
মোবাইল-ফ্ল্যাশলাইট জ্বেলে
হঠাৎ বুদ্ধের আবির্ভাব: ‘আরে মহীন! এক্ষুনি ঘরে চলো…’

*

আত্মতত্ত্ব বিষয়ী সনেট

যে-কথা লেখার জন্য বহু বেলা হল গুজরান,
যে-কথাটা ঠোঁটে নিয়ে উড়ে গেল গগনেন্দ্র চিল,
আজ সেই কথা বলি, মনে মনে যৌবনের চাকা
গড়িয়ে চলেছে দূর… মহাশূন্যে সূক্ষ্ম কোনও কোণে
আমাদের হেরে-যাওয়া মাঠ থেকে যেখানে উড়ান
খুলেছে গভীর স্বপ্নে দেখা-দেওয়া তারার মিছিল
আর সেই পরিযাণ তাড়া ক’রে অন্ধকার পাখা
ঝাপটাতে-ঝাপটাতে একা চিল তার আকাশ হারায়,
আজ সেই কথা বলি, যে-কথার ভর-আলোড়নে
সমস্ত আসান সূত্র খুঁজে পাওয়া যায়, সব মিল
জড়জগতের মূল প্রশ্নটাকে তাড়িয়ে বেড়ায়।
আমি সে সূক্ষ্মাতিসূক্ষ্ম জন্মবীজ থেকে ক্রমে ঋতং বৃহৎ
হয়ে-ওঠা আত্মতত্ত্ব বলব বলে হাঁটি শতপথ…
সে-কথা বলার জন্য সাজিয়েছি এই মেহফিল।

*

সামাজিক

নিজেকেই ক্রপ ক’রে ভাসিয়েছি ইথার-সাগরে।
সেখানেও কত ভিড়!— মুখে ও মুখোশে কাড়াকাড়ি।
আমি কি সাঁতরে পার হতে পারব আকাঙ্ক্ষার জোরে?
ডিজিটাল ছবিবিশ্বে সকলেই প্রসিদ্ধ আনাড়ি।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

One Response

  1. অত্যন্ত মূল্যবান কটি কবিতা। সাম্প্রতিক কালে এরকম লেখা কম পেয়েছি। দুর্লভ মুন্সিয়ানা শব্দের ব্যবহারে। জবরদস্ত ! কবিকে নমস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =

Recent Posts

নুশান জান্নাত চৌধুরী

নুশান জান্নাত চৌধুরীর ছোটগল্প

রাত-জ্বলা পোকা নু শা ন  জা ন্না ত  চৌ ধু রী ।। ১ ।। দক্ষিণে, শিরাজের তখত নিয়ে জান্দ আমিরদের নিজেদের ভেতর কামড়াকামড়ি। উত্তর থেকে

Read More »
শুভদীপ রায়চৌধুরী

শুভদীপ রায়চৌধুরীর কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ শু ভ দী প  রা য় চৌ ধু রী দৃষ্টি অন্ধের যষ্টির মতো ধরতে চেয়েছি অন্ধ আসলে কী ধরে? প্রতিবিম্ব? ছায়া? নাকি শান্ত অন্ধকারে

Read More »
দত্তাত্রেয় দত্ত

দত্তাত্রেয় দত্তর প্রবন্ধ

অজস্র ত্রুটি ও অপব্যাখ্যায় পরিকীর্ণ ব্রুকের এই ফাঁপা মহাভারত-নাট্য সম্বন্ধে সংক্ষেপে কিছু বলতে গেলে বলতে হয়, ওটা হলো মহাভারতের মলাট অবলম্বনে ব্রুকের বানানো একটা গপ্পো মাত্র: মহাভারতের নাম-না-শোনা পশ্চিমা দর্শকমণ্ডলীকে ঘেবড়ে দেবার জন্য তৈরি। তাই আমাদের দেশেও চট্ করে পশ্চিমা হয়ে যাবার লোভে অনেকেই ব্রুকের মহাভারতের স্তুতি গেয়ে থাকেন— বিশেষত তাঁরাই, যাঁরা মহাভারত পড়েননি।

Read More »
রথীন চক্রবর্তী

ইউক্রেন ভ্রমণ: রথীন চক্রবর্তী

ইউক্রেনে প্রথম দু’টি রাত র থী ন  চ ক্র ব র্তী যাক, শেষপর্যন্ত ইউক্রেনের মাটিতে পা রাখা সম্ভব হল! ভিসা পাওয়ার জন্য কলকাতায় নিজের অফিস

Read More »
মানব সাধন বিশ্বাস

ব্রিটিশ গল্প ।। অনুবাদ: মানব সাধন বিশ্বাস

পরিচয় ডরিস লেসিং মা ন ব সা ধ ন  বি শ্বা স ক্যাথারিনকে বলেছিলাম ওকে আমার আরেক কিশোর-বন্ধু ফিলিপের সঙ্গে আলাপ করিয়ে দেব। ফিলিপ লন্ডন

Read More »
অরিজিৎ চক্রবর্তী

অরিজিৎ চক্রবর্তীর ছোটগল্প

ট্রমা-চিহ্নিত সেলফিগুলি অ রি জি ৎ  চ ক্র ব র্তী অজ্ঞাত পাণ্ডুলিপি থেকে উদ্ধারকৃত দু’টি টীকা (লেখকের নাম অনুপস্থিত। পাণ্ডুলিপির শেষ কয়েকটি পৃষ্ঠা বহু আগেই

Read More »