Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

শিবরাত্রি, শিব ও ভারতীয় মিশ্র সংস্কৃতি

শিবরাত্রি হিন্দু শৈব সম্প্রদায়ের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এই চতুর্দশীটিকে বছরের সবচেয়ে অন্ধকার রাত্রি বলা হয় এবং মহাশিবরাত্রি অজ্ঞতা দূর করবার জন্যে পালিত হয়। প্রজাপতি দক্ষের শিবকে অপমান করবার পরে সতীর দেহত্যাগ ও তৎপরবর্তীকালে শিবের রেগে যাওয়ার কাহিনি আমরা জানি। এরপর বিষ্ণু কর্তৃক সতীর অঙ্গচ্ছেদের পর শিবের রাগ কমার ঘটনার কথা আমরা প্রায় সব কিছুই সেই ছোট বয়স থেকেই জেনে আসছি। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার মন্দাকিনী ও শোন নদীর সংযোগস্থলে ত্রিযুগীনারায়ণ গ্রামের আশেপাশের জায়গাটি হিমালয় রাজার রাজধানী ছিল বলে মনে করা হয়। কিন্তু এরপরেও কিছু নতুন বিষয় আছে। যেমন সতীর দেহ বিভিন্ন জায়গায় পড়ে যাওয়ার পর শিবের মধ্যে এক চরম ঔদাসীন্য ও বৈরাগ্য জেগে ওঠে। শিব ঠিক করেন আর কোনও নারীর সঙ্গে সম্পর্ক নয়। অন্যদিকে তারকাসুরের অত্যাচারে সেই সময় তিন ভুবন প্রায় অতিষ্ঠ হয়ে ওঠে। সেই সময় দেবতারা ব্রহ্মার কাছে গেলে তিনি জানান, হর-পার্বতীর মিলনে জন্ম নেওয়া কার্তিকের হাতেই তারকাসুরের বধ হবে। কিন্তু পার্বতী শিবের প্রেমে আকুল হলেও শিব তো তখন এইসব সম্পর্ক থেকে অনেক দূরে। সেই সময় শিবের মধ্যে কামের সঞ্চার করতেই ডাক পড়ে রতি ও কামদেবের। এরপরে শিবের রোষানলে কামদেবের ভষ্ম হয়ে যাওয়া এইসব কাহিনিও আমরা জানি। তবে সেখানেও শিব-পার্বতীর মিলনে কার্তিকের জন্ম হয় ও তারকাসুরের বিনাশ হয়। এই শিবরাত্রি শিব-পার্বতীর সেই বিয়ের দিন বলে মনে করা হয়। শিবের গাজনও শিবের বিয়ে বলেই মনে করা হয়। সন্ন্যাসীরা সেখানে বরযাত্রী।

শিবরাত্রির সঙ্গে আর-একটি কাহিনি জড়িয়ে আছে। বহু বছর আগে কাশী বা বারাণসীতে এক ব্যাধ থাকত, যার প্রধান কাজ ছিল পশুশিকার। একদিন শিকার করবার সময় অন্ধকার ঘনিয়ে রাত্রি এসে যায়। ব্যাধ সেই রাতে আর বাড়ি না ফিরে জঙ্গলের মধ্যে একটি বিরাট গাছের ওপর চেপে বসে। সেই গাছটি ছিল বেলগাছ, তার নিচে একটি শিবলিঙ্গ ছিল। গাছের উপরে ওঠার সময় দু-একটি শিশির ভেজা পাতা শিবলিঙ্গের ওপর পড়ে। ব্যাধ নিজেও সেই রাতে উপোস করে ছিল এবং ঘটনাচক্রে সেটি ছিল শিবরাত্রি। পরের দিন সকালে ব্যাধ তার বাড়িতে ফেরে। খেতে বসবার সময় এক আগন্তুক এসে উপস্থিত হলে ব্যাধ নিজে না খেয়ে সেই খাবার আগন্তুককে খেতে দেয়। এইভাবেই ব্যাধ শিবরাত্রি ব্রত পালনের পুণ্য লাভ করে এবং এই জগতে শিবরাত্রি পূজা আরম্ভ হয়।

আসলে, প্রায় প্রতিটা জাতির মধ্যে প্রেম-ভালবাসা ও যৌনতাকে স্বীকৃতি দেবার জন্য বিভিন্ন রকমের লোক উৎসব বা প্রথার প্রচলন আছে। হয়তো সময়ের সঙ্গে সেই সব প্রথা অনেকাংশে শালীন হয়েছে কিন্তু মূল বিষয় বদলে যায়নি। যেমন প্রাচীন রোমানদের মধ্যে ‘লুপারকালিয়া’ নামে একটি উৎসব হত। এই উৎসবে নারী-পুরুষ নির্বিশেষে যৌন স্বাধীনতা উপভোগ করত। কিন্তু অবাধ মেলামেশা সেই সময়কার ধর্মীয় মাতব্বর বিশেষ করে চার্চের চোখে অনৈতিক বলে মনে হয়। আসলে, প্রেম-ভালবাসার প্রথা বা উৎসব সারা বিশ্বেই পালিত হয়ে আসছে। নীতিবাগীশদের চোখে কখনও এই উৎসব যৌন উত্তেজনামূলক বলে মনে হত। কিন্তু আমরা কীভাবে ভুলে যাব ইরোস, কিউপিড ও প্রায়াপুস ও ভারতের কাম ও রতি একই সমীকরণের অংশ, এই কামদেবের জন্যেই মিলন হয় শিব-পার্বতীর, থেমে যাওয়া শক্তি তরঙ্গ আবার চলতে শুরু করে, জন্ম হয় কার্তিকের, বিনাশ হয় তারকাসুরের। কিন্তু এই মহামিলনে ক্ষতিগ্রস্ত হয় কামদেব, শিবের ক্রোধে এক্কেবারে ভষ্ম হয়ে যায়। যদিও রতির প্রার্থনাতে আবার পুনরুজ্জীবিত হয় ও কায়াহীন হয়ে ঘুরে বেড়ায়, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই ঘটনা থেকে শিবের সম্পর্কে ভুল ধারণা গড়ে ওঠে।

ভারত তথা এই বাংলাতে শিব খুবই জনপ্রিয় দেবতা। শুধু জনপ্রিয় বললে অবশ্য ভুল হবে। বহু প্রাচীনকাল থেকে শিবকে লিঙ্গরূপে পুজো করা হচ্ছে। প্রাক আর্যযুগে শিব প্রজনন ও উর্বরতার দেবতা হিসাবে পূজিত হতেন। হরপ্পা থেকে প্রাপ্ত একটি পুরুষ মূর্তি দেখে ঐতিহাসিক ব্যাসাম তাকে পশুপতি শিবের মূর্তি বলে মনে করেন। বৈদিক যুগের প্রথমে আমরা শিবকে অবশ্য দেবতা হিসাবে পাই না, বরং রুদ্রকে ঋগ্বেদে পাই, অথর্ব বেদে শিবের সাতটি নাম পাবার পাশাপাশি শ্বেতাশ্বর উপনিষদে তাঁর নাম পাই মহেশ্বর। অন্যদিকে পতজ্ঞলী ও পাণিনির লেখাতে বিশাখা ও স্কন্ধের সঙ্গে শিবের নাম পাই। সবচেয়ে অবাক করা বিষয় হল, বৌদ্ধ সাহিত্যে শিবের উল্লেখ আছে। আলেকজান্ডারের ভারতে আসার সময় শিব পূজার উল্লেখের সঙ্গে শিবি নামে এক জাতির কথাও পাই। রামায়ণ মহাভারতেও শিবের উল্লেখ আছে। আর্য সংস্কৃতিতে শিবকে বলা হয় প্রাগার্য সংস্কৃতির দেবতা। আর্যদের প্রথম দিকে শিব ও রুদ্র আলাদা ছিল। রুদ্র ছিলেন ঝড়ঝঞ্জার দেবতা এবং শিব ছিলেন কৃষির দেবতা। পরবর্তীকালে শিব ও রুদ্র মিলে মিশে যায়। এই লিঙ্গরূপের মধ্যেই এক আদিম ইতিহাস তথা প্রথা এখনও পালন করা হচ্ছে।

শিব একদিকে যেমন শক্তি ভিত্তিক কৃষি দেবতা অন্যদিকে প্রজনন তথা সৃজনের দেবতা। আবার অন্যদিকে দেখতে গেলে দেবতাদের মধ্যে শিব কামুক নন, মহাযোগী, এবং বাংলার শিব সংসারী। বলা হয়, প্রাচীন কালের মানুষের সন্তান উৎপাদনের প্রক্রিয়া জানা ছিল। তাদের জীবনযাপন হত গাছের ফলমূল খেয়ে বা পশু শিকার করে। কালক্রমে তারা জানতে ও বুঝতে পারে যেভাবে নারীরূপ ভূমিকে কর্ষণ করে পুরুষ সন্তান উৎপাদন করে ঠিক সেভাবেই এই পৃথিবীকে কর্ষণ করে শস্য উৎপাদন সম্ভব। আরম্ভ হয় পুরুষের লিঙ্গস্বরূপ এক দণ্ড বানিয়ে ভূমি কর্ষণ আরম্ভ হয়। জানা গিয়েছে ‘লিঙ্গ’, ‘লাঙ্গুল’ ও ‘লাঙ্গল’ এই তিন শব্দ একই ধাতুরূপ থেকে সৃষ্টি। এরপর ফসল তোলার সময় নবান্ন উৎসব থেকে জন্ম নিল লিঙ্গ ও পৃথিবীর পূজা, শিবকে তাই প্রজননের দেবতাও বলা হয়। প্রজনন একটি জৈবিক প্রক্রিয়া, এরই প্রতীক হিসাবে গৌরীপষ্ট্রের মধ্যে স্থাপিত শিবলিঙ্গ, যা আদপে একটি বৈজ্ঞানিক সত্যের প্রকাশ। তাই শিবের ধারণা আমাদের অখণ্ড ভারতবর্ষে আর্যরা আসবার অনেক আগেই প্রচলিত ছিল। কিন্তু আর্যরা ভারতে আসার পর এই ধারণা তাদের পরিমণ্ডলে প্রবেশ করে। মনে করা হয় এই শিব থেকেই আর্যরা রুদ্রের কল্পনা করে। সংস্কৃতে রুদ্র শব্দের মানে যেমন রক্তবর্ণ, তেমনিই দ্রাবিড় ভাষাতে শিব শব্দের মানেও রুক্তবর্ণ।

বাংলাতে শিব মন্দিরের সংখ্যা অনেক। মনে করা হয়, এই বঙ্গায়ণ বর্গী আক্রমণের পরে হয়। যদিও এর আগে শিবকে বাঙালি ঘরের মানুষ করে নিয়েছিল, বাঙালি তাই ‘ধান ভানতেও শিবের গীত’ গায়। বাঙালি শিবকে ঘরের জামাই করবার পাশে কৃষক হিসাবেও পূজা করে। বাঙালি শিব ঠাকুরকে নিয়ে বিশেষভাবে কাব্য ও গান রচনা করেছে, যাকে ‘শিবায়ন’ বা শিব-সংকীর্তন’ বলা হয়।

আর্যদের ভারতে আসার আগে শিব পূজার প্রচলন ছিল, তা জানা গিয়েছে। তাই শিব যতই কৃষি বা প্রজননের দেবতা হোন তার আর্যায়ণ ভারতীয় সাংস্কৃতিক মেলবন্ধনের এক দলিল, যার জন্যেই শিব হিন্দু তথা সনাতন ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা হিসাবে আজও পুজো পেয়ে আসছেন।

কভার: পটচিত্র, সংগ্রাহক: অলক্তা মাইতি

One Response

  1. লিঙ্গ, লাঙ্গুল, আর লাঙ্গল – যে এক সুতোয় গাঁথা, জানা ছিল না। শিব লিঙ্গের সাথে জড়িয়ে আছে নারীস্বরূপ ভূমি কর্ষণ করে পুরুষস্বরূপ ফসল পাওয়ার বিশ্বাস। খুব ইন্টারেস্টিং। ভাল লাগল লেখাটি। বৌদ্ধ ধর্মেও শিব ছিলেন তাহলে? আর অবাধ যৌনতার আচারটিও খুব কৌতূহল জাগাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

অজানা বিভূতিভূষণ

নিতান্ত দারিদ্র্যের মধ্য থেকে তিনি উঠে এসেছিলেন বলে দারিদ্র্য ও প্রতিকূলতা নিয়ে তাঁর নিজস্ব এক দর্শন ছিল। তাই দেখি, ডায়েরির এক জায়গায় তিনি লিখছেন, ‘দুঃখ জীবনের বড় সম্পদ, দারিদ্র্য, ব্যর্থতা বড় সম্পদ— Sadness ভিন্ন profundity আসে না।’ অতীত দারিদ্র্যময় জীবনের কথা মনে করে নিজে সপ্তাহে একদিন শুধু নুন আর ভাত খেতেন।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

উত্তম উত্তম

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কম মহা-অভিনেতা জন্মাননি। তাঁদের মধ্যে খুব সামান্য কয়েকজন আল পাচিনো, মার্লোন ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো, লরেন্স অলিভিয়ার, গ্রেগরি পেক, জিন-পল বেলমন্ডো, ব্রুস লি, ইনোকেন্তি স্মোকতুনভস্কি, জিন গ্যাবিন, মাইকেল কেইন প্রমুখ। কিন্তু কতজন মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন? সম্ভবত চার্লি চ্যাপলিনের পর একমাত্র উত্তম। এলিজাবেথ টেলর ‘নায়ক’ দেখে আপ্লুত হয়ে যে উত্তমের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন, উত্তমের অভিনয়ের এ-ও তো এক অনিবার্য স্বীকৃতি!

Read More »
সুজিত বসু

সুজিত বসুর চারটি কবিতা

কেন বন্ধ ঝরোকাটি, এভাবে কেন যে বন্ধ হয়ে গেল, আমি কি পাতক/ করেছি কোনও, আমি তো শুধুই মুছি স্নেহাতুর রুক্ষ হাতে হাঁসেদের ত্বক/ ধনুকেতে কেউ বুঝি তির জোড়ে প্রার্থনায়, ব্যর্থ যেন না হয় কিছুতে লক্ষ্যভেদ/ আমিও নিশ্চিত জানি এখানেও ব্যর্থ হব, অন্ধকারে মেলে ধরি চোখ/ আবছায়া আঁধারিতে কখন যে স্বর্ণবৃত্তে বিঁধে গেছে অব্যর্থ শায়ক।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »