Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

পিয়াস মজিদের কবিতাগুচ্ছ

হয়তো এইরকম

গরমে চর্বিবহুল গলে যায় যে গান
সুরের নালায়
দীর্ঘজীবনের বাঁকগুলো
লিরিক্যাল বীর্যবান
তোমার মক্কেল
তার তানহা ধরে রাখবে
ওটিটির আত্মা
রক্তপাত ছাড়া এই তথৈবচ প্রেম
বৃষ্টি এলে যে ‘বৃষ্টি’ নামের হারানোদের মনেই পড়বে
এমন না যেহেতু,
চিকা-মারা দেয়ালের
গা-গতর থেকে উদ্ধার করা
একাদশ পার্টি কংগ্রেস
বিপ্লব ভিজে যাচ্ছে আপাতত
যারেই পুড়তে দ্যাখো
শেষপর্যন্ত জ্বলে শুধু
আগুনের অন্তর
‘১২ই মে’ শুনে
কাকে মার্ক দেবে বেশি
পিটার স্টারস্টেড নাকি অঞ্জন
যাকে তুমি বয়ে নিয়ে বেড়াচ্ছ
এ শহরে
সে আসলে তোমার কবর।

*

সকাল সকাল

কত কথা বলে
কত কিছু ছিঁড়ে
তীব্র তাজা ক্ষুধায়
কিছু না পেয়ে
খেয়ে-টেয়ে
বাসি বার্গার;
যা চমকায় সবই কি বিদ্যুৎ?
গ্লাসভরা ছন্দের দুধ।
বুকোস্কির বাক্যে
কোহেনের গানে
তুমি থাকলে
এহেন হালফিলে
প্যারাডাইস বাঁচল
যত পাস্ট টেন্সে।
চোখের চাখাতে
কাজ হয়ে গেলে
কে এর চে’ নীচে নামে!
কবরে নামার আগে
নানাপ্রকার নীচে নামা
প্র্যাক্টিস করা লাগে।
কোনো না কোনো
শালার ছেলের
মিটিংয়ের মিনিটসে
আমাদের উপরে ওঠা
নিশ্চিত হতে পারে।
শিয়াল-শকুনের
লালায় ভিজার আগে
এই গরমে কুরবানি হব
কতটা শেয়ারে;
তারও আগে এ আদম
পাবে কি আষাঢ়ি কদম?
নাকি ঘামের মল্লারে,
ভেজা আন্ডারওয়্যারে
দুনিয়াদারির আগুনে পুড়ে
কোনো শান্ত সাবওয়ে ধরে
ঢুকে পড়বে তার
ব্যক্তিগত শান্তিনিকেতনে
কিংবা
অশান্তির হেডকোয়ার্টার্সে!

*

Advertisement

কিয়োরোস্তামির বার্থডে নোট

এখন অতিসকাল
ঘরে গুমোট, বাইরে বৃষ্টি।
তেহরানের কোনো কবরের
ছায়া এসে দোল খায়
নবোদয় হাউজিংয়ের বিছানায়।
আসন্ন আস্ত দিনের
সবজেটে-রক্তমাংসল দেহের
স্যুপ, কিমা, কারির স্বাদ
চেখে দেখা হয়
ঘুমঘুম রসনায়।
ছেলেটা দৌড়ায়
মেয়েটা পালায়
অলিভের ছায়ায়
মহাকালের লুকপলান্তি খেলায়
বারবার এই বান্দার পা হড়কায়।
খালি রাস্তায়
আরোহীশূন্য গাড়িটা ছুটে যায়
বন্ধ মিউজিয়ামের দরোজায়;
আজ কত নম্বর বিপদসংকেত?
সব মাছধরা ট্রলারকে
উপকূলের কাছাকাছি
অবস্থান করতে বলা হয়েছে।
বৃষ্টি জোর বেগে না
তবে আকাশে কালো মেঘ
মাটিতে কাদার ক্লোজআপ!
কিয়োরোস্তামির কবর থেকে
০৩টা ফুল
০৫টা প্রজাপতি
০১টা হাওয়া এসে
সকালটা বুড়ো হওয়ার আগেই আমাকে
গোধূলির মায়ার মতো
ঝরিয়ে দিয়ে যায়।

চিত্রণ: মুনির হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − three =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

অজানা বিভূতিভূষণ

নিতান্ত দারিদ্র্যের মধ্য থেকে তিনি উঠে এসেছিলেন বলে দারিদ্র্য ও প্রতিকূলতা নিয়ে তাঁর নিজস্ব এক দর্শন ছিল। তাই দেখি, ডায়েরির এক জায়গায় তিনি লিখছেন, ‘দুঃখ জীবনের বড় সম্পদ, দারিদ্র্য, ব্যর্থতা বড় সম্পদ— Sadness ভিন্ন profundity আসে না।’ অতীত দারিদ্র্যময় জীবনের কথা মনে করে নিজে সপ্তাহে একদিন শুধু নুন আর ভাত খেতেন।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

উত্তম উত্তম

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কম মহা-অভিনেতা জন্মাননি। তাঁদের মধ্যে খুব সামান্য কয়েকজন আল পাচিনো, মার্লোন ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো, লরেন্স অলিভিয়ার, গ্রেগরি পেক, জিন-পল বেলমন্ডো, ব্রুস লি, ইনোকেন্তি স্মোকতুনভস্কি, জিন গ্যাবিন, মাইকেল কেইন প্রমুখ। কিন্তু কতজন মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন? সম্ভবত চার্লি চ্যাপলিনের পর একমাত্র উত্তম। এলিজাবেথ টেলর ‘নায়ক’ দেখে আপ্লুত হয়ে যে উত্তমের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন, উত্তমের অভিনয়ের এ-ও তো এক অনিবার্য স্বীকৃতি!

Read More »
সুজিত বসু

সুজিত বসুর চারটি কবিতা

কেন বন্ধ ঝরোকাটি, এভাবে কেন যে বন্ধ হয়ে গেল, আমি কি পাতক/ করেছি কোনও, আমি তো শুধুই মুছি স্নেহাতুর রুক্ষ হাতে হাঁসেদের ত্বক/ ধনুকেতে কেউ বুঝি তির জোড়ে প্রার্থনায়, ব্যর্থ যেন না হয় কিছুতে লক্ষ্যভেদ/ আমিও নিশ্চিত জানি এখানেও ব্যর্থ হব, অন্ধকারে মেলে ধরি চোখ/ আবছায়া আঁধারিতে কখন যে স্বর্ণবৃত্তে বিঁধে গেছে অব্যর্থ শায়ক।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »