Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মলয় গোস্বামীর কবিতাগুচ্ছ

বয়স

ভোরের পাখির ডাক। আলো।

ভেতর-ঘরের থেকে চা-কে পাঠাল৷

সুগন্ধযুক্ত চা৷ দুর্মূল্য কাপে৷

হাতে প্লেট৷ থর্থর… থর্থর… কাঁপে৷

হাতে কী যে হয়!

ভয়৷ একটা— ভয়!

*

হে ভৈরব

অনেক দুঃখ পেয়ে, তবে আমি বনমালীপুরে এসেছি

এসে ভাবছি, এর চেয়ে বাণেশ্বরপুর গেলে ভাল হত

জীবন ফাটিয়ে যে রক্ত বের হল
তাতে দু’হাত মেখে খোলা ছাদে দাঁড়িয়ে হাহা করে কাঁদলাম

কী এমন করেছি যে, একটা প্রজাপতিও ধরতে পারলাম না
কপালে মাটি মাখিয়ে নিয়ে এ-পাড়ার মধ্যে দিয়ে ও-পাড়ার মধ্যে দিয়ে
        সে-পাড়ার মধ্যে দিয়ে হেঁটে বেড়ালাম ক’টা দিন

হে ভৈরব, তুমি কি একবার বনমালীপুরে আসবে
যেখানে একপাশ দিয়ে খাওয়া আর অন্য পাশ দিয়ে না-খাওয়া ছুটে চলে

আমি দাঁড়িয়ে দেখি নিভৃত উঠোনে…

Advertisement

*

সেই কবিতা

সেই কবিতা আসবে কি?
সেই কবিতা পড়বে কি?
ধুলোর মতন, জলের মতন, বায়ুর মতন?

একটি ঠোঁটের তিলের মতন দৃষ্ট, কিন্তু স্পর্শহীনা—
দুইটি পায়ের ছন্দে বাজে… কিন্তু বাজে নূপুর বিনা?

সেই কবিতা লিখবে কি
বাবার মতন, ভাইয়ের মতন, মায়ের মতন?
হারিয়ে যাওয়া দাদু এবং দিদিমাদের গায়ের মতন?

*

ফ্যানের সুইচ দিলে

আমার স্কুলের মধ্যে ফ্যানের সুইচ দিলে
ফ্যান ঘোরে পথিকের মতো।
দিশেহারা পথিক যেন, হারানো মেয়েকে না-পেয়ে
বনের মধ্যে দিয়ে পুকুরের পাড়ে গিয়ে
                            একবার আকাশে তাকায়

পুকুরের জলে দ্যাখো মেঘ পড়ে, নড়ানড়ি করে
এরপর দিশেহারা, পুকুরকে কেন্দ্র করে
.          মাথাটা নাড়িয়ে নাড়িয়ে ঘুরে যেতে থাকে

মেয়ের নাম কী ছিল! যেন একটু ভুল হয়ে গেল।
মেঘমালা নাকি? নাকি তার মেজ দাদা
               আল্পনা— নাম রেখেছিল?

এবার দেখছি, সামনে, ছাত্ররা বসে-বসে
                  ক্রমাগত পরীক্ষা দিয়ে যায়
ফ্যান আমি বন্ধ করি। ছাত্ররা চেঁচিয়ে ওঠে—
.                    সুইচটা দিয়ে দিন স্যার।

দিয়ে দিই। ফ্যান ঘোরে দিশেহারা পথিকের মতো।
             আমিও তাকিয়ে দেখি ঘোরার বাহার।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =

Recent Posts

গৌতম চক্রবর্তী

ব্রিটিশ ছোটগল্প

আমি আগে থেকেই আমেরিকার পাখি বইটি সম্পর্কে জানতাম, কিন্তু কখনও বইটির সঙ্গে তেমনভাবে সময় কাটাইনি। ঠিক যেভাবে কেউ নদীর ধারে বসে সময় কাটায়। বাবার হাসপাতালের শয্যার পাশে বসে থাকতে থাকতে আমি যেন ধৈর্যের অর্থ শিখে নিয়েছিলাম। অপেক্ষা করতে শিখেছিলাম। এডি ঠিকই বলেছিল— আমিও মাছ ধরতে যেতে চাইছিলাম। জলের ধারে বসে থাকতে চাইছিলাম। কিন্তু বাবাকে দেখতে যাওয়া ছাড়া অন্য কোনও কাজে বাড়ি থেকে বেরোনো সম্ভব হয়নি। তাই আমি অডুবন-এর সরোবরসম বইয়ে আমার জাল ফেললাম।

Read More »
কাজী তানভীর হোসেন

কন্টেন্ট ক্রিয়েশনের বিস্ফোরণ: তৃতীয় বিশ্বযুদ্ধের এক নীরব পূর্বাভাস

পণ্যের এই ভয়াবহ সঞ্চালন সংকটে পড়ে পুঁজিপতিরা এখন আগের চেয়ে বেশি উদ্বিগ্ন। তাই অবিক্রীত পণ্য গছিয়ে দেওয়ার জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে বিজ্ঞাপনের প্রচার চালানো হচ্ছে। এই সুযোগেই বিশ্বজুড়ে ‘কন্টেন্ট ক্রিয়েশন’ বা আধেয় নির্মাণের এক নজিরবিহীন বিস্ফোরণ ঘটেছে। যখন বিশ্বের সাধারণ শ্রমজীবী মানুষ দু’বেলা অন্নসংস্থানে হিমশিম খাচ্ছে, তখন ইন্টারনেটে ছোটখাটো ভিডিও প্রচার করে ক্রিয়েটররা বিপুল অর্থ উপার্জন করছেন। এটি আসলে জমে যাওয়া শ্রম ও পণ্যের এক অস্বাভাবিক বণ্টন প্রক্রিয়া। যে পণ্যের রিভিউ করে একজন ক্রিয়েটর লাখ লাখ টাকা আয় করছেন, সেই পণ্যের প্রকৃত উৎপাদনকারী শ্রমিক হয়তো আজ কর্মহীন কিংবা নিম্নতম মজুরিতে মানবেতর জীবনযাপন করছেন।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

চন্দ্রাবতী: বঙ্গের প্রথম পদকর্ত্রী

চন্দ্রাবতীর জীবনের যেটি শ্রদ্ধেয় দিক, তা হল গরলকে অমৃতে পরিণত করা। ব্যক্তিগত জীবনের গভীর শোককে কাটিয়ে উঠে একাগ্রতা নিয়ে পঠনপাঠন‌ ও সৃষ্টিকর্মে মন দেন। পিতাকে সহায়তা করেন কাব্যরচনায়। ১৫৭৫ নাগাদ, যখন চন্দ্রাবতীর বয়স মাত্র পঁচিশ, সেসময় তিনি পিতার লেখা মনসার ভাসান-এ সহযোগিতা করেছিলেন। তারপর একের পর এক নিজস্ব রচনায় ভাস্বর হয়ে থাকে তাঁর কারুবাসনা।

Read More »
কাজী তানভীর হোসেন

মহাজনী সভ্যতা

অর্থের লোভ আজ মানবিক অনুভূতিগুলোকে সম্পূর্ণ গিলে ফেলেছে। আজ আভিজাত্য, ভদ্রতা আর গুণের একমাত্র মাপকাঠি হল টাকা। যার কাছে টাকা আছে, তার চরিত্র যত কালোই হোক, সে-ই দেবতা। সাহিত্য, সঙ্গীত, শিল্প— সবই আজ টাকার পায়ে মাথা ঠুকছে। এই বিষাক্ত বাতাসে বেঁচে থাকা দিন দিন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজ ডাক্তাররা মোটা ফিজ ছাড়া কথা বলেন না, আইনজীবীরা মিনিটের হিসাব করেন মোহর দিয়ে। গুণ ও যোগ্যতার বিচার হয় তার বাজারমূল্য দিয়ে। মৌলভি-পণ্ডিতরাও আজ ধনীদের কেনা গোলাম, আর সংবাদপত্রগুলো কেবল তাদেরই গুণগান গায়।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

রবীন্দ্রনাথের দৃষ্টিতে ইসলাম

হিন্দুকে মুসলমানদের আপন বলে মনে করতে হবে, একথা তিনি ‌বারবার উচ্চারণ করে গেছেন। ‘যদি ভাবি, মুসলমানদের অস্বীকার করে একপাশে সরিয়ে দিলেই দেশের‌ সকল মঙ্গলপ্রচেষ্টা সফল হবে, তাহলে বড়‌ই ভুল করব’— বলেছেন তিনি। বাউলদের সাধনার মধ্যে তিনি হিন্দু-মুসলমানের সম্মিলন আবিষ্কার করেন, অনুবাদ করেন মারাঠি সন্ত কবি তুকারামের ‘অভঙ্গ’ যেমন, ঠিক তেমনই কবীরের দোহা। মধ্যযুগের মরমী সুফি কবি কবীর, জোলা, রজব, দাদু প্রমুখের জীবনবৃত্তান্ত উৎসাহের সঙ্গে জেনে নেন ক্ষিতিমোহন সেনের কাছ থেকে, আর সত্তরোর্ধ্ব কবি পারস্যে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসেন কবি হাফেজকে।

Read More »
তপোমন ঘোষ

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে…

হঠাৎ চোখ পড়ে বুথের এক্সিট দরজাটার দিকে… একটা ছোট্ট ছায়া ঘোরাফেরা করছে! চমকে উঠে সে দেখে, সেই বাচ্চাটা না! মায়ের কোলে চড়ে এসেছিল… মজা করে পোলিং অফিসার তার ছোট্ট আঙুলে লাগিয়ে দিয়েছিলেন ভোটের কালি। হুড়োহুড়িতে মা ছিটকে গেছে কোথাও— নাকি আরও খারাপ কিছু! বুকটা ছ্যাঁৎ করে ওঠে তার। শুনশান বুথে পোলিং আর সেক্টর অফিসার গলা যথাসম্ভব নিচুতে রেখে ডাকতে থাকেন বাচ্চাটাকে। একটা মৃদু ফোঁপানি… একটা হালকা ‘মা মা’ ডাক— বাচ্চাটা এইসব অচেনা ডাকে ভ্রূক্ষেপও করে না, এলোমেলো পায়ে ঘুরতে থাকে।

Read More »