Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

তোমাদের সংগ্রামের দ্রুত নিষ্পত্তি হোক

আবার আমি চিরশ্রী বলছি—

এবারে প্রথমে প্রকাশ্যেই মেয়েদের জন্য, তাদের সঙ্গেই কথা বলতে চাই। তোমরা আত্মনির্ভর হও মা। তোমরা পবিত্র যজ্ঞ-অগ্নিসম্ভূতা, যাজ্ঞসেনী কৃষ্ণা, কেন তোমরা সাধারণ পশু-মানবের ইচ্ছার অধীন হবে?

এই পরিবেশে আমি তোমাদের একটা অতি আধুনিক, নিরাপদ ও ‘সম্পূর্ণ আইন-সম্মত’ আত্মরক্ষার অস্ত্র পাঠাতে চাই— সেটা হল, ‘পেপার স্প্রে গান’। দিল্লিতে এটা ‘খুলে আম’ বিক্রি করা হয়। ভারতে এটা সম্পূর্ণ ‘লিগ্যাল’। আমার মেয়েরা যখন স্কুল পাশ করে বিবিধ ‘চ্যালেঞ্জিং’ পড়ার জন্য বাড়ির বাইরে যায়, তখন তাদের হাতে আমি নিজে তুলে দিয়েছিলাম। এখন তারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

তোমরা তো ইরানি বালিকা নও, ‘ফেলে দেওয়া’, ‘কুড়িয়ে নেওয়া’-টা তোমাদের অদৃষ্ট হতে পারে না। নিজের ভাগ্য এবং ভবিষ্যৎ তোমাদের নিজেদের হাতে রাখতে হবে বইকি, যাতে কোনও অশালীন হাত তোমাদের অমর্যাদা করতে গিয়ে শিহরিত হয়ে ওঠে, এমন ব্যবস্থাই নিতে হবে। এই আধুনিক আত্মরক্ষার অস্ত্রটি আমি তোমাদের কাছে পাঠাতে চাই। তোমাদের সংখ্যা আমার অজানা, তবু আন্দাজে পাঠালেই তোমরা সম্মিলিতভাবে ব্যবহার করতে পারবে। আর একবার আক্রমণকারীরা জানলেই আর সহজে তোমাদের সামনে আসতে ভীতই হবে। বাধ্যতামূলক সংযম যাকে বলে।

দ্বিতীয় কথা, এটার সদিচ্ছা তো আমার আছে, তবে কতটা কার্যকর করা যাবে, তাতে আমার সন্দেহ আছে। এতে ছেলে ও মেয়েরা যে আসন্ন শীতের শিশিরস্নাত ভোরে রোগাক্রান্ত হতে চলেছ, তাই ভাবছি। কিছু হালকা অথচ শক্ত কাঠের একটা অস্থায়ী নীচু মঞ্চ যদি গড়া যায়, তার দেওয়াল না থাকলেও মাথার ওপরে একটা ছাদ থাকবে, এটাই আমি চাই। তাহলে এই গৃহহীন, ধূলিলুণ্ঠিত ছেলেমেয়েরা একটা অপেক্ষাকৃত স্বাস্থ্যকর বাসস্থান পায়। তোমাদের সংগ্রামের দ্রুত নিষ্পত্তি হোক, তাই চাই। কিন্তু সেই সঙ্গে বাস্তবিকতা মেনে একটা নিরাপদ ব্যবস্থার চিন্তাও আসছে মনে।

কলকাতা অস্থায়ী ধর্নামঞ্চ অনেক দেখেছে, তাদের আবার পেছনে সিঁড়িও থাকত। এখানে কোনও গোপনীয়তা থাকবে না, সব খোলাখুলি, মাটির কাছাকাছি। কেবল, মাটির ক্লেদ বর্জিত বলে তোমাদের পক্ষে অপেক্ষাকৃত স্বাস্থ্যকর হবে। আশা করি এ বিষয়ে প্রতিপক্ষের কোনও প্রতিবাদ উঠবে না। কারণ, কে বলতে পারে ভবিষ্যতে তাদেরও হয়তো এই জাতীয় প্রয়োজন পড়ে যেতে পারে! ইতিহাস আমাদের শিখিয়েছে যে— নূতন বলে কিছু নেই, পুরাতনই নানা বেশে চক্রমণ করে!

আজ এই পর্যন্ত। এই আর্থিক দায়টা যদি তোমরা আমাকে নিতে দাও, তাহলে গৌরব বোধ করব। ধুলার জিনিস ধুলাতেই পড়ে থাকবে। যাবার সময়ে, খালি হাতে যাব, কীসের আর এই পিছটান? তোমরা ভাল থাকবে। থাকতেই হবে। মনে রেখো তোমরা অমৃতের সন্তান, তোমাদের ওপরে বিধাতার আশীর্বাদ বর্ষিত হচ্ছে।

সব শেষে, নতশিরে আমার ভুল স্বীকার করে নিচ্ছি— কলকাতার জনগণ মূক, বধির বা কবন্ধ নন। কেবল তাঁরা ভীত, লজ্জিত ও সন্ত্রস্ত, আসন্ন ভবিষ্যতের প্রতি দৃষ্টি ফেলে সুপ্রভাতের প্রতীক্ষা করছেন। তাঁদের কাছে আমার ক্ষমা প্রার্থনা।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »